Tafsir Ahsanul Bayaan — আল-হুজুরাত 49:1 – আল-ওয়াকিয়া 56:96
Contents
- আল-হুজুরাত 49:1
- আল-হুজুরাত 49:2
- আল-হুজুরাত 49:3
- আল-হুজুরাত 49:4
- আল-হুজুরাত 49:5
- আল-হুজুরাত 49:6
- আল-হুজুরাত 49:7
- আল-হুজুরাত 49:8
- আল-হুজুরাত 49:9
- আল-হুজুরাত 49:10
- আল-হুজুরাত 49:11
- আল-হুজুরাত 49:12
- আল-হুজুরাত 49:13
- আল-হুজুরাত 49:14
- আল-হুজুরাত 49:15
- আল-হুজুরাত 49:16
- আল-হুজুরাত 49:17
- আল-হুজুরাত 49:18
- ক্বাফ 50:1
- ক্বাফ 50:2
- ক্বাফ 50:3
- ক্বাফ 50:4
- ক্বাফ 50:5
- ক্বাফ 50:6
- ক্বাফ 50:7
- ক্বাফ 50:8
- ক্বাফ 50:9
- ক্বাফ 50:10
- ক্বাফ 50:11
- ক্বাফ 50:12
- ক্বাফ 50:13
- ক্বাফ 50:14
- ক্বাফ 50:15
- ক্বাফ 50:16
- ক্বাফ 50:17
- ক্বাফ 50:18
- ক্বাফ 50:19
- ক্বাফ 50:20
- ক্বাফ 50:21
- ক্বাফ 50:22
- ক্বাফ 50:23
- ক্বাফ 50:24
- ক্বাফ 50:25
- ক্বাফ 50:26
- ক্বাফ 50:27
- ক্বাফ 50:28
- ক্বাফ 50:29
- ক্বাফ 50:30
- ক্বাফ 50:31
- ক্বাফ 50:32
- ক্বাফ 50:33
- ক্বাফ 50:34
- ক্বাফ 50:35
- ক্বাফ 50:36
- ক্বাফ 50:37
- ক্বাফ 50:38
- ক্বাফ 50:39
- ক্বাফ 50:40
- ক্বাফ 50:41
- ক্বাফ 50:42
- ক্বাফ 50:43
- ক্বাফ 50:44
- ক্বাফ 50:45
- আয-যারিয়াত 51:1
- আয-যারিয়াত 51:2
- আয-যারিয়াত 51:3
- আয-যারিয়াত 51:4
- আয-যারিয়াত 51:5
- আয-যারিয়াত 51:6
- আয-যারিয়াত 51:7
- আয-যারিয়াত 51:8
- আয-যারিয়াত 51:9
- আয-যারিয়াত 51:10
- আয-যারিয়াত 51:11
- আয-যারিয়াত 51:12
- আয-যারিয়াত 51:13
- আয-যারিয়াত 51:14
- আয-যারিয়াত 51:15
- আয-যারিয়াত 51:16
- আয-যারিয়াত 51:17
- আয-যারিয়াত 51:18
- আয-যারিয়াত 51:19
- আয-যারিয়াত 51:20
- আয-যারিয়াত 51:21
- আয-যারিয়াত 51:22
- আয-যারিয়াত 51:23
- আয-যারিয়াত 51:24
- আয-যারিয়াত 51:25
- আয-যারিয়াত 51:26
- আয-যারিয়াত 51:27
- আয-যারিয়াত 51:28
- আয-যারিয়াত 51:29
- আয-যারিয়াত 51:30
- আয-যারিয়াত 51:31
- আয-যারিয়াত 51:32
- আয-যারিয়াত 51:33
- আয-যারিয়াত 51:34
- আয-যারিয়াত 51:35
- আয-যারিয়াত 51:36
- আয-যারিয়াত 51:37
- আয-যারিয়াত 51:38
- আয-যারিয়াত 51:39
- আয-যারিয়াত 51:40
- আয-যারিয়াত 51:41
- আয-যারিয়াত 51:42
- আয-যারিয়াত 51:43
- আয-যারিয়াত 51:44
- আয-যারিয়াত 51:45
- আয-যারিয়াত 51:46
- আয-যারিয়াত 51:47
- আয-যারিয়াত 51:48
- আয-যারিয়াত 51:49
- আয-যারিয়াত 51:50
- আয-যারিয়াত 51:51
- আয-যারিয়াত 51:52
- আয-যারিয়াত 51:53
- আয-যারিয়াত 51:54
- আয-যারিয়াত 51:55
- আয-যারিয়াত 51:56
- আয-যারিয়াত 51:57
- আয-যারিয়াত 51:58
- আয-যারিয়াত 51:59
- আয-যারিয়াত 51:60
- আত-তূর 52:1
- আত-তূর 52:2
- আত-তূর 52:3
- আত-তূর 52:4
- আত-তূর 52:5
- আত-তূর 52:6
- আত-তূর 52:7
- আত-তূর 52:8
- আত-তূর 52:9
- আত-তূর 52:10
- আত-তূর 52:11
- আত-তূর 52:12
- আত-তূর 52:13
- আত-তূর 52:14
- আত-তূর 52:15
- আত-তূর 52:16
- আত-তূর 52:17
- আত-তূর 52:18
- আত-তূর 52:19
- আত-তূর 52:20
- আত-তূর 52:21
- আত-তূর 52:22
- আত-তূর 52:23
- আত-তূর 52:24
- আত-তূর 52:25
- আত-তূর 52:26
- আত-তূর 52:27
- আত-তূর 52:28
- আত-তূর 52:29
- আত-তূর 52:30
- আত-তূর 52:31
- আত-তূর 52:32
- আত-তূর 52:33
- আত-তূর 52:34
- আত-তূর 52:35
- আত-তূর 52:36
- আত-তূর 52:37
- আত-তূর 52:38
- আত-তূর 52:39
- আত-তূর 52:40
- আত-তূর 52:41
- আত-তূর 52:42
- আত-তূর 52:43
- আত-তূর 52:44
- আত-তূর 52:45
- আত-তূর 52:46
- আত-তূর 52:47
- আত-তূর 52:48
- আত-তূর 52:49
- আন-নাজম 53:1
- আন-নাজম 53:2
- আন-নাজম 53:3
- আন-নাজম 53:4
- আন-নাজম 53:5
- আন-নাজম 53:6
- আন-নাজম 53:7
- আন-নাজম 53:8
- আন-নাজম 53:9
- আন-নাজম 53:10
- আন-নাজম 53:11
- আন-নাজম 53:12
- আন-নাজম 53:13
- আন-নাজম 53:14
- আন-নাজম 53:15
- আন-নাজম 53:16
- আন-নাজম 53:17
- আন-নাজম 53:18
- আন-নাজম 53:19
- আন-নাজম 53:20
- আন-নাজম 53:21
- আন-নাজম 53:22
- আন-নাজম 53:23
- আন-নাজম 53:24
- আন-নাজম 53:25
- আন-নাজম 53:26
- আন-নাজম 53:27
- আন-নাজম 53:28
- আন-নাজম 53:29
- আন-নাজম 53:30
- আন-নাজম 53:31
- আন-নাজম 53:32
- আন-নাজম 53:33
- আন-নাজম 53:34
- আন-নাজম 53:35
- আন-নাজম 53:36
- আন-নাজম 53:37
- আন-নাজম 53:38
- আন-নাজম 53:39
- আন-নাজম 53:40
- আন-নাজম 53:41
- আন-নাজম 53:42
- আন-নাজম 53:43
- আন-নাজম 53:44
- আন-নাজম 53:45
- আন-নাজম 53:46
- আন-নাজম 53:47
- আন-নাজম 53:48
- আন-নাজম 53:49
- আন-নাজম 53:50
- আন-নাজম 53:51
- আন-নাজম 53:52
- আন-নাজম 53:53
- আন-নাজম 53:54
- আন-নাজম 53:55
- আন-নাজম 53:56
- আন-নাজম 53:57
- আন-নাজম 53:58
- আন-নাজম 53:59
- আন-নাজম 53:60
- আন-নাজম 53:61
- আন-নাজম 53:62
- আল-কামার 54:1
- আল-কামার 54:2
- আল-কামার 54:3
- আল-কামার 54:4
- আল-কামার 54:5
- আল-কামার 54:6
- আল-কামার 54:7
- আল-কামার 54:8
- আল-কামার 54:9
- আল-কামার 54:10
- আল-কামার 54:11
- আল-কামার 54:12
- আল-কামার 54:13
- আল-কামার 54:14
- আল-কামার 54:15
- আল-কামার 54:16
- আল-কামার 54:17
- আল-কামার 54:18
- আল-কামার 54:19
- আল-কামার 54:20
- আল-কামার 54:21
- আল-কামার 54:22
- আল-কামার 54:23
- আল-কামার 54:24
- আল-কামার 54:25
- আল-কামার 54:26
- আল-কামার 54:27
- আল-কামার 54:28
- আল-কামার 54:29
- আল-কামার 54:30
- আল-কামার 54:31
- আল-কামার 54:32
- আল-কামার 54:33
- আল-কামার 54:34
- আল-কামার 54:35
- আল-কামার 54:36
- আল-কামার 54:37
- আল-কামার 54:38
- আল-কামার 54:39
- আল-কামার 54:40
- আল-কামার 54:41
- আল-কামার 54:42
- আল-কামার 54:43
- আল-কামার 54:44
- আল-কামার 54:45
- আল-কামার 54:46
- আল-কামার 54:47
- আল-কামার 54:48
- আল-কামার 54:49
- আল-কামার 54:50
- আল-কামার 54:51
- আল-কামার 54:52
- আল-কামার 54:53
- আল-কামার 54:54
- আল-কামার 54:55
- আর-রাহমান 55:1
- আর-রাহমান 55:2
- আর-রাহমান 55:3
- আর-রাহমান 55:4
- আর-রাহমান 55:5
- আর-রাহমান 55:6
- আর-রাহমান 55:7
- আর-রাহমান 55:8
- আর-রাহমান 55:9
- আর-রাহমান 55:10
- আর-রাহমান 55:11
- আর-রাহমান 55:12
- আর-রাহমান 55:13
- আর-রাহমান 55:14
- আর-রাহমান 55:15
- আর-রাহমান 55:16
- আর-রাহমান 55:17
- আর-রাহমান 55:18
- আর-রাহমান 55:19
- আর-রাহমান 55:20
- আর-রাহমান 55:21
- আর-রাহমান 55:22
- আর-রাহমান 55:23
- আর-রাহমান 55:24
- আর-রাহমান 55:25
- আর-রাহমান 55:26
- আর-রাহমান 55:27
- আর-রাহমান 55:28
- আর-রাহমান 55:29
- আর-রাহমান 55:30
- আর-রাহমান 55:31
- আর-রাহমান 55:32
- আর-রাহমান 55:33
- আর-রাহমান 55:34
- আর-রাহমান 55:35
- আর-রাহমান 55:36
- আর-রাহমান 55:37
- আর-রাহমান 55:38
- আর-রাহমান 55:39
- আর-রাহমান 55:40
- আর-রাহমান 55:41
- আর-রাহমান 55:42
- আর-রাহমান 55:43
- আর-রাহমান 55:44
- আর-রাহমান 55:45
- আর-রাহমান 55:46
- আর-রাহমান 55:47
- আর-রাহমান 55:48
- আর-রাহমান 55:49
- আর-রাহমান 55:50
- আর-রাহমান 55:51
- আর-রাহমান 55:52
- আর-রাহমান 55:53
- আর-রাহমান 55:54
- আর-রাহমান 55:55
- আর-রাহমান 55:56
- আর-রাহমান 55:57
- আর-রাহমান 55:58
- আর-রাহমান 55:59
- আর-রাহমান 55:60
- আর-রাহমান 55:61
- আর-রাহমান 55:62
- আর-রাহমান 55:63
- আর-রাহমান 55:64
- আর-রাহমান 55:65
- আর-রাহমান 55:66
- আর-রাহমান 55:67
- আর-রাহমান 55:68
- আর-রাহমান 55:69
- আর-রাহমান 55:70
- আর-রাহমান 55:71
- আর-রাহমান 55:72
- আর-রাহমান 55:73
- আর-রাহমান 55:74
- আর-রাহমান 55:75
- আর-রাহমান 55:76
- আর-রাহমান 55:77
- আর-রাহমান 55:78
- আল-ওয়াকিয়া 56:1
- আল-ওয়াকিয়া 56:2
- আল-ওয়াকিয়া 56:3
- আল-ওয়াকিয়া 56:4
- আল-ওয়াকিয়া 56:5
- আল-ওয়াকিয়া 56:6
- আল-ওয়াকিয়া 56:7
- আল-ওয়াকিয়া 56:8
- আল-ওয়াকিয়া 56:9
- আল-ওয়াকিয়া 56:10
- আল-ওয়াকিয়া 56:11
- আল-ওয়াকিয়া 56:12
- আল-ওয়াকিয়া 56:13
- আল-ওয়াকিয়া 56:14
- আল-ওয়াকিয়া 56:15
- আল-ওয়াকিয়া 56:16
- আল-ওয়াকিয়া 56:17
- আল-ওয়াকিয়া 56:18
- আল-ওয়াকিয়া 56:19
- আল-ওয়াকিয়া 56:20
- আল-ওয়াকিয়া 56:21
- আল-ওয়াকিয়া 56:22
- আল-ওয়াকিয়া 56:23
- আল-ওয়াকিয়া 56:24
- আল-ওয়াকিয়া 56:25
- আল-ওয়াকিয়া 56:26
- আল-ওয়াকিয়া 56:27
- আল-ওয়াকিয়া 56:28
- আল-ওয়াকিয়া 56:29
- আল-ওয়াকিয়া 56:30
- আল-ওয়াকিয়া 56:31
- আল-ওয়াকিয়া 56:32
- আল-ওয়াকিয়া 56:33
- আল-ওয়াকিয়া 56:34
- আল-ওয়াকিয়া 56:35
- আল-ওয়াকিয়া 56:36
- আল-ওয়াকিয়া 56:37
- আল-ওয়াকিয়া 56:38
- আল-ওয়াকিয়া 56:39
- আল-ওয়াকিয়া 56:40
- আল-ওয়াকিয়া 56:41
- আল-ওয়াকিয়া 56:42
- আল-ওয়াকিয়া 56:43
- আল-ওয়াকিয়া 56:44
- আল-ওয়াকিয়া 56:45
- আল-ওয়াকিয়া 56:46
- আল-ওয়াকিয়া 56:47
- আল-ওয়াকিয়া 56:48
- আল-ওয়াকিয়া 56:49
- আল-ওয়াকিয়া 56:50
- আল-ওয়াকিয়া 56:51
- আল-ওয়াকিয়া 56:52
- আল-ওয়াকিয়া 56:53
- আল-ওয়াকিয়া 56:54
- আল-ওয়াকিয়া 56:55
- আল-ওয়াকিয়া 56:56
- আল-ওয়াকিয়া 56:57
- আল-ওয়াকিয়া 56:58
- আল-ওয়াকিয়া 56:59
- আল-ওয়াকিয়া 56:60
- আল-ওয়াকিয়া 56:61
- আল-ওয়াকিয়া 56:62
- আল-ওয়াকিয়া 56:63
- আল-ওয়াকিয়া 56:64
- আল-ওয়াকিয়া 56:65
- আল-ওয়াকিয়া 56:66
- আল-ওয়াকিয়া 56:67
- আল-ওয়াকিয়া 56:68
- আল-ওয়াকিয়া 56:69
- আল-ওয়াকিয়া 56:70
- আল-ওয়াকিয়া 56:71
- আল-ওয়াকিয়া 56:72
- আল-ওয়াকিয়া 56:73
- আল-ওয়াকিয়া 56:74
- আল-ওয়াকিয়া 56:75
- আল-ওয়াকিয়া 56:76
- আল-ওয়াকিয়া 56:77
- আল-ওয়াকিয়া 56:78
- আল-ওয়াকিয়া 56:79
- আল-ওয়াকিয়া 56:80
- আল-ওয়াকিয়া 56:81
- আল-ওয়াকিয়া 56:82
- আল-ওয়াকিয়া 56:83
- আল-ওয়াকিয়া 56:84
- আল-ওয়াকিয়া 56:85
- আল-ওয়াকিয়া 56:86
- আল-ওয়াকিয়া 56:87
- আল-ওয়াকিয়া 56:88
- আল-ওয়াকিয়া 56:89
- আল-ওয়াকিয়া 56:90
- আল-ওয়াকিয়া 56:91
- আল-ওয়াকিয়া 56:92
- আল-ওয়াকিয়া 56:93
- আল-ওয়াকিয়া 56:94
- আল-ওয়াকিয়া 56:95
- আল-ওয়াকিয়া 56:96
আল-হুজুরাত 49:1
হে বিশ্বাসীগণ! আল্লাহ ও তাঁর রসূলের সামনে তোমরা কোন বিষয়ে অগ্রণী হয়ো না[১] এবং আল্লাহকে ভয় কর, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
[১] এর অর্থ হলো, দ্বীনের ব্যাপারে নিজে থেকে কোন ফায়সালা করো না (কোন সিদ্ধান্ত নিয়ো না, কোন ফতোয়া দিয়ো না)। এবং স্বীয় বিবেক-বুদ্ধিকে তার উপর প্রাধান্য দিয়ো না। বরং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। নিজের পক্ষ থেকে দ্বীনের সাথে কোন কিছু সংযোজন বা বিদআত রচনা হল আল্লাহ ও তাঁর রসূলকে অতিক্রম করার এমন দুঃসাহসিকতা, যা কোন ঈমানদারের জন্য শোভনীয় নয়। অনুরূপ কুরআন ও হাদীস নিয়ে যথাযথ গবেষণা ও চিন্তা-ভাবনা না করে কোন ফতোয়া দেওয়া যাবে না এবং ফতোয়া দেওয়ার পর যদি এ কথা পরিষ্কার হয়ে যায় যে, তা শরীয়তের সুস্পষ্ট বিধির প্রতিকূল, তবে তার উপর অটল থাকাও এই আয়াতে বর্ণিত নির্দেশের পরিপন্থী। মু'মিনের কর্তব্যই হল, আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশাবলীর সামনে আনুগত্যের মস্তক নত করে দেওয়া। নিজের কথা অথবা কোন ইমামের মতের উপর অনড় থাকা তার কর্তব্য নয়।
আল-হুজুরাত 49:2
হে বিশ্বাসীগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বল, তার সাথে সেইভাবে উচ্চ স্বরে কথা বলো না; কারণ এতে অজ্ঞাতসারে তোমাদের কর্ম নিস্ফল হয়ে যাবে।[১]
[১] এখানে সেই আদব, শ্রদ্ধা, ভক্তি ও মর্যাদা-সম্মানের কথা বর্ণনা করা হয়েছে, যা প্রত্যেক মুসলিমকে রাসূলুল্লাহ (সাঃ)-এর জন্য নিবেদন করতে হয়। প্রথম আদব হল, তাঁর উপস্থিতিতে যখন তোমরা আপোসে কথোপকথন কর, তখন তোমাদের কণ্ঠস্বর যেন তাঁর কণ্ঠস্বরের উপর উঁচু না হয়ে যায়। দ্বিতীয় আদব হল, যখন নবী করীম (সাঃ)-এর সাথে কথোপকথন কর, তখন অতি বিনয়, ভদ্রতা ও ধীরতার সাথে কর। ঐভাবে উচ্চৈঃস্বরে তাঁর সাথে কথা বলো না, যেভাবে তোমরা আপোসে নিঃসংকোচে পরস্পরের সাথে বলে থাক। কেউ বলেছেন, এর অর্থ হল, 'হে মুহাম্মাদ! হে আহমাদ!' বলে ডেকো না, বরং শ্রদ্ধার সাথে 'হে আল্লাহর রসূল!' বলে সম্বোধন করো। যদি আদব ও শ্রদ্ধা-সম্মানের এই দাবীগুলোর খেয়াল না কর, তবে বেআদবী হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে তোমাদের সৎকর্মাদি নিষ্ফল হয়ে যেতে পারে, অথচ তোমরা তার কোন টেরও পাবে না। এই আয়াতের 'শানে নুযূল' (অবতরণের পটভূমিকা) জানার জন্য দেখুনঃ বুখারী, তাফসীর সূরা হুজুরাত। তবে নির্দেশের দিক দিয়ে আয়াতটি ব্যাপক।
আল-হুজুরাত 49:3
যারা আল্লাহর রসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নীচু করে, আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ-ভীরুতার জন্য পরীক্ষা করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। [১]
[১] এই আয়াতে প্রশংসা করা হয়েছে সেই লোকদের, যাঁরা রাসূলুল্লাহ (সাঃ)-এর মান-মর্যাদার প্রতি খেয়াল করে নিজেদের কণ্ঠস্বর নীচু রাখতেন।
আল-হুজুরাত 49:4
যারা কক্ষসমূহের পিছন হতে তোমাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ। [১]
[১] এই আয়াত বনী তামীম গোত্রের কিছু বেদুঈন (অভদ্র) লোকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে; তারা একদা দুপুর বেলায়, নবী করীম (সাঃ)-এর বিশ্রামের সময়, তাঁর ঘরের বাইরে দাঁড়িয়ে অসভ্য ভঙ্গিতে 'ওহে মুহাম্মাদ! ওহে মুহাম্মাদ!' বলে ডাকাহাঁকা করতে লাগল; যাতে তিনি বেরিয়ে আসেন। (মুসনাদ আহমাদ ৩/৪৮৮, ৬/৩৯৪) মহান আল্লাহ বললেন, তাদের অধিকাংশই অবুঝ। অর্থাৎ, নবী করীম (সাঃ)-এর মান-মর্যাদা, আদব ও শ্রদ্ধার দাবীসমূহের খেয়াল না রাখা হল মূর্খতা।
আল-হুজুরাত 49:5
তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা ধৈর্যধারণ করত, তাহলে তাই তাদের জন্য উত্তম হত।[১] আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। [২]
[১] অর্থাৎ, তোমার বের হওয়ার অপেক্ষা করত এবং তোমাকে ডাকার ব্যাপারে তাড়াহুড়ো না করত, তবে তা দ্বীন ও দুনিয়া উভয় দিক দিয়ে তাদের জন্য উত্তম হত।
[২] এই জন্য তাদেরকে পাকড়াও করেননি, বরং আগামীতে নবী (সাঃ)-এর প্রতি আদব ও শ্রদ্ধা-সম্মানের খেয়াল রাখার তাকীদ করে দিলেন।
আল-হুজুরাত 49:6
হে বিশ্বাসীগণ! যদি কোন পাপাচারী তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখবে;[১] যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।
[১] এই আয়াতটি অধিকাংশ মুফাসসিরের মতে অলীদ ইবনে উকবা (রাঃ) সম্পর্কে অবতীর্ণ হয়েছে। যাঁকে নবী করীম (সাঃ) বানু-মুসত্বালিক গোত্রের যাকাত আদায় করার জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু তিনি (রাস্তা থেকেই ফেরৎ) এসে খামকা রিপোর্ট দিলেন যে, তারা যাকাত দিতে অস্বীকার করেছে। আর এই খবরের ভিত্তিতে নবী করীম (সাঃ) তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণের ইচ্ছা করলেন। কিন্তু পরক্ষণে জানতে পারলেন যে, এ খবর ভুল ছিল এবং অলীদ (রাঃ) সেখানে যানইনি। তবে সনদ ও বাস্তবতা উভয় দিক দিয়ে এই বর্ণনা সহীহ নয়। তাই এই ধরনের কথা রসূল (সাঃ)-এর একজন সাহাবী সম্পর্কে বলা ঠিক নয়। তবে হ্যাঁ, আয়াতের শানে নুযুলের প্রতি দৃকপাত না করেই বলা যায় যে, এতে অতি গুরুত্বপূর্ণ এমন একটি নীতি বর্ণনা করা হয়েছে, যা বৈয়াক্তিক ও সামাজিক উভয় জীবনে বড় গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক শাসকের দায়িত্ব হল, তাদের কাছে যে সংবাদই আসে -- বিশেষ করে চরিত্রহীন, ফাসেক (চুগোলখোর, গীবতকারী) ও ফাসাদী প্রকৃতির লোকদের পক্ষ হতে, সে ব্যাপারে প্রথমে যাচাই করে দেখা। যাতে ভুল বুঝে কারো বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করা হয়।
আল-হুজুরাত 49:7
তোমরা জেনে রেখো যে, তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন;[১] তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমান (বিশ্বাস)কে প্রিয় করেছেন এবং ওকে তোমাদের হৃদয়ে সুশোভিত করেছেন। আর কুফরী (অবিশ্বাস), পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করেছেন। ওরাই সৎপথ অবলম্বনকারী।
[১] আর এর দাবী এই যে, তোমরা তাঁর শ্রদ্ধা ও আনুগত্য কর। কেননা, তিনি তোমাদের ভালাই ও কল্যাণের ব্যাপারে বেশী জানেন। কারণ, তাঁর উপর অহী নাযিল হয়। অতএব তোমরা তাঁর পিছনেই চল। তাঁকে তোমাদের পিছনে চালাবার প্রচেষ্টা করো না। কেননা, তিনি যদি তোমাদের পছন্দনীয় কথাগুলো মানতে আরম্ভ করে দেন, তবে তোমরাই বেশী সমস্যায় পড়ে যাবে। যেমন, অন্যত্র বলেছেন, {وَلَوِ اتَّبَعَ الْحَقُّ أَهْوَاءَهُمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ} অর্থাৎ, সত্য যদি তাদের কামনা-বাসনার অনুগামী হত, তাহলে বিশৃংখল হয়ে পড়ত আকাশ-মন্ডলী, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সবকিছুই। (সূরা মু'মিনূন ২৩:৭১ আয়াত)
আল-হুজুরাত 49:8
(এটা) আল্লাহর দান ও অনুগ্রহ; আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।[১]
[১] এ আয়াতটিও সাহাবায়ে কিরাম (রাঃ)দের ফযীলতের অধিকারী হওয়ার এবং তাঁদের ঈমান ও হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকার জ্বলন্ত প্রমাণ। {وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ}
আল-হুজুরাত 49:9
বিশ্বাসীদের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন কর;[১] অতঃপর তাদের একদল অপর দলের প্রতি বিদ্রোহাচরণ করলে তোমরা বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ কর; যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে,[২] যদি তারা ফিরে আসে, তাহলে তাদের মধ্যে ন্যায়ের সাথে সন্ধি স্থাপন কর[৩] এবং সুবিচার কর। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। [৪]
[১] এই সন্ধির পদ্ধতি হল, তাদেরকে কুরআন ও হাদীসের প্রতি আহবান করতে হবে। অর্থাৎ, কুরআন ও হাদীসের আলোকে তাদের দ্বন্দ্বের সমাধান খুঁজতে হবে।
[২] অর্থাৎ, আল্লাহ ও তাঁর রসূল (সাঃ)-এর বিধানানুসারে নিজেদের দন্ধ মিটাতে না চায়, বরং ঔদ্ধত্য ও বিদ্রোহের পথ অবলম্বন করে, তবে অন্য মুসলিমদের কর্তব্য হবে বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করা, যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশকে মেনে নিতে প্রস্তুত হয়ে যায়। আলোচ্য আয়াতে বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ হাদীসে কোন মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করা কুফরী বলা হয়েছে। তো কথা হল, এটা কুফরী তখনই হবে, যখন বিনা কারণে মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কিন্তু এই যুদ্ধের ভিত্তি যদি বিদ্রোহ হয়, তবে এই যুদ্ধ কেবল জায়েযই নয়, বরং তার নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে, এ যুদ্ধ উত্তম ও তাকীদপ্রাপ্ত। অনুরূপ কুরআন বিদ্রোহী এই দলটিকে বিশ্বাসী (মু'মিন) বলেই আখ্যায়িত করেছে; যার অর্থ এই যে, শুধু বিদ্রোহের কারণে, যা মহাপাপ তার ফলে ঐ দলটি ঈমান থেকে খারিজ হয়ে যায় না। যেমন, খাওয়ারিজ এবং কোন কোন মু'তাযিলাদের আকীদা-বিশ্বাস। তাদের মতে মহাপাপ সম্পাদনকারীরা ঈমান থেকে বহিষ্কার হয়ে যায়।
[৩] অর্থাৎ, বিদ্রোহী দলটি যদি বিদ্রোহাচরণ থেকে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, তবে ন্যায়ভাবে অর্থাৎ, কুরআন ও হাদীসের আলোকে উভয় দলের মাঝে মীমাংসা ও সালিস করে দিতে হবে।
[৪] আর তাঁর এই ভালবাসার এটাই দাবী যে, তিনি সুবিচারকারীদেরকে উত্তম প্রতিদান দানে ধন্য করবেন।
আল-হুজুরাত 49:10
সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাই-এর মধ্যে সন্ধি স্থাপন কর[১] এবং আল্লাহকে ভয় কর; যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। [২]
[১] এটি পূর্বের নির্দেশেরই তাকীদ স্বরূপ। অর্থাৎ, মু'মিনরা যখন পরস্পর ভাই ভাই, তখন তাদের সবার মূল বস্তু হল ঈমান। অতএব, এই মূল বস্তুর দাবী হল, একই ধর্মের উপর বিশ্বাস স্থাপনকারীরা যেন আপোসে লড়ালড়ি না করে। বরং পরস্পর এক সাথে মিলে-জুলে, একে অপরের দুঃখে-সুখে শরীক হয়ে, পরস্পরকে ভালবেসে এবং একে অপরের হিতাকাঙ্ক্ষী ও কল্যাণকামী হয়ে থাকে। আর যদি কখনও ভুল বুঝাবুঝির ফলে তাদের মধ্যে দূরত্ব ও ঘৃণা সৃষ্টি হয়ে যায়, তবে তা দূর করে তাদের আপোসে পুনরায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব কায়েম করতে হবে। (যেহেতু এক মু'মিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ।) (আরো দেখুন, সূরা তাওবার ৯:৭১ নং আয়াতের টীকা)[২] অর্থাৎ, সমস্ত বিষয়ে আল্লাহকে ভয় কর। সম্ভবতঃ এর ফলে তোমরা আল্লাহর রহমতের অধিকারী হয়ে যাবে। সম্ভাবনা ও আশাব্যঞ্জক কথা সম্বোধিত (মানুষের) দিকে লক্ষ্য করে এ রকম বলা হয়েছে। কেননা, আল্লাহর রহমত ও করুণা তো ঈমানদার ও আল্লাহভীরুদের জন্য নিশ্চিত। পরবর্তী আয়াতগুলিতে মুসলিমদেরকে কিছু গুরুত্বপূর্ণ চারিত্রিক শিক্ষা দেওয়া হচ্ছে।
আল-হুজুরাত 49:11
হে বিশ্বাসীগণ! একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয়, তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে এবং একদল নারী যেন অপর একদল নারীকেও উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয়, তারা উপহাসকারিণী দল অপেক্ষা উত্তম হতে পারে।[১] আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না[২] এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না;[৩] কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ।[৪] যারা (এ ধরনের আচরণ হতে) নিবৃত্ত না হয় তারাই সীমালংঘনকারী।
[১] এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে উপহাস বা ঠাট্টা-বিদ্রূপ তখনই করে, যখন সে নিজেকে তার চাইতে উত্তম এবং তাকে নিজের চেয়ে হীন ও ছোট মনে করে। অথচ আল্লাহর কাছে ঈমান ও আমলের দিক দিয়ে কে উত্তম, আর কে নয় --এ জ্ঞান কেবল তাঁরই কাছে। কাজেই নিজেকে উৎকৃষ্ট এবং অপরকে নিকৃষ্ট মনে করার কোনই বৈধতা নেই। তাই আয়াতে অপরকে উপহাস করা হতে নিষেধ করা হয়েছে। আর চারিত্রিক এ রোগ মহিলাদের মধ্যে অধিকহারে বিদ্যমান থাকায় তাদের কথা পৃথকভাবে উল্লেখ করে বিশেষভাবে তাদেরকে এ কাজ থেকে নিষেধ করা হয়েছে। রসূল (সাঃ)-এর হাদীসে মানুষকে তুচ্ছ মনে করাকে 'অহংকার' বলে আখ্যায়িত করা হয়েছে, (الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ) (মুসলিম ৯১নং, তিরমিযী, হাকেম ১/২৬) আর অহংকার ও অহংকারীকে আল্লাহ চরম ঘৃণা করেন।
[২] অর্থাৎ, কোন দোষ বা ত্রুটি ধরে একে অপরকে খোঁটা দিও না। যেমন বলা, তুই তো অমুকের বেটা না, তোর মা তো এ রকম ও রকম, তুই তো অমুক বংশের না! ইত্যাদি।
[৩] অর্থাৎ, ব্যঙ্গ ও তুচ্ছজ্ঞান করে মানুষের এমন নাম রেখো না (বা এমন খেতাব বের করো না), যা সে পছন্দ করে না। অথবা তার ভাল ও সুন্দর নামকে বিকৃত করে ডেকো না।
[৪] অর্থাৎ, এইভাবে নাম বিকৃত করে অথবা মন্দ নাম বা খেতাব রেখে সেই নামে ডাকা, কিংবা ইসলাম গ্রহণ বা তওবা করার পর তাকে অতীত ধর্ম বা পাপের সাথে সম্পৃক্ত করে সম্বোধন করা; যেমন, এ কাফের! এ ইয়াহুদী! এ লম্পট! এ মাতাল! ইত্যাদি বলে সম্বোধন করা অতীব মন্দ ও গর্হিত কাজ। الاسْم এখানে الذِّكْرُ অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ, بِئْسَ الاسْمُ الَّذِيْ يُذْكَرُ بِالفِسْقِ بَعْد دُخُوْلِهِمْ فِي الإِيْمَانِ (فتخ القدير) অবশ্য কোন কোন গুণগত নাম কারো কারো নিকট এ নিষেধের আওতাভুক্ত নয়, যা লোক মাঝে প্রসিদ্ধ হয়ে যায় এবং সে এ নামে স্বীয় অন্তরে কোন দুঃখ বা রাগও অনুভব করে না। যেমন, খোঁড়া নামে প্রসিদ্ধ কোন খোঁড়াকে 'খোঁড়া' বলে ডাকা, কালিয়া অথবা কালু নামে প্রসিদ্ধ কোন কালো রঙের লোককে 'কালিয়া', 'কালো' বা 'কালু' বলে ডাকা ইত্যাদি। (কুরতুববী)
আল-হুজুরাত 49:12
হে বিশ্বাসীগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ[১] এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না[২] এবং একে অপরের পশ্চাতে নিন্দা (গীবত) করো না।[৩] তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভায়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুতঃ তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে কর।[৪] তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু।
[১] ظَنٌّ এর অর্থ ধারণা করা। অর্থাৎ, সৎ ও আল্লাহভীরু ভালো লোকদের ব্যাপারে এমন ধারণা পোষণ করা, যা মন্দ অথচ ভিত্তিহীন এবং যা মিথ্যা অপবাদের আওতায় পড়ে। তাই এর অনুবাদ করা হয়, কুধারণা। হাদীসে এটাকে أَكْذَبُ الْحَدِيْثِ (সব চাইতে বড় মিথ্যা) গণ্য করে এ থেকে বিরত থাকার প্রতি তাকীদ করা হয়েছে এবং বলা হয়েছে, (إِيَّاكُمْ وَالظَّنَّ) অর্থাৎ, তোমরা কুধারণা থেকে দূরে থাক। (বুখারী, মুসলিম) পক্ষান্তরে পাপাচারে লিপ্ত ব্যক্তিদের পাপের কারণে তাদের পাপের উপর কুধারণা পোষণ করা সেই কুধারণা নয়, যেটাকে এখানে পাপ বলা হয়েছে এবং যা থেকে বিরত থাকতে তাকীদ করা হয়েছে। উলামাগণ বলেন, বাহ্যতঃ ভালো লোকের প্রতি মন্দ ধারণা পোষণ করা বৈধ নয়। তবে বাহ্যতঃ মন্দ লোক পাপাচারীর প্রতি মন্দ ধারণা করা অবৈধ নয়। (কুরত্বুবী)
[২] অর্থাৎ, এই সন্ধানে থাকা যে, কোন গোপন দোষ-ত্রুটি পেলে বদনাম করা যাবে। এটাকেই تجسّس (জাসুসী) বলে, যা নিষেধ। হাদীসেও এ কাজ থেকে নিষেধ করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি কারো কোন দোষ-ত্রুটি তোমরা জানতে পার, তবে তা গোপন কর। না সেটাকে মানুষের সামনে বলে বেড়াও, আর না খুঁজে খুঁজে দোষ বের কর। বর্তমানে ব্যক্তি-স্বাধীনতার বড় চর্চা করা হয়। ইসলামও দোষ অনুসন্ধান করা থেকে নিষেধ করে মানুষের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্যে অশ্লীলতা সম্পাদন না করে অথবা যতক্ষণ পর্যন্ত সে অপরের কষ্টের কারণ না হয়। পাশ্চাত্যের দেশগুলো অবাধ স্বাধীনতার শিক্ষা দিয়ে সকল মানুষকে ব্যাপক ফ্যাসাদের অনুমতি দিয়ে রেখেছে। যার ফলে সমাজের সকল প্রকার নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে।
[৩] গীবতের অর্থ হল, অন্য লোকের কাছে কোন ব্যক্তির দোষ-ত্রুটি বর্ণনা করা (নিন্দা বা সমালোচনা করা), যা সে অপছন্দ করে। আর যদি তার প্রতি এমন দোষের কথা সম্পৃক্ত করা হয়, যা তার মধ্যে নেই, তাহলে তা মিথ্যা অপবাদ হবে। স্ব-স্ব স্থানে দু'টোই বড় অপরাধ ও মহাপাপ।
[৪] অর্থাৎ, অপরের কাছে কোন মুসলিম ভাইয়ের নিন্দা গাওয়া ঐ রকমই, যেমন মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত ভাইয়ের গোশত খেতে তো কেউ পছন্দ করে না, কিন্তু গীবত হল মানুষের অতি প্রিয় খাদ্য।
আল-হুজুরাত 49:13
হে মানুষ! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে,[১] পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার।[২] তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদাসম্পন্ন, যে অধিক আল্লাহ-ভীরু।[৩] আল্লাহ সবকিছু জানেন, সব কিছুর খবর রাখেন।
[১] অর্থাৎ, আদম ও হাওয়া عليهما السلام থেকে। অর্থাৎ, তোমাদের সকলের মূল একই। তোমরা সকলে একই পিতা-মাতার সন্তান। অতএব কারো কেবল কুলমান ও বংশের ভিত্তিতে অহংকার করার কোন অধিকার নেই। কারণ, সকলের বংশ আদম (আঃ)-এর সাথে গিয়ে মিলে যায়।
[২] شُعُوْبٌ হল شَعْبٌ-এর বহুবচন। জাতি বা বিরাট গোত্র। (আরবী ভাষায় অপেক্ষাকৃত ছোট বংশ ও গোত্র অর্থে পর্যায়ক্রমে কয়েকটি পরিভাষা ব্যবহার হয়। যেমন,) شعب এর পরে আসে قبيلة তারপর عمارة তারপর بطن তারপর فصيلة তারপর عشيرة (ফাতহুল ক্বাদীর) উদ্দেশ্য হল, বিভিন্ন জাতি, বংশ ও গোত্রের এই বণ্টন কেবল পরস্পর পরিচিতির জন্য। যাতে তোমরা আপোসের জ্ঞাতি-বন্ধন বজায় রাখতে পার। এর অর্থ এই নয় যে, একে অপরের উপর নিজের আভিজাত্য ও শ্রেষ্ঠত্ব প্রদর্শন কর। যেমন দুর্ভাগ্যবশতঃ (আজকাল) বংশ ও আভিজাত্যকেই শ্রেষ্ঠত্বের ভিত্তি বানিয়ে নেওয়া হয়। অথচ ইসলাম এসে এটাকে মিটিয়ে দিয়েছে এবং এটাকে জাহেলী যুগের কর্ম তথা মূর্খতা বলে আখ্যায়িত করেছে।
[৩] অর্থাৎ, আল্লাহর নিকট মর্যাদা ও উৎকৃষ্টতার মাপকাঠি এমন বংশ, গোত্র ও আভিজাত্য নয়, যা গ্রহণ করা কোন মানুষের এখতিয়ারেই নেই, বরং মাপকাঠি হল আল্লাহভীরুতা; যা অবলম্বন করা মানুষের ইচ্ছা ও এখতিয়ারভুক্ত। এই আয়াতই হল সেই উলামাদের দলীল যাঁরা বিবাহে বরকনের বংশীয় সমতাকে জরুরী মনে করেন না এবং কেবল দ্বীনদারির ভিত্তিতে বিবাহ সম্পন্ন হওয়াকে পছন্দ করেন। (ইবনে কাসীর)
আল-হুজুরাত 49:14
মরুবাসী (বেদুঈন)গণ বলে, ‘আমরা বিশ্বাস স্থাপন করেছি।’ তুমি বল, ‘তোমরা বিশ্বাস স্থাপন করনি, বরং তোমরা বল, আমরা আত্মসমর্পণ করেছি; কারণ বিশ্বাস এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি।[১] যদি তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হবে না। আর নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু।’
[১] কোন কোন মুফাসসিরের মতে এই বেদুঈন লোকগুলো হল, বানু আসাদ এবং খুযায়মা গোত্রের মুনাফিকরা। যারা দুর্ভিক্ষের সময় কেবল সাদাকা লাভের উদ্দেশ্যে অথবা হত্যা ও বন্দী হওয়া থেকে বাঁচার জন্য মৌখিকভাবে ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিল। কিন্তু তাদের অন্তর ঈমান, বিশুদ্ধ আকীদা এবং আন্তরিকতা থেকে খালি ছিল। (ফাতহুল ক্বাদীর) তবে ইমাম ইবনে কাসীরের নিকট এ থেকে এমন বেদুঈন লোকদেরকে বুঝানো হয়েছে, যারা নতুন নতুন মুসলমান হয়েছিল এবং ঈমান এখনো পর্যন্ত তাদের অন্তরে দৃঢ়ভাবে স্থান পায়নি। অথচ তারা দাবী করেছিল ততটা ঈমান থেকেও বেশী, যতটা তাদের হৃদয়ে ছিল না। যার ফলে তাদেরকে এ আদব শিখানো হল যে, প্রথমেই ঈমানের দাবী করা ঠিক নয়। ধীরে ধীরে উন্নতি লাভের পরই তোমরা ঈমানের বাঞ্ছিত স্তরে পৌঁছতে পারবে।
আল-হুজুরাত 49:15
বিশ্বাসী তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর সন্দেহ পোষণ করে না এবং নিজেদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে। তারাই সত্যনিষ্ঠ। [১]
[১] তারা মু'মিন বা বিশ্বাসী নয়, যারা কেবল মুখেই ইসলাম প্রকাশ করে এবং উল্লিখিত আমলগুলোর প্রতি কোন যত্নই নেয় না।
আল-হুজুরাত 49:16
বল, ‘তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে অবহিত করছ? [১] অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আকাশমন্ডলী ও পৃথিবীতে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত।’ [২]
[১] تعليم এখানে إعلام (জানানোর) ও إخبار (সংবাদ দেওয়ার) অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ, آمَنَّا (আমরা ঈমান এনেছি) বলে তোমরা আল্লাহকে তোমাদের দ্বীন এবং ঈমান সম্পর্কে অবহিত করছ? অথবা নিজেদের অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহকে জানাচ্ছ?
[২] তাহলে তিনি কি তোমাদের মনের অবস্থা কিংবা তোমাদের ঈমানের বাস্তবতা সম্পর্কে জ্ঞাত নন?
আল-হুজুরাত 49:17
তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে বলে মনে করে। বল, ‘তোমাদের ইসলাম গ্রহণ আমাকে ধন্য করেছে মনে করো না; বরং আল্লাহ ঈমান (বিশ্বাসের) দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন; যদি তোমরা সত্যবাদী হও।’ [১]
[১] এই বেদুঈনরাই নবী করীম (সাঃ)-কে বলত যে, দেখ! আমরা মুসলমান হয়ে গেছি এবং তোমার সাহায্য-সহযোগিতা করেছি। অথচ আরবের অন্যান্য লোকেরা তোমার সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। মহান আল্লাহ তাদের কথা খন্ডন করে বললেন, তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ করেছ এ কথা মনে করো না। কেননা, তোমরা যদি সত্যিকারেই নিষ্ঠার সাথে মুসলিম হয়ে থাক, তবে তাতে লাভ তোমাদের নিজেদেরই হবে। অতএব, এটা আল্লাহরই তোমাদের প্রতি অনুগ্রহ যে, তিনি তোমাদেরকে ইসলাম গ্রহণ করার তাওফীক দান করেছেন। তাঁর উপর তোমাদের কোন অনুগ্রহ নেই।
আল-হুজুরাত 49:18
নিশ্চয় আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। আর তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
ক্বাফ 50:1
ক্বাফ, শপথ গৌরবান্বিত কুরআনের। [১]
[১] এই কসমের জওয়াব ঊহ্য আছে আর তা হল, لَتُبْعَثُنَّ (তোমরা অবশ্যই কিয়ামতের দিন পুনরুত্থিত হবে)। কেউ কেউ বলেছেন, এর জওয়াব হল পরবর্তী আলোচ্য বিষয়, যাতে নবুঅত ও পুনরুত্থানের কথাকে সুসাব্যস্ত করা হয়েছে।
ক্বাফ 50:2
কিন্তু অবিশ্বাসীরা তাদের মধ্য হতে একজন সতর্ককারী আবির্ভূত হতে দেখে বিস্ময়বোধ করে ও বলে, ‘এটা তো এক আশ্চর্য ব্যাপার। [১]
[১] অথচ এতে আশ্চর্যের কোন কথাই নেই। প্রত্যেক নবী সেই জাতিরই একজন হতেন, যে জাতির কাছে তাঁকে প্রেরণ করা হত। সেই হিসাবেই মক্কার কুরাইশদেরকে সতর্ক করার জন্য তাদেরই মধ্য থেকে এক ব্যক্তি (মুহাম্মাদ (সাঃ))-কে নবুঅতের জন্য নির্বাচন করে নেওয়া হয়েছে।
ক্বাফ 50:3
আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটিতে পরিণত হলে (আমরা কি পুনরুজ্জীবিত হব?) সে প্রত্যাবর্তন তো সুদূর পরাহত!’ [১]
[১] অথচ বিবেক-বুদ্ধির নিকষে এটাও অসম্ভবের কিছু নয়। পরের আয়াতে এর কিছু বিশ্লেষণ করা হয়েছে।
ক্বাফ 50:4
মাটি তাদের কতটুকু ক্ষয় করে, আমি অবশ্যই তা জানি এবং আমার নিকট আছে সংরক্ষিত কিতাব।[১]
[১] অর্থাৎ, মাটি মানুষের গোশত, হাড় ও চুল আদি জীর্ণ করে খেয়ে ফেলে; অর্থাৎ, দেহকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলে। আর এ জ্ঞান কেবল যে আমার কাছে --তা নয়। বরং আমার কাছে লওহে মাহফুযেও লিপিবদ্ধ আছে। তাই ঐ সমস্ত চূর্ণ ও বিক্ষিপ্ত টুকরোগুলো একত্রিত করে পুনরায় তাদেরকে জীবিত করে দেওয়া আমার জন্য কোন কঠিন ব্যাপার নয়।
ক্বাফ 50:5
বস্তুতঃ তাদের নিকট সত্য আসার পর তারা তা মিথ্যা মনে করেছে। ফলে তারা সংশয়ে দোদুল্যমান।[১]
[১] حَقٌّ (সত্য) বলতে কুরআন, ইসলাম বা মুহাম্মাদ (সাঃ)-এর নবুঅতকে বুঝানো হয়েছে। এ সবের অর্থ একই। مَرِيْجٌ শব্দের অর্থ মিশ্রিত, গোলযোগপূর্ণ অথবা সন্দেহজনক অবস্থা। অর্থাৎ, এমন বিষয়, যা তাদের জন্যে সন্দেহজনক হয়ে পড়েছে। যার ফলে তারা চাঞ্চল্যকর অবস্থায় পড়ে গেছে। কখনো তাঁকে যাদুকর বলে, কখনো কবি, আবার কখনো বলে গণক।
ক্বাফ 50:6
তারা কি তাদের উপরিস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না যে, আমি কিভাবে ওটা নির্মাণ করেছি[১] ও তাকে সুশোভিত করেছি[২] এবং ওতে কোন ফাটলও নেই? [৩]
[১] অর্থাৎ, বিনা স্তম্ভে; যার সাহায্যে তা প্রতিষ্ঠিত আছে।
[২] অর্থাৎ, তারকারাজি দ্বারা তাকে সুশোভিত করা হয়েছে।
[৩] অনুরূপ তাতে কোন অসামঞ্জস্য ও খুঁত নেই। যেমন, অন্যত্র বলেছেন, "তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবে না; আবার তাকিয়ে দেখ, কোন ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।" (সূরা মুলক ৬৭:৩-৪ আয়াত)
ক্বাফ 50:7
আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং ওতে উদগত করেছি চোখ-জুড়ানো নানা প্রকার উদ্ভিদ। [১]
[১] কেউ কেউ زوج এর অর্থ করেছেন, জোড়া। অর্থাৎ, সকল প্রকারের উদ্ভিদ ও অন্যান্য জিনিসকে আমি জোড়া জোড়া (নর-নারী) সৃষ্টি করেছি। بَهِيْجٌ এর অর্থ, সুদর্শন, শ্যামল এবং সুন্দর।
ক্বাফ 50:8
(আল্লাহ) অভিমুখী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। [১]
[১] অর্থাৎ, আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং অন্যান্য বস্তুর দর্শন ও সেগুলোর (প্রকৃতত্ব) সম্পর্কে জানা হল এমন লোকদের জন্য জ্ঞান, উপদেশ এবং শিক্ষার উপকরণ স্বরূপ, যারা আল্লাহ-অভিমুখী।
ক্বাফ 50:9
আকাশ হতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তার দ্বারা আমি সৃষ্টি করি বহু বাগান ও পরিপক্ব শস্যরাজি, [১]
[১] পরিপক্ব শস্যরাজি বা কাটা শস্য বলতে সেই ক্ষেতগুলো, যেগুলো থেকে গম, ভুট্টা, জোয়ার, বাজরা, ডাল ও ধান ইত্যাদি ফসল হয় এবং তা সুরক্ষিত করে রাখা হয়।
ক্বাফ 50:10
আর উঁচু উঁচু খেজুর বৃক্ষ; যাতে আছে কাঁদি কাঁদি খেজুর --[১]
[১] بَاسِقَاتٌ এর অর্থ طِوَالًا شَاهِقَاتٍ সুউচ্চ। طَلْعٌ বলে সেই জালি খেজুরকে যা প্রাথমিক অবস্থায় (মোচার ভিতরে) থাকে। نَضِيْدٌ এর অর্থ স্তরে স্তরে (বা থোকায় থোকায়) বিন্যস্ত। 'বহু বাগান'-এর আওতায় খেজুরের গাছও এসে যায়। তবুও তাকে পৃথকভাবে বিশেষ করে উল্লেখ করেছেন। এ থেকে খেজুরের সেই গুরুত্ব স্পষ্ট হয়ে যায়, যা আরববাসীদের কাছে রয়েছে।
ক্বাফ 50:11
(আমার) দাসদের জীবিকাস্বরূপ। আর বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, এভাবে পুনরুত্থান ঘটবে। [১]
[১] অর্থাৎ, যেভাবে বৃষ্টি দ্বারা আমি মৃত ভূমিকে সজীব ও সবুজ বানিয়ে দিই, অনুরূপ কিয়ামতের দিন আমি মানুষকে কবর থেকে জীবিত করে উঠাব।
ক্বাফ 50:12
তাদের পূর্বেও মিথ্যাজ্ঞান করেছিল নূহ এর সম্প্রদায়, রাস্[১] ও সামূদ সম্প্রদায়,
[১] রাস্ সম্প্রদায়ের নির্দিষ্টীকরণের ব্যাপারে মুফাসসেরদের মাঝে বড়ই মতভেদ রয়েছে। ইমাম ইবনে জারীর ত্বাবারী সেই উক্তিটিকেই প্রাধান্য দিয়েছেন, যাতে তাদেরকে 'আসহাবুল উখদূদ' (কুন্ডের অধিপতি) বলা হয়েছে; যার আলোচনা সূরা বুরূজ ৮৫:৪ নং আয়াতের টীকায় করা হয়েছে। (বিস্তারিত জানার জন্য দ্রষ্টব্যঃ তফসীর ইবনে কাসীর ও ফাতহুল ক্বাদীর, সূরা ফুরকান ২৫:৩৮ নং আয়াতের তফসীর)
ক্বাফ 50:13
আ’দ, ফিরআউন ও লূত সম্প্রদায়,
ক্বাফ 50:14
এবং আয়কার অধিবাসী[১] ও তুব্বা’ সম্প্রদায়,[২] তারা সবাই রসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল,[৩] ফলে তাদের উপর আমার শাস্তির প্রতিশ্রুতি সত্য হয়েছে।
[১] আয়কাবাসী সম্পর্কে জানার জন্য দেখুন, সূরা শুআ'রার ২৬:১৭৬নং আয়াতের টীকা।[২] তুব্বা' সম্প্রদায়ের জন্য দেখুন, সূরা দুখানের ৪৪:৩৭ আয়াতের টীকা।[৩] অর্থাৎ, এদের মধ্যে সকলেই নিজেদের নবীকে মিথ্যাজ্ঞান করেছে। এতে রয়েছে রসূল (সাঃ)-এর জন্য সান্ত্বনা। যেন তাঁকে বলা হচ্ছে যে, তোমাকে তোমার জাতির পক্ষ থেকে যে মিথ্যাবাদী মনে করা হচ্ছে তাতে দুঃখ করো না। কেননা, এটা কোন নতুন কথা নয়। তোমার পূর্বের নবীদের সাথে তাঁদের জাতিরাও এরূপ আচরণই করেছে। অন্য দিকে মক্কাবাসীদেরকে সতর্ক করা হচ্ছে যে, পূর্বের জাতিরা তাদের নবীদেরকে মিথ্যাবাদী মনে করার কারণে তাদের পরিণাম কি হয়েছে দেখে নাও? তোমরাও কি এ রকম পরিণাম পছন্দ করবে? যদি এ রকম পরিণাম পছন্দ না কর, তবে মিথ্যাভাবার পথ ত্যাগ কর এবং নবীর উপর ঈমান নিয়ে এসো।
ক্বাফ 50:15
আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি?[১] বরং পুনঃসৃষ্টি বিষয়ে তারা সন্দিহান। [২]
[১] তাই কিয়ামতের দিন পুনরায় জীবিত করা আমার জন্য কঠিন হবে। অর্থাৎ, প্রথমে সৃষ্টি করা যখন আমার জন্য কোন সমস্যাই ছিল না, তখন দ্বিতীয়বার জীবিত করা তো প্রথমবারের তুলনায় আমার পক্ষে আরো সহজ। যেমন, অন্যত্র বলেছেন, {وَهُوَ الَّذِي يَبْدأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَهُوَ أَهْوَنُ عَلَيْهِ} অর্থাৎ, তিনিই যিনি প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনর্বার একে সৃষ্টি করবেন; এ তাঁর জন্য সহজতর। (সূরা রূম ৩০:২৭ আয়াত) সূরা ইয়াসীনের ৩৬:৭৮-৭৯নং আয়াতেও এই বিষয়টি আলোচিত হয়েছে। হাদীসে কুদসীতে আছে। মহান আল্লাহ বলেন, "আদম সন্তান আমাকে এই বলে কষ্ট দেয় যে, আল্লাহ আমাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন; যেভাবে তিনি প্রথমে আমাকে সৃষ্টি করেছেন। অথচ প্রথমবার সৃষ্টি করা দ্বিতীয়বার সৃষ্টি করার চাইতে বেশী সহজ নয়।" অর্থাৎ, কঠিন হলে প্রথমবার সৃষ্টি করা কঠিন হবে, দ্বিতীয়বার নয়। (বুখারীঃ তাফসীর সূরাতুল ইখলাস)[২] অর্থাৎ, এরা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে না, বরং প্রকৃত ব্যাপার হল এই যে, তারা কিয়ামত সংঘটন এবং তখনকার পুনর্জীবন সম্পর্কেই সন্দেহে পড়ে আছে।
ক্বাফ 50:16
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয়, তা আমি জানি।[১] আমি তার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। [২]
[১] অর্থাৎ, মানুষ যা কিছু গোপন করে এবং অন্তরে লুকিয়ে রাখে, তা সব কিছুই আমি জানি। 'অসঅসাহ' (কুমন্ত্রণা) অন্তরে উদীয়মান সেই কল্পনাগুলোকে বলা হয়, যার জ্ঞান ঐ মানুষটি ছাড়া আর কারো থাকে না। কিন্তু আল্লাহ সেই কল্পনাগুলোও জানেন। এই জন্য হাদীসে এসেছে যে, "মহান আল্লাহ আমার উম্মতের অন্তরে উদীয়মান কুখেয়ালগুলোকে ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ, সেগুলোর উপর কোন ধরপাকড় হবে না, যতক্ষণ না সেগুলো মুখে প্রকাশ অথবা কাজে পরিণত করবে।"
(বুখারীঃ কিতাবুল ঈমান, মুসলিম)
[২] وَرِيْدٌ (শাহরগ) বলা হয় প্রধান অথবা এমন প্রাণধারক ধমনীকে যা কেটে গেলে মৃত্যু ঘটে যায়। এই ধমনী (কণ্ঠনালীর দুই পাশে দু'টি মোটা আকারের শিরা) মানুষের কাঁধ পর্যন্ত থাকে। আর এই নৈকট্যের অর্থ জ্ঞানের নৈকট্য। অর্থাৎ, জ্ঞানের দিক দিয়ে আমি মানুষের এত নিকটে যে, তার অন্তরের কথাগুলোও জানতে পারি। ইমাম ইবনে কাসীর (রঃ) বলেন, نَحْنُ থেকে ফিরিশতাদের বুঝানো হয়েছে। অর্থাৎ, আমার ফিরিশতাগণ মানুষের নিজের শাহরগের চেয়েও নিকটে। কারণ, মানুষের ডানে ও বামে দু'জন ফিরিশতা সব সময় বিদ্যমান থাকেন। তাঁরা মানুষের প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করেন। {يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ} অর্থ হল, يَأْخُذَانِ وَيُثَبِّتَانِ ইমান শাওকানী (রঃ) এর অর্থ করেছেন, আমি মানুষের সমস্ত অবস্থা সম্পর্কে পরিজ্ঞাত। আর এতে সেই ফিরিশতাদের আমি মুখাপেক্ষী নই, যাদেরকে আমি মানুষদের আমল ও কথাগুলো লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত করেছি। এই ফিরিশতাদেরকে তো আমি কেবল হুজ্জত প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছি। দু'জন ফিরিশতা বলতে, কারো কারো নিকট একজন পুণ্য লিপিবদ্ধকারী এবং অপরজন পাপ লিপিবদ্ধকারী। আবার কারো নিকট রাত ও দিনের ফিরিশতা। রাত ও দিনের জন্য দু'জন করে পৃথক পৃথক ফিরিশতা।
ক্বাফ 50:17
যখন দুই সংগ্রাহক (ফিরিশতা তার কর্ম) সংগ্রহ (লিপিবদ্ধ) করে, (যারা তার) ডাইনে ও বামে বসে আছে।
ক্বাফ 50:18
মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। [১]
[১] رَقِيْبٌ এর অর্থ সংরক্ষণকারী, পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক এবং মানুষের কথা ও কাজের জন্য অপেক্ষাকারী। عَتِيْدٌ এর অর্থ তৎপর, সদা-সর্বদা প্রস্তুত।
ক্বাফ 50:19
মৃত্যুযন্ত্রণা সত্যই আসবে; [১] এ তো তাই, যা হতে তুমি অব্যাহতি চেয়ে আসছ। [২]
[১] এর দ্বিতীয় অর্থ হল, মৃত্যু-যন্ত্রণা সত্য নিয়ে আসবে। অর্থাৎ, মৃত্যুর সময় সত্য স্পষ্ট এবং সেই সকল প্রতিশ্রুতির সত্যতা প্রকাশ হয়ে যায়, যা কিয়ামত এবং জান্নাত ও জাহান্নামের ব্যাপারে নবীগণ দিয়ে গেছেন।
[২] تَحِيْدُ، تَمِيْلُ عَنْهُ وَتَفِرُّ তুমি এই মৃত্যুকে এড়াতে চাইতে এবং তা থেকে পলায়ন করতে।
ক্বাফ 50:20
আর শিংগায় ফুৎকার দেওয়া হবে, ওটাই শাস্তির প্রতিশ্রুতির দিন।
ক্বাফ 50:21
সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে এক চালক ও সাক্ষী। [১]
[১] سَائِقٌ (চালক) شَهِيْدٌ (সাক্ষী) এর ব্যাপারে মতভেদ আছে। ইমাম ত্বাবারীর নিকট এঁরা হলেন দু'জন ফিরিশতা। একজন মানুষকে হাশরের ময়দান পর্যন্ত হাঁকিয়ে নিয়ে আসবেন এবং অপরজন সাক্ষ্য দেবেন।
ক্বাফ 50:22
তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন তোমার সম্মুখ হতে পর্দা উন্মোচন করেছি; সুতরাং আজ তোমার দৃষ্টি প্রখর।
ক্বাফ 50:23
তার সঙ্গী (ফিরিশতা) বলবে, ‘এই তো আমার নিকট (আমলনামা) প্রস্তুত।’ [১]
[১] অর্থাৎ, ফিরিশতা মানুষের সমস্ত রেকর্ড সামনে রেখে দেবেন এবং বলবেন, এটা হল তোমার কর্ম-তালিকা (আমলনামা) যা আমার কাছে ছিল।
ক্বাফ 50:24
(আদেশ করা হবে,) তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত অবিশ্বাসীকে।
ক্বাফ 50:25
কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।
ক্বাফ 50:26
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। [১]
[১] মহান আল্লাহ আমলের এই তালিকার আলোকে বিচার-ফায়সালা করবেন। أَلْقِيَا ('নিক্ষেপ কর') থেকে الشَّدِيْدُ ('কঠিন শাস্তিতে নিক্ষেপ কর') পর্যন্ত আল্লাহর উক্তি।
ক্বাফ 50:27
তার সহচর (শয়তান) বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি। বস্তুতঃ সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত।’ [১]
[১] এই জন্য সে সত্বর আমার কথা মেনে নিয়েছিল। সে যদি তোমার একনিষ্ঠ বান্দা হত, তবে সে আমার ফাঁদে পা দিত না। এখানে قَرِيْنٌ (সহচর) বলতে শয়তান।
ক্বাফ 50:28
আল্লাহ বলবেন, ‘আমার সামনে বাক্-বিতন্ডা করো না; তোমাদেরকে তো আমি পূর্বেই শাস্তির প্রতিশ্রুতি প্রেরণ করেছি।[১]
[১] অর্থাৎ, মহান আল্লাহ কাফের ও তাদের সহচর শয়তানদেরকে বলবেন, এই হিসাব-স্থলে অথবা ন্যায়পরায়ণ আদালতে বাদানুবাদের কোন প্রয়োজন নেই এবং তাতে কোন লাভও নেই। আমি তো রসূলগণ ও গ্রন্থসমূহের মাধ্যমে এ সব শাস্তি থেকে তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম।
ক্বাফ 50:29
আমার কথার রদ-বদল হয় না[১] এবং আমি আমার বান্দাদের প্রতি কোন অবিচার করি না।’ [২]
[১] অর্থাৎ, যে সব অঙ্গীকার আমি করেছি, তার বিপরীত কিছুই হবে না, বরং তা সর্বাবস্থায় পূর্ণ হবেই এবং এই নীতি অনুসারে তোমাদের জন্য আমার পক্ষ থেকে শাস্তির ফায়সালা হয়েছে, যাতে কোন পরিবর্তন হতে পারে না।
[২] অর্থাৎ, এ রকম হতেই পারে না যে, বিনা অপরাধে যা তারা করেনি এবং বিনা পাপে যা তাদের দ্বারা সম্পাদিত হয়নি, আমি তাদেরকে শাস্তি দিয়ে দেব। (আর আমি বান্দাদের প্রতি যালেম নই।) ظلاَّم (বড় যালেম) এখানে ظالم (যালেম) অর্থে ব্যবহার হয়েছে; যা প্রচলিত কথা হিসাবে বলা হয়েছে। যেমন সাধারণতঃ বলা হয় যে, অমুক ব্যক্তি তার চাকরদের উপর খুব যুলুম করে। অমুক ব্যক্তি বড় যালেম। এ কথাগুলোর উদ্দেশ্য 'মুবালাগা' (আধিক্য) প্রমাণ করা হয় না, বরং তার পক্ষ হতে যে যুলুম হয়, তারই প্রকাশ ঘটানো হয়। অথবা উদ্দেশ্য হল نفي (নেতিবাচক বাক্য)-তে 'মুবালাগা' (আধিক্য প্রকাশ) করা। অর্থাৎ, আমি বান্দাদের উপর সামান্য পরিমাণও যুলুম করব না।
ক্বাফ 50:30
সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, ‘তুমি কি পূর্ণ হয়ে গেছ?’ জাহান্নাম বলবে, ‘আরো আছে কি?’[১]
[১] মহান আল্লাহ বলেছেন, {لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ أَجْمَعِينَ} "আমি অবশ্যই জাহান্নামকে মানুষ ও জ্বিন দিয়ে ভর্তি করব।" (সূরা সাজদাহ ৩২:১৩ আয়াত) এই প্রতিশ্রুতি যখন পূরণ করা হবে এবং মহান আল্লাহ কাফের জ্বিন ও মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন, তখন তিনি জাহান্নামকে জিজ্ঞেস করবেন, তুই ভরে গেছিস, না ভরিস নি? সে উত্তর করবে, আরো আছে কি? অর্থাৎ, যদিও আমি ভরে গেছি, কিন্তু হে আল্লাহ! তোমার শত্রুদের জন্য আমার উদরে আরো ঢুকার মত স্থান আছে। জাহান্নামের সাথে আল্লাহর এই কথোপকথন এবং জাহান্নামের উত্তর প্রদান আল্লাহর ক্ষমতার কাছে মোটেই কোন (অসম্ভব) ব্যাপার নয়। হাদীসেও এসেছে যে, "আগুনে মানুষদেরকে নিক্ষেপ করা হবে, আর জাহান্নাম বলবে যে, ((هَلْ مِن مَّزِيْدٍ)) (আরো আছে কি?) এমন কি জাহান্নামে মহান আল্লাহ তাঁর পা রেখে দেবেন, ফলে জাহান্নাম বলবে, قَط قَط (বাস্ বাস্)। (বুখারীঃ তাফসীর সূরা ক্বা-ফ) পক্ষান্তরে জান্নাত সম্পর্কে এসেছে যে, সেখানে তখনও স্থান খালি থাকবে। তাই তার জন্য আল্লাহ নতুন সম্প্রদায় সৃষ্টি করবেন, যার দ্বারা তিনি তা পূর্ণ করবেন। (মুসলিমঃ জান্নাত অধ্যায়)
ক্বাফ 50:31
আর জান্নাতকে নিকটস্থ করা হবে সাবধানীদের জন্য; কোন দূরত্ব থাকবে না। [১]
[১] কেউ কেউ বলেছেন, যেদিন জান্নাত নিকটবর্তী করা হবে, সেই কিয়ামতের দিন দূরে নয়। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। আর كُلُّ مَا هُوَ آتٍ فَهُوَ قَرِيْبٌ প্রত্যেক আগমনকারী বস্তু নিকটেই হয়, দূরে নয়। (তাফসীর ইবনে কাসীর)
ক্বাফ 50:32
এরই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল; প্রত্যেক (আল্লাহ)-অভিমুখী, (তাঁর হুকুমের) হিফাযতকারীর জন্য। [১]
[১] অর্থাৎ, ঈমানদাররা যখন জান্নাত ও তার নিয়ামতগুলো নিকট হতে দর্শন করবে, তখন তাদেরকে বলা হবে যে, এই সেই জান্নাত যার প্রতিশ্রুতি প্রত্যেক আল্লাহ-অভিমুখী ও তাঁর স্মরণকারীকে দেওয়া হয়েছিল। أَوَّاب খুব বেশী প্রত্যাবর্তনকারী। অর্থাৎ, আল্লাহর দিকে। অত্যধিক তাওবা, ইস্তিগফার এবং তাসবীহ ও যিকরকারী ব্যক্তি। নির্জনে স্বীয় পাপসমূহকে স্মরণ করে আল্লাহর দরবারে মিনতিকারী এবং প্রত্যেক মজলিসে ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি। حفيظ নিজের পাপগুলোকে স্মরণ করে তা থেকে তাওবাকারী। অথবা আল্লাহর অধিকার ও তাঁর নিয়ামতসমূহ স্মরণে রাখে এমন ব্যক্তি। কিংবা আল্লাহর আদেশাবলী ও তাঁর নিষেধাবলীকে স্মরণে রাখে এমন ব্যক্তি। (ফাতহুল ক্বাদীর)
ক্বাফ 50:33
যারা না দেখে পরম দয়াময়কে ভয় করে এবং (আল্লাহ)-অভিমুখী চিত্তে উপস্থিত হয়। [১]
[১] مُنِيْبٌ আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, অভিমুখী ও তাঁর আনুগত্যশীল অন্তর। কিংবা অর্থ سَلِيْمٍ শিরক এবং পাপাচারের অপবিত্রতা থেকে পবিত্র অন্তর।
ক্বাফ 50:34
(তাদেরকে বলা হবে,) শান্তির সাথে তোমরা তাতে প্রবেশ কর; এটা অনন্ত জীবনের দিন।
ক্বাফ 50:35
সেখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং আমার নিকট রয়েছে তারও অধিক (আল্লাহর দর্শন)।[১]
[১] এ থেকে মহান প্রতিপালকের সেই দর্শন (দীদার) লাভ বুঝানো হয়েছে, যা জান্নাতীদের ভাগ্যে জুটবে। যেমন, সূরা ইউনুস ১০:২৬ নং আয়াত {لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ} এর ব্যাখ্যায় এসেছে।
ক্বাফ 50:36
আমি তাদের পূর্বে আরো কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে প্রবল, তারা দেশে-বিদেশে ভ্রমণ করে ফিরত,[১] তাদের জন্য নিষ্কৃতির কোন পথ রইল না।
[১] فَنَقَّبُوْا فِي الْبِلاَدِ (দেশ-বিদেশে বিচরণ করে ফিরত) এর একটি অর্থ এই বর্ণনা করা হয়েছে যে, ব্যবসা-বাণিজ্যের কাজে তারা বিভিন্ন শহরে মক্কাবাসীদের চেয়েও বেশী ভ্রমণ করত। কিন্তু যখন আমার আযাব এল, তখন তারা না কোথাও আশ্রয় পেল, আর না পালাবার কোন পথ।
ক্বাফ 50:37
এতে উপদেশ রয়েছে তার জন্য, যার আছে হৃদয়[১] অথবা যে উপস্থিত থেকে[২] নিবিষ্ট-চিত্তে শ্রবণ করে।[৩]
[১] অর্থাৎ, এমন সজাগ অন্তর, সচেতন হৃদয়, যা চিন্তা-ভাবনা করে প্রকৃত ব্যাপার অনুধাবন করে নেয়।
[২] অর্থাৎ, মন ও মস্তিষ্ক সহ উপস্থিত থাকে। কারণ, যে ব্যক্তি কথাই বুঝবে না, তার উপস্থিত থাকাও না থাকার মতনই।
[৩] অর্থাৎ, মনোযোগ দিয়ে আল্লাহর সেই অহী শোনে, যাতে বিগত জাতিসমূহের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে।
ক্বাফ 50:38
আমি আকাশমন্ডলী ও পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত সব কিছু সৃষ্টি করেছি ছয় দিনে; আমাকে কোন ক্লান্তি স্পর্শ করেনি।
ক্বাফ 50:39
অতএব তারা যা বলে, তাতে তুমি ধৈর্যধারণ কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে। [১]
[১] অর্থাৎ, সকাল-সন্ধ্যায় আল্লাহর 'তাসবীহ' পাঠ কর। অথবা এতে আসর ও ফজরের নামায পড়ার তাকীদ করা হয়েছে।
ক্বাফ 50:40
তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর রাত্রির একাংশে[১] এবং নামাযের পরেও। [২]
[১] مِنْ এখানে শব্দটি 'তাবঈয' (আংশিক বুঝাতে ব্যবহার হয়েছে)। অর্থাৎ, রাতের কিছু অংশেও আল্লাহর 'তসবীহ' পাঠ কর কিংবা রাতের নামায (তাহাজ্জুদ) পড়। যেমন, অন্যত্র বলেন, {وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ} "রাতে উঠে তাহাজ্জুদের নামায পড়, যা তোমার জন্য অতিরিক্ত নেকীর কারণ হবে।" (সূরা বনী ইস্রাঈল ১৭:৭৯) কেউ কেউ বলেছেন, মি'রাজের পূর্বে মুসলিমদের জন্য শুধু ফজর ও আসরের নামায এবং নবী করীম (সাঃ)-এর জন্য তাহাজ্জুদের নামাযও ফরয ছিল। অতঃপর মি'রাজের রাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয করে দেওয়া হলো। (ইবনে কাসীর)[২] অর্থাৎ, আল্লাহর তসবীহ পাঠ কর। কেউ কেউ এ থেকে সেই তসবীহসমূহ বুঝিয়েছেন, যা নবী করীম (সাঃ) ফরয নামাযের পর পড়ার তাকীদ করেছেন। যেমন, ৩৩বার 'সুবহানাল্লাহ' ৩৩বার 'আলহামদু লিল্লা-হ'এবং ৩৪বার 'আল্লাহু আকবার' ইত্যাদি পড়া। (বুখারীঃ আযান অধ্যায়) কিন্তু এই তসবীহগুলোর কথা এই সূরা অবতীর্ণ হওয়ার বহুকাল পর বলা হয়েছে। কেউ বলেছেন, أَدْبَارُ السُّجُوْد থেকে মাগরিবের পর দু' রাকআত সুন্নতকে বুঝানো হয়েছে।
ক্বাফ 50:41
ধ্যান দিয়ে শুনো,[১] যেদিন এক ঘোষণাকারী[২] নিকটবর্তী স্থান হতে আহবান করবে। [৩]
[১] অর্থাৎ, অহীর মাধ্যমে কিয়ামতের যেসব অবস্থার কথা বলা হচ্ছে, সেগুলো মন দিয়ে শোনো।
[২] এই ঘোষণাকারী ইস্রাফীল ফিরিশতা হবেন অথবা জিবরীল। আর এ আহবান সেই আহবান, যে আহবানে লোকেরা হাশরের মাঠে সমবেত হবে। অর্থাৎ দ্বিতীয় ফুৎকার।
[৩] এ থেকে কেউ কেউ صخرة بيت المقدس (বাইতুল মুকাদ্দাসের পাথর) বুঝিয়েছেন। বলেন যে, এটা আসমানের নিকটতম স্থান। অন্যান্যের নিকটে এর অর্থ হল, প্রত্যেক ব্যক্তি এই শব্দ এমনভাবে শুনবে যে, মনে হবে যেন এ আওয়াজ নিকট থেকেই আসছে। (ফাতহুল ক্বাদীর) আর এ কথাই সঠিক মনে হয়।
ক্বাফ 50:42
যেদিন মানুষ অবশ্যই শ্রবণ করবে এক বিকট আওয়াজ, সেদিনই বের হবার দিন। [১]
[১] অর্থাৎ, এই বিকট আওয়াজ তথা কিয়ামতের ফুৎকার অবশ্যই হবে। দুনিয়াতে যার ব্যাপারে এরা সন্দেহ করত। আর এই দিনটাই হবে কবর থেকে জীবিত হয়ে ওঠার দিন।
ক্বাফ 50:43
আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই[১] এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। [২]
[১] অর্থাৎ, দুনিয়াতে মৃত্যু দেওয়া এবং আখেরাতে আবার জীবিত করা, এসব আমারই কাজ। এতে আমার কোন অংশীদার নেই।
[২] সেখানে আমি প্রত্যেককে তার আমল আনুযায়ী প্রতিদান দেব।
ক্বাফ 50:44
যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ত্রস্ত-ব্যস্ত হয়ে,[১] এই সমাবেশকরণ আমার জন্য সহজ।
[১] অর্থাৎ, সেই আহবানকারীর দিকে দৌড়বে, যে আওয়াজ দেবে। (ফাতহুল ক্বাদীর) নবী করীম (সাঃ) বলেছেন, "(সর্বপ্রথম আমার কবরের) মাটি ফেটে যাবে, সর্বপ্রথম জীবিত হয়ে আমিই বের হব।" (মুসলিমঃ ফাযায়েল অধ্যায়)
ক্বাফ 50:45
তারা যা বলে, তা আমি খুব জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও;[১] সুতরাং যে আমার শাস্তির প্রতিশ্রুতিকে ভয় করে, তাকে কুরআনের সাহায্যে উপদেশ দান কর। [২]
[১] অর্থাৎ, তোমার এ দায়িত্ব নয় যে, তাদেরকে ঈমান আনতে বাধ্য করবে। বরং তোমার কাজ কেবল দাওয়াত পৌঁছে দেওয়া। অতএব, এ কাজ করতে থাক।
[২] অর্থাৎ, নবী করীম (সাঃ)-এর দাওয়াত ও উপদেশ থেকে কেবল সে-ই নসীহত গ্রহণ করবে, যে আল্লাহকে এবং তাঁর শাস্তিকে ভয় করে ও তাঁর দেওয়া সমস্ত প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস রাখে। এই জন্যই ক্বাতাদা (রঃ) এই দু'আটি পাঠ করতেন, ((اَللَّهُمَّ اجْعَلْنَا مِمَّنْ يَخَافُ وَعِيْدَكَ، وَيَرْجُوْ مَوْعُوْدَكَ، يَا بَارُّ يَا رَحِيْمُ)) "হে আল্লাহ! আমাকে তাদের অন্তর্ভুক্ত কর, যারা তোমার শাস্তিকে ভয় করে এবং তোমার প্রতিশ্রুত বস্তুর আশা রাখে। হে অনুগ্রহকারী, হে দয়াময়!"
আয-যারিয়াত 51:1
শপথ ঝড়ো হাওয়ার। [১]
[১] এ থেকে বুঝানো হয়েছে সেই বাতাস বা ঝড়কে, যা ধূলা-বালি উড়িয়ে ছড়িয়ে দেয়।
আয-যারিয়াত 51:2
শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের, [১]
[১] وَقْرٌ প্রত্যেক সেই বোঝা, যা কোন প্রাণী বহন করে। حاملات থেকে বুঝানো হয়েছে এমন সব হাওয়াকে যা মেঘমালা বহন করে। কিংবা এমন মেঘমালা যা পানির বোঝা বহন করে। যেমন, চতুষ্পদ প্রাণীরা মালপত্রের বোঝা বহন করে।
আয-যারিয়াত 51:3
শপথ স্বচ্ছন্দ গতি নৌযানের, [১]
[১] جَارِيَاتٌ পানিতে চলমান নৌযানসমূহ। يُسْرًا সহজভাবে।
আয-যারিয়াত 51:4
শপথ কর্ম বণ্টনকারী ফিরিশতাদের, [১]
[১] مُقَسِّمَاتِ এ থেকে সেই ফিরিশতাদেরকে বুঝানো হয়েছে, যাঁরা কর্মসমূহ বণ্টন করে নেন। কেউ রহমতের, কেউ শাস্তির, কেউ পানির, কেউ কষ্টের (অনাবৃষ্টি ইত্যাদির), কেউ বাতাসের, কেউ মৃত্যু ও দুর্ঘটনার ফিরিশতা প্রভৃতি। কেউ কেউ উক্ত শব্দগুলো থেকে কেবল 'হাওয়া' উদ্দিষ্ট মনে করেছেন। আর এগুলোকে হাওয়ার বিশেষণ নির্ণয় করেছেন। কিন্তু আমরা ইমাম ইবনে কাসীর এবং ইমাম শাওকানীর তাফসীর অনুযায়ী ব্যাখ্যা করেছি। কসম খাওয়ার উদ্দেশ্য হল, যে জিনিসের জন্য কসম খাওয়া হয় তার সত্যতা বর্ণনা করা। কখনো আবার কেবল তাকীদ স্বরূপ কসম খাওয়া হয়। আবার কখনো যে জিনিসের জন্য কসম খাওয়া হয়, সেটাকে দলীল হিসাবে পেশ করা উদ্দেশ্য হয়। এখানে এই তৃতীয় কসম উদ্দেশ্য। পরে কসমের জওয়াব এটাই বর্ণনা করা হয়েছে যে, তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করা হচ্ছে, অবশ্যই তা সত্য এবং কিয়ামত সংঘটিত হবেই; যাতে সুবিচার প্রতিষ্ঠা করা হবে। হাওয়া চলা, মেঘমালার পানি বহন করা, সামুদ্রিক জাহাজের বিচরণ এবং ফিরিশতামন্ডলীর বিভিন্ন কর্মাদি সম্পাদন করা ইত্যাদি কিয়ামত সংঘটিত হওয়ার দলীল। কারণ, যে সত্তা এই সমস্ত কাজগুলো করেন যা বাহ্যতঃ অতি কঠিন এবং স্বাভাবিক উপায়-উপকরণের বিপরীত, সেই সত্তাই কিয়ামতের দিন সমস্ত মানুষকে পুনরায় জীবিত করতেও পারেন।
আয-যারিয়াত 51:5
তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই সত্য।
আয-যারিয়াত 51:6
কর্মফল দিবস অবশ্যম্ভাবী।
আয-যারিয়াত 51:7
শপথ বহু পথ বিশিষ্ট আকাশের, [১]
[১] অর্থাৎ, বহু কক্ষপথ বিশিষ্ট। এর দ্বিতীয় অনুবাদঃ শপথ সুসজ্জিত ও আলোক-উজ্জ্বল আকাশের! চন্দ্র-সূর্য ও গ্রহ-নক্ষত্র, প্রদীপ্ত তারকারাজি এবং তার উচ্চতা ও বিশালতা ইত্যাদি আকাশের উজ্জ্বলতা এবং তার শোভা ও সৌন্দর্য বর্ধনের উপকরণ।
আয-যারিয়াত 51:8
তোমরা তো পরস্পর-বিরোধী কথায় লিপ্ত। [১]
[১] অর্থাৎ, হে মক্কাবাসী! তোমাদের কোন ব্যাপারে আপোসের ঐকমত্য নেই। আমার নবীকে তোমাদের মধ্যে কেউ বলে যাদুকর। কেউ বলে কবি। কেউ বলে জ্যোতিষী। আবার কেউ বলে মিথ্যুক। অনুরূপ কেউ কিয়ামতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। আবার কেউ সন্দেহ প্রকাশ করে। এ ছাড়া এক দিকে তোমরা আল্লাহকে স্রষ্টা ও আহারদাতা বলে স্বীকার কর। আবার অন্য দিকে অপরকেও উপাস্য বানিয়ে রেখেছ!
আয-যারিয়াত 51:9
সে ব্যক্তিকে তা হতে বিরত রাখা হয়, যাকে বিরত রাখা হয়েছে। [১]
[১] অর্থাৎ, নবী করীম (সাঃ) এর উপর ঈমান আনা হতে। অথবা সত্য অর্থাৎ, পুনরুত্থানে বিশ্বাস ও একত্ব হতে। কিংবা অর্থ হল, উল্লিখিত মতানৈক্য হতে সেই ব্যক্তিকে বিরত রাখা হয়েছে, যাকে আল্লাহ তাঁর তওফীক দ্বারা বিরত রেখেছেন। প্রথম অর্থ নিন্দনীয় এবং দ্বিতীয় অর্থ প্রশংসনীয়।
আয-যারিয়াত 51:10
ধ্বংস হোক তারা, যারা আন্দাজে কথা বলে,
আয-যারিয়াত 51:11
যারা উদাসীনতা ও বিস্মৃতিতে রয়েছে!
আয-যারিয়াত 51:12
তারা জিজ্ঞেস করে, ‘কর্মফল দিবস কবে হবে?’
আয-যারিয়াত 51:13
(বল,) যেদিন তাদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে, [১]
[১] يُفْتَنُوْنَ এর অর্থ হল, يُحَرّقُوْنَ وَيُعَذَّبُوْنَ যেভাবে সোনা আগুনে পুড়িয়ে যাচাই ও পরীক্ষা করা হয়, ঠিক ঐভাবে এদেরকেও আগুনে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে।
আয-যারিয়াত 51:14
(এবং বলা হবে,) তোমরা তোমাদের শাস্তি[১] আস্বাদন কর। এটা তো তাই, যার জন্য তোমরা তাড়াতাড়ি করছিলে।
[১] فِتْنَةٌ এর অর্থ শাস্তি বা আগুনে দগ্ধ হওয়া।
আয-যারিয়াত 51:15
নিশ্চয় সাবধানীরা থাকবে জান্নাত ও ঝরনাসমূহে।
আয-যারিয়াত 51:16
গ্রহণ (করে উপভোগ) করবে তা, যা তাদের প্রতিপালক তাদেরকে প্রদান করবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মপরায়ণ।
আয-যারিয়াত 51:17
তারা রাত্রির সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। [১]
[১] هُجُوْعٌ এর অর্থ রাতে ঘুমানো। مَا يَهْجَعُوْنَ এ مَا তাকীদ স্বরূপ ব্যবহার হয়েছে। অর্থাৎ, তারা রাতে কম ঘুমাত। অর্থ হল, সারা রাত ঘুমিয়ে এবং আমোদ-প্রমোদে কাটাত না। বরং রাতের কিছু অংশ আল্লাহর স্মরণ ও তাঁর সমীপে অনুনয়-বিনয়ের মাধ্যমে অতিবাহিত করত। যেমন হাদীসেও 'কিয়ামুল লাইল' তথা রাত জেগে ইবাদত করার তাকীদ এসেছে। উদাহরণ স্বরূপ একটি হাদীসে (নবী করীম (সাঃ) ) বলেছেন, "লোকদেরকে খাদ্য দান কর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ, সালাম প্রচার কর এবং রাতে উঠে নামায পড়; যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ লাভ করবে।" (মুসনাদ আহমাদ ৫/৪৫১)
আয-যারিয়াত 51:18
রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত, [১]
[১] ভোরের সময়টি দু'আ গ্রহণের অন্যতম উত্তম সময়। হাদীসে এসেছে যে, "যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং ডাক দিয়ে বলেন যে, কেউ তাওবাকারী আছে কি, যার তওবা আমি কবুল করব? কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে কি, যাকে আমি ক্ষমা করব? কেউ কিছু চায় কি, যাকে আমি দান করব? এইভাবে ফজর উদয় হয়ে যায়।" (মুসলিমঃ সালাতুল মুসাফিরীন অধ্যায়)
আয-যারিয়াত 51:19
এবং তাদের ধন-সম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতের হক। [১]
[১] বঞ্চিত হল এমন অভাবীরা, যারা চাওয়া থেকে বিরত থাকে। তাই পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও লোকে তাদেরকে দেয় না। অথবা এমন ব্যক্তি যার সব কিছু আকাশ বা পৃথিবী থেকে আগত কোন দুর্যোগ বা আপদে নষ্ট হয়ে গেছে।
আয-যারিয়াত 51:20
নিশ্চিত বিশ্বাসীদের অনেক নিদর্শন রয়েছে পৃথিবীতে।
আয-যারিয়াত 51:21
এবং তোমাদের নিজেদের মধ্যেও! তোমরা কি ভেবে দেখবে না?
আয-যারিয়াত 51:22
আকাশে রয়েছে তোমাদের রুযী ও প্রতিশ্রুত সবকিছু। [১]
[১] অর্থাৎ, বৃষ্টিও আকাশ থেকে হয়, (সূর্যও আছে আকাশে,) যার দ্বারা তোমাদের জীবিকা উৎপন্ন হয়। আর জান্নাত ও জাহান্নাম এবং প্রতিদান ও শাস্তির ব্যাপারটাও আসমানে আছে, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আয-যারিয়াত 51:23
আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের কথা বলার মতই তা[১] সত্য।
[১] إِنَّهُ তে সর্বনাম (তা) থেকে বুঝানো সেই সমস্ত জিনিস ও নিদর্শনগুলো, যেগুলো উল্লিখিত হয়েছে।
আয-যারিয়াত 51:24
তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? [১]
[১] هَلْ শব্দ প্রশ্নসূচক। এতে নবী করীম (সাঃ)-কে সচেতন করা হচ্ছে যে, এই ঘটনা সম্পর্কে তুমি জানো না, বরং আমি তোমাকে অহী দ্বারা অবহিত করছি।
আয-যারিয়াত 51:25
যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম।’ উত্তরে সে বলল, ‘সালাম। এরা তো অপরিচিত লোক।’ [১]
[১] এ কথাটা তিনি মনে মনে বলেছিলেন। তাঁদেরকে সম্বোধন করে (প্রকাশ্যে) বলেননি।
আয-যারিয়াত 51:26
অতঃপর ইব্রাহীম সংগোপনে তার স্ত্রীর নিকট গেল এবং একটি (ভুনা) গোশতল বাছুর নিয়ে এল।
আয-যারিয়াত 51:27
তা তাদের সামনে রাখল এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন?’ [১]
[১] অর্থাৎ, সম্মুখে রাখা সত্ত্বে তাঁরা খাওয়ার জন্য সেদিকে হাতই বাড়ালেন না, তখন তিনি জিজ্ঞাসা করলেন।
আয-যারিয়াত 51:28
তখন তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল।[১] তারা বলল, ‘ভয় পেয়ো না।’[২] অতঃপর তারা তাকে এক জ্ঞানী পুত্র-সন্তানের সুসংবাদ দিল।
[১] ভয় এই কারণে অনুভব করছিলেন যে, ইবরাহীম (আঃ) ভাবলেন এঁরা খাবার খাচ্ছেন না, তার অর্থ আগন্তুকরা কোন কল্যাণের উদ্দেশ্যে নয়, বরং অকল্যাণের উদ্দেশ্যেই এসেছেন।
[২] ইবরাহীম (আঃ) এর মুখমন্ডলে ভয়ের চিহ্ন দেখে ফিরিশতারা এ কথা বললেন।
আয-যারিয়াত 51:29
তখন তার স্ত্রী বিস্ময়ে হতবাক[১] হয়ে সামনে এল এবং মুখমন্ডল চাপড়িয়ে বলল, ‘(আমি তো) বন্ধ্যা বৃদ্ধা, (আমার সন্তান হবে কি করে?)’
[১] صَرَّةٍ এর দ্বিতীয় অর্থ হল, চিৎকার করা। অর্থাৎ, চিৎকার করে বলল।
আয-যারিয়াত 51:30
তারা বলল, ‘তোমার প্রতিপালক এরূপই বলেছেন। নিশ্চয় তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’ [১]
[১] অর্থাৎ, যেভাবে আমরা তোমাকে বললাম, তা আমরা নিজের পক্ষ হতে বলিনি। বরং তোমার প্রতিপালকই এ কথা বলেছেন। আমরা কেবল তোমাকে অবগত করাচ্ছি। কাজেই এতে না আশ্চর্য হওয়ার কিছু আছে, আর না সন্দেহ করার। কারণ, আল্লাহ যা চান তা অবশ্যই হবে।
আয-যারিয়াত 51:31
সে (ইব্রাহীম) বলল, ‘হে প্রেরিত (ফিরিশতা)গণ! তোমাদের বিশেষ কাজ কি?’ [১]
[১] خَطْبٌ ব্যাপার, ঘটনা। অর্থাৎ, এই সুসংবাদ ছাড়া তোমাদের আর কি কাজ ও উদ্দেশ্য আছে, যার জন্য তোমরা প্রেরিত হয়েছ?
আয-যারিয়াত 51:32
তারা বলল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে। [১]
[১] এ থেকে লুত (আঃ)-এর সেই সম্প্রদায়কে বুঝানো হয়েছে, যাদের সবচেয়ে বড় অপরাধ ছিল সমলিঙ্গী ব্যভিচার (পুরুষের পায়ুমৈথুন)।
আয-যারিয়াত 51:33
যাতে আমরা তাদের উপর মাটির শক্ত ঢেলা নিক্ষেপ করি।[১]
[১] নিক্ষেপ করার অর্থ সে কাঁকর দিয়ে তাদেরকে হত্যা করা। এই কাঁকরগুলো না ছিল খাঁটি পাথরের, আর না ছিল শিলাবৃষ্টি। বরং এগুলি ছিল পোড়া মাটির তৈরী।
আয-যারিয়াত 51:34
যা সীমালংঘনকারীদের জন্য তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত।’ [১]
[১] مُسَوَّمَةً (নামাঙ্কিত বা চিহ্নিত) এগুলোর বিশেষ চিহ্ন ছিল, যার দ্বারা সেগুলো চিনা যেত। অথবা সেগুলো আযাবের জন্য নির্দিষ্ট ছিল। কেউ কেউ বলেছেন, যে কাঁকর দিয়ে যার মৃত্যু ঘটার ছিল, সেই কাঁকরের উপর তার নাম লেখা ছিল। مُسْرِفِيْنَ (সীমালংঘনকারী); যারা শিরক ও ভ্রষ্টতায় বড়ই বেড়ে যায় এবং অবাধ্যতা ও পাপাচরণে সীমালঙ্ঘন করে।
আয-যারিয়াত 51:35
সেখানে যারা বিশ্বাসী ছিল, আমি তাদেরকে উদ্ধার করেছিলাম।[১]
[১] অর্থাৎ, আযাব আসার পূর্বে আমি তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে নির্দেশ দিয়ে ছিলাম; যাতে তারা আযাব থেকে বেঁচে যায়।
আয-যারিয়াত 51:36
আর সেখানে একটি (লূতের) ঘর ব্যতীত কোন আত্মসমর্পণকারী (মুসলিম) আমি পাইনি। [১]
[১] আর এই ঘরটি ছিল আল্লাহর নবী লূত (আঃ)-এর ঘর। যেখানে তাঁর দুই কন্যা এবং তাঁর উপর ঈমান আনয়নকারী কিছু লোক ছিল। বলা হয় যে, এরা মোট তের জন ছিল। এদের মধ্যে লূত (আঃ)-এর স্ত্রী শামিল ছিল না। বরং সে তার ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত ছিল। (আয়সারুত তাফাসীর) ইসলামের অর্থ, আত্মসমর্পণ করা, আনুগত্য করা ও মেনে নেওয়া। আল্লাহর নির্দেশাবলীর সামনে আনুগত্যের মাথা নতকারীকে মুসলিম বলা হয়। এই দিক দিয়ে প্রত্যেক মু'মিনই মুসলিম। তাই প্রথমে তাদের জন্যে মু'মিন শব্দ ব্যবহার করা হয় এবং পরে আবার তাদেরই জন্য মুসলিম শব্দ ব্যবহার করা হয়। এ থেকে প্রমাণ করা হয়েছে যে, লক্ষ্যার্থে উভয় শব্দের মধ্যে কোন পার্থক্য নেই; যেমন অনেকে পার্থক্য করে থাকেন। কুরআনে যে কোথাও মু'মিন ও কোথাও মুসলিম শব্দ ব্যবহার করা হয়েছে, তো সেটা আরবী অভিধানে যে অর্থগুলো বলা হয়েছে সেই দিক দিয়ে। কাজেই আভিধানিক প্রয়োগের তুলনায় শরীয়তের পরিভাষার গণ্যতা বেশী। আর শরয়ী পরিভাষার দিক দিয়ে এই উভয় শব্দের মধ্যে পার্থক্য কেবল ততটুকুই, যতটুক হাদীসে জিবরীল দ্বারা প্রমাণিত। যখন নবী করীম (সাঃ)-কে জিজ্ঞেস করা হল, ইসলাম কি? তখন তিনি (সাঃ) বললেন, "লা ইলাহা ইল্লাল্লাহ---'র সাক্ষ্য দেওয়া, নামায কায়েম করা, যাকাত দেওয়া এবং হজ্জ করা ও রোযা রাখা।" আর যখন ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হল, তখন বললেন, "আল্লাহর উপর, তাঁর ফিরিশতাদের উপর, তাঁর অবতীর্ণ করা কিতাবগুলোর উপর, তাঁর রসূলদের উপর, আখেরাতের উপর এবং ভাগ্যের (ভাল-মন্দের) উপর ঈমান আনা।" অর্থাৎ, অন্তর থেকে এই জিনিসগুলোর প্রতি বিশ্বাস রাখার নাম হল ঈমান এবং বিধি-বিধান ও ফরয কার্যাদি পালন করার নাম হল ইসলাম। এই দিক দিয়ে প্রত্যেক মু'মিনই হল মুসলিম এবং প্রত্যেক মুসলিমই হল মু'মিন। (ফাতহুল ক্বাদীর) আর যাঁরা মু'মিন ও মুসলিমের মধ্যে পার্থক্য করেন, তাঁরা বলেন যে, এ কথা ঠিকই যে, এখানে কুরআন একই দলের জন্য মু'মিন ও মুসলিম শব্দ ব্যবহার করেছে, তবে এর মধ্যে যে পার্থক্য আছে সেই দিক দিয়ে প্রত্যেক মু'মিন হল মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিমের মু'মিন হওয়া জরুরী নয়। (ইবনে কাসীর) যাই হোক এটা একটি ইলমী মতভেদ। আর প্রত্যেক দলের কাছে সব সব মতের পক্ষে দলীলও আছে।
আয-যারিয়াত 51:37
যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্য ওতে একটি নিদর্শন রেখেছি। [১]
[১] এ নিদর্শন হল আযাবের সেই চিহ্ন, যা বিধ্বস্ত ঐ জনপদে সুদীর্ঘ কাল পর্যন্ত অবশিষ্ট ছিল। আর এ নিদর্শনগুলোও তাদের জন্য, যারা আল্লাহর আযাবকে ভয় করে। কেননা, ওয়ায ও নসীহতের প্রভাবও তাদের উপরে পড়ে এবং নিদর্শনসমূহ সম্পর্কে চিন্তা-গবেষণাও তারাই করে।
আয-যারিয়াত 51:38
আর নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তে। যখন আমি তাকে স্পষ্ট প্রমাণসহ ফিরআউনের নিকট প্রেরণ করেছিলাম।
আয-যারিয়াত 51:39
তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল[১] এবং বলল, ‘এই ব্যক্তি হয় এক যাদুকর, না হয় এক পাগল।’
[১] শক্তিশালী দিককে 'রুকন' বলে। এখানে তার নিজস্ব ক্ষমতা এবং সৈন্যকে বুঝানো হয়েছে।
আয-যারিয়াত 51:40
সুতরাং আমি তাকে ও তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আর সে ছিল তিরস্কারযোগ্য। [১]
[১] অর্থাৎ, তার কর্মই ছিল এমন, যার উপর সে তিরস্কারেরই যোগ্য ছিল।
আয-যারিয়াত 51:41
আর আ’দের ঘটনায় (নিদর্শন রেখেছি),[১] যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম কল্যাণশূন্য বায়ু। [২]
[১] أَيْ: تَرَكْنَا فِي قِصَّةِ عَادٍ آيَةً আ'দের ঘটনাতেও আমি নিদর্শন রেখেছি।
[২] الرَّيْحَ الْعَقِيْمَ (বন্ধ্যা বায়ু) যাতে কোন কল্যাণ ও বরকত ছিল না। সে হাওয়াতে না গাছে ফল আসত, আর না বৃষ্টির সুখবর। বরং তা ছিল কেবল ধ্বংস ও আযাবের ঝড়।
আয-যারিয়াত 51:42
তা যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল, তাকেই চূর্ণ-বিচূর্ণ করে ছেড়েছিল। [১]
[১] এ ছিল সেই বাতাসের প্রতিক্রিয়া, যা আ'দ জাতির উপর শাস্তি স্বরূপ প্রেরণ করা হয়েছিল। এই প্রবল বাতাস সাত রাত এবং আটদিন ধরে লাগাতার চলেছিল। (সূরা হাক্কাহ ৬৯:৭)
আয-যারিয়াত 51:43
আরো (নিদর্শন রয়েছে) সামূদের বৃত্তান্তে, যখন তাদেরকে বলা হল, তোমরা ভোগ করে নাও স্বল্পকাল। [১]
[১] অর্থাৎ, যখন তারা তাদের দাবী করা অলৌকিক উষ্ট্রীকে হত্যা করে দিল, তখন তাদেরকে বলা হল যে, 'আরো তিন দিন তোমরা পৃথিবীর সুখ ভোগ করে নাও। তিন দিন পর তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে।' এই ঘটনার প্রতিই আয়াতে ইঙ্গিত করা হয়েছে। কেউ কেউ এটাকে সালেহ (আঃ)-এর নবী হওয়ার প্রথম দিকের কথা গণ্য করেছেন। শব্দগুলো এই অর্থও বহন করে। বরং আলোচনার প্রসঙ্গ থেকে এই অর্থই বেশী নিকটতর।
আয-যারিয়াত 51:44
কিন্তু তারা তাদের প্রতিপালকের আদেশ অমান্য করল; ফলে তাদের প্রতি বজ্রাঘাত হল[১] এবং তারা দেখছিল।
[১] এই صَاعِقَةٌ (বজ্রাঘাত)টি ছিল আসমানী বিকট এক প্রকার শব্দ এবং তার সাথে নিম্নদেশ থেকে ছিল رَجْفَةٌ (ভূমিকম্পন)। যেমন, সূরা আ'রাফ ৭:৭৮নং আয়াতে আছে।
আয-যারিয়াত 51:45
তারা উঠে দাঁড়াতে পারল না[১] এবং তা প্রতিরোধ করতেও পারল না। [২]
[১] পালানো তো দূরের কথা।
[২] অর্থাৎ, আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারল না।
আয-যারিয়াত 51:46
(আমি ধ্বংস করেছিলাম) তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, নিশ্চয় তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। [১]
[১] নূহ (আঃ)-এর সম্প্রদায় আ'দ, ফিরাউন এবং সামূদ ইত্যাদি সম্প্রদায়ের বহু পূর্বে অতিবাহিত হয়েছে। তারাও আল্লাহর আনুগত্য করার পরিবর্তে তাঁর অবাধ্যতার পথ অবলম্বন করেছিল। পরিশেষে তাদেরকে প্লাবনে ডুবিয়ে দেওয়া হল।
আয-যারিয়াত 51:47
আমি আকাশ[১] নির্মাণ করেছি আমার (নিজ) ক্ষমতাবলে[২] এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। [৩]
[১] السَّمَاءَ এর শেষের বর্ণটির উপর নসব (যবর) এসেছে। কারণ তার بَنَيْنَا (ক্রিয়াপদ) ঊহ্য আছে। অর্থাৎ, بَنَيْنَا السَّمَاءَ بَنَيْنَاهَا
[২] ) এখানে أيدٍ শব্দটি يَدٌ এর জমা নয়। বরং এর অর্থ ক্ষমতা ও শক্তি। যেমন দাঊদ (আঃ)-এর ক্ষেত্রে বলা হয়েছে, {وَاذْكُرْ عَبْدَنَا دَاوُودَ ذَا الْأَيْدِ إِنَّهُ أَوَّابٌ} (১৭) سورة ص
[৩] অর্থাৎ, আকাশ প্রথম থেকেই বিশাল ও প্রশস্ত, কিন্তু আমি এর থেকেও আরো বিশাল, সম্প্রসারিত ও প্রশস্ত করার ক্ষমতা রাখি। অথবা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জীবিকা প্রশস্ত করার শক্তি রাখি। কিংবা مُوْسِعٌ শব্দটিকে وُسْعٌ (শক্তি) ধাতু থেকে গঠিত মনে করলে অর্থ হবে, আমার মধ্যে এই ধরনের আরো আকাশ তৈরী করার শক্তি-সামর্থ্য আছে। আমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করে ক্লান্ত হয়ে যাইনি; বরং আমার শক্তি ও ক্ষমতা অসীম।
আয-যারিয়াত 51:48
এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, [১] আমি কত সুন্দর বিস্তারকারী!
[১] অর্থাৎ, বিছানার ন্যায় তা আমি বিছিয়ে দিয়েছি।
আয-যারিয়াত 51:49
আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায়-জোড়ায়,[১] যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। [২]
[১] অর্থাৎ, প্রতিটি জিনিস জোড়া জোড়া, নর ও নারী করেছি। অথবা ঐ জিনিসের বিপরীত জিনিসও সৃষ্টি করেছি। যেমন, আলো ও আঁধার, জল ও স্থল, চন্দ্র ও সূর্য, মিষ্ট ও তিক্ত, দিন ও রাত, ভালো ও মন্দ, জীবন ও মৃত্যু, ঈমান ও কুফরী, সৌভাগ্য ও দুর্ভাগ্য, জান্নাত ও জাহান্নাম, মানব ও দানব ইত্যাদি। এমন কি জীবের বিপরীত জড়পদার্থও এই জন্য জরুরী যে, যাতে দুনিয়ারও জোড়া হয়। অর্থাৎ, দুনিয়ার মোকাবেলায় দ্বিতীয় জীবন আখেরাত।
[২] অর্থাৎ, এটা জেনে নাও যে, এ সবের স্রষ্টা একমাত্র আল্লাহ। তাঁর কোন অংশীদার নেই।
আয-যারিয়াত 51:50
সুতরাং আল্লাহর দিকে ধাবিত হও;[১] নিশ্চয় আমি তাঁর পক্ষ হতে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।
[১] অর্থাৎ, কুফরী ও পাপাচার থেকে তওবা করে সত্বর আল্লাহর দরবারে নত হয়ে যাও এবং তাতে বিলম্ব করো না।
আয-যারিয়াত 51:51
তোমরা আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির করো না; নিশ্চয় আমি তাঁর পক্ষ হতে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।[১]
[১] অর্থাৎ, আমি তোমাদেরকে স্পষ্টভাবে সতর্ক ও ভীতি-প্রদর্শন করছি এবং তোমাদের শুভ কামনা করছি। তোমরা কেবল এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর। তাঁরই উপর আস্থা ও ভরসা রাখ এবং কেবল তাঁরই ইবাদত কর। তাঁর সাথে অন্য মনগড়া উপাস্যদেরকে শরীক করো না। এ রকম করলে মনে রেখো, জান্নাতের নিয়ামতসমূহ থেকে চিরকালের জন্য বঞ্চিত থেকে যাবে।
আয-যারিয়াত 51:52
এভাবে, তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রসূল এসেছে, তখনই তারা বলেছে, ‘(তুমি তো এক) যাদুকর, না হয় পাগল!’
আয-যারিয়াত 51:53
তারা কি একে অপরকে এই মন্ত্রণাই দিয়ে এসেছে?[১] বস্তুতঃ তারা এক সীমালংঘনকারী সম্প্রদায়।[২]
[১] অর্থাৎ, পরবর্তী প্রত্যেক সম্প্রদায় এইভাবে রসূলদেরকে মিথ্যাজ্ঞান করে এবং তাঁদেরকে যাদুকর ও পাগল গণ্য করে। যেন পূর্ববর্তী জাতিরা পরবর্তী প্রত্যেক জাতিকে এই অসিয়ত করে গেছে। পরস্পর প্রত্যেক সম্প্রদায় এই মিথ্যাজ্ঞান করার পথই অবলম্বন করেছে।
[২] অর্থাৎ, একে অপরকে অসিয়ত করে যায়নি, বরং প্রত্যেক জাতিই স্ব-স্ব স্থানে সীমালংঘনকারী। এই জন্য তাদের অন্তরও একে অপরের মতনই এবং তাদের চাল-চলনও একই ধরনের। এই কারণে পরবর্তীরাও তাই করেছে এবং বলেছে, যা পূর্ববর্তীরা করেছে ও বলেছে।
আয-যারিয়াত 51:54
অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না।
আয-যারিয়াত 51:55
তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ বিশ্বাসীদের উপকারে আসবে। [১]
[১] কেননা, নসীহত থেকে তারাই উপকৃত হয়। অথবা অর্থ হল, তুমি নসীহত করতে থাক; এই নসীহত থেকে তারা লাভবান হবে, যাদের ব্যাপারে আল্লাহর ইলমে আছে যে, তারা ঈমান আনবে।
আয-যারিয়াত 51:56
আমি সৃষ্টি করেছি জ্বিন ও মানুষকে কেবল এ জন্য যে, তারা আমারই ইবাদত করবে। [১]
[১] এই আয়াতে আল্লাহ তাঁর বিধিগত (শরয়ী) ইচ্ছার কথা ব্যক্ত করেছেন, যা তিনি ভালবাসেন ও চান। আর তা হল, সমস্ত মানুষ ও জ্বিন কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং আনুগত্যও শুধু তাঁরই করবে। এর সম্পর্ক যদি তাঁর সৃষ্টিগত ইচ্ছার সাথে হত, তবে কোন মানুষ ও জ্বিন আল্লাহর আনুগত্য থেকে বিমুখতা অবলম্বন করার কোন ক্ষমতাই রাখত না। অর্থাৎ, এই আয়াতে সকল মানুষ ও জ্বিনকে জীবনের সেই উদ্দেশ্যের কথা স্মরণ করানো হয়েছে, যেটাকে তারা ভুলে গেলে পরকালে কঠোরভাবে জিজ্ঞাসিত হবে এবং এই পরীক্ষায় তারা অসফল গণ্য হবে, যাতে মহান আল্লাহ তাদেরকে ইচ্ছা ও এখতিয়ারের স্বাধীনতা দিয়ে রেখেছেন।
আয-যারিয়াত 51:57
আমি তাদের নিকট হতে জীবিকা চাই না এবং এও চাই না যে, তারা আমার আহার্য যোগাবে।[১]
[১] অর্থাৎ, আমার ইবাদত ও আনুগত্য থেকে আমার উদ্দেশ্য এ নয় যে, তারা আমাকে উপার্জন করে খাওয়াক; যেমন, অন্যান্য প্রভুদের উদ্দেশ্য হয়। বরং রুযীর সমস্ত ভান্ডার তো আমার কাছেই রয়েছে। আমার ইবাদত ও আনুগত্য করলে লাভ তাদেরই। এতে তাদের আখেরাত সুন্দর হয়ে যাবে। আমার কোন লাভ এতে নেই।
আয-যারিয়াত 51:58
নিশ্চয় আল্লাহ; তিনিই রুযীদাতা, প্রবল পরাক্রান্ত।
আয-যারিয়াত 51:59
সীমালংঘনকারীদের (প্রাপ্য) অংশ[১] ওটাই যা অতীতে তাদের সমমতাবলম্বীরা ভোগ করেছে। সুতরাং তারা যেন আমার নিকট তাড়াতাড়ি না করে। [২]
[১] ذَنُوْبٌ এর অর্থ, ভরা বালতি। কুঁয়া থেকে পানি তুলে বণ্টন করা হয় এই দিক দিয়ে এখানে বালতিকে অংশের অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থ হল, অত্যাচারীদের প্রাপ্য শাস্তির অংশ আছে। যেমন, ইতিপূর্বে কুফরী ও শিরককারীদেরকে তাদের শাস্তির অংশ পেতে হয়েছে।
[২] তবে শাস্তির এই অংশ তারা কখন পাবে, তা নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর। সুতরাং শাস্তি চাওয়ার ব্যাপারে তারা যেন তাড়াহুড়ো না করে।
আয-যারিয়াত 51:60
অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ তাদের ঐ দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
আত-তূর 52:1
শপথ ত্বূর (পর্বতের), [১]
[১] طُوْرٌ সেই পাহাড়, যেখানে মূসা (আঃ) মহান আল্লাহর সাথে বাক্যালাপ করেছিলেন। এই পাহাড়টিকে 'ত্বূরে সাইনা'ও বলা হয়। তার এই বিশেষ মর্যাদার কারণে মহান আল্লাহ তার কসম খেয়েছেন।
আত-তূর 52:2
শপথ কিতাবের, যা লিখিত আছে, [১]
[১] مَسْطُوْرٍ এর অর্থ হল লিপিবদ্ধ। লিখিত বস্তু। কিন্তু এখানে তা থেকে বিভিন্ন জিনিসকে বুঝানো হয়েছে। যেমন, কুরআন মাজীদ, লাওহে মাহফূয, সমস্ত অবতীর্ণ কিতাব অথবা মানুষের সেই আমলনামা, যা ফিরিশতাগণ লিখে থাকেন।
আত-তূর 52:3
উন্মুক্ত পত্রে, [১]
[১] এটির সম্পর্ক হল مَسْطُوْرٍ এর সাথে। رَقٍّ সেই পাতলা চামড়া, যার উপর লেখা হত। আর مَنْثوُرٍ অর্থ হল مَبْسُوْطٍ তথা উন্মুক্ত বা বিস্তৃত।
আত-তূর 52:4
শপথ বায়তুল মা’মূরের, [১]
[১] 'বায়তে মা'মূর' হল সপ্তম আকাশে অবস্থিত সেই ইবাদতখানা, যেখানে ফিরিশতাগণ ইবাদত করেন। এই ইবাদতখানা ফিরিশতাবর্গ দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে যে, প্রত্যহ এতে সত্তর হাজার করে ফিরিশতা ইবাদতের জন্য প্রবেশ করেন। যাঁদের কিয়ামত পর্যন্ত পুনরায় প্রবেশের পালা আসবে না। আর এ কথা মি'রাজের ব্যাপারে বর্ণিত হাদীসগুলোতে বলা হয়েছে। কেউ কেউ 'বায়তে মা'মূর' বলতে 'কা'বা-ঘর' বুঝিয়েছেন। যে ঘর ইবাদতের জন্য আগমনকারী মানুষ দ্বারা সর্বদা পরিপূর্ণ থাকে। 'মা'মূর' শব্দটির অর্থই হচ্ছে আবাদ ও পরিপূর্ণ।
আত-তূর 52:5
শপথ সমুন্নত ছাদের, [১]
[১] এ থেকে আকাশ বুঝানো হয়েছে যা পৃথিবীর জন্য ছাদস্বরূপ। কুরআনের অন্যত্র এটাকে 'সুরক্ষিত ছাদ' বলা হয়েছে। {وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَهُمْ عَنْ آيَتِهَا مُعْرِصُوْنَ} سورة الأنبياء ৩২ কেউ কেউ এ থেকে আরশ বুঝিয়েছেন। যা সমস্ত সৃষ্টিকুলের জন্য ছাদ।
আত-তূর 52:6
শপথ উদ্বেলিত (প্রজ্বালিত) সমুদ্রের,[১]
[১] مسجور এর অর্থ হল প্রজ্বালিত। কেউ কেউ বলেছেন, এ থেকে সেই পানি বুঝানো হয়েছে, যা আরশের নীচে অবস্থিত এবং যেখান থেকে কিয়ামতের দিন বৃষ্টিপাত হবে। আর এর দ্বারা মৃতদেহ সজীব হয়ে উঠবে। কেউ বলেছেন, এ থেকে সমুদ্র বুঝানো হয়েছে। এগুলোতে কিয়ামতের দিন অগ্নি প্রজ্বলিত হয়ে উঠবে। আল্লাহ বলেন, {وَإِذَا الْبِحَارُ سُجِّرَت} যখন সমুদ্রসমূহ প্রজ্বালিত হবে। ইমাম শাওকানী (রঃ) শেষোক্ত এই অর্থটিকেই সর্বাধিক সঠিক বলে গণ্য করেছেন। আবার কেউ কেউ مَسْجُوْرٌ এর অর্থ করেছেন, مَمْلُوْءٌ (পরিপূর্ণ)। অর্থাৎ, বর্তমানে সমুদ্রে আগুন নেই বটে, তবে তা পানিতে ভরে আছে। ইমাম ত্বাবারী (রঃ) এই অর্থকেই পছন্দ করেছেন। এর আরো কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে। (দেখুন তাফসীর ইবনে কাসীর) (এ ছাড়া সমুদ্রের নিচে লাভা প্রজ্বালিত হয়ে থাকে। এই হিসাবেও সমুদ্র প্রজ্বালিত। -সম্পাদক)
আত-তূর 52:7
তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী,
আত-তূর 52:8
এর নিবারণকারী কেউ নেই, [১]
[১] এটা হল উল্লিখিত শপথসমূহের জওয়াব। অর্থাৎ, এই সমস্ত জিনিস যা মহান আল্লাহর বিশাল ক্ষমতার নিদর্শন, এ কথা প্রমাণ করে যে, আল্লাহর সেই আযাব অবশ্যই সংঘটিত হবে, যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তা কেউ রোধ করার কোন ক্ষমতা রাখে না।
আত-তূর 52:9
যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে। [১]
[১] مور এর অর্থ হল আন্দোলন ও অস্থিরতা। অর্থাৎ, কিয়ামতের দিন আকাশের সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে যে বিশৃঙ্খলতা এবং মহাশূন্যে ভ্রাম্যমান তারকারগুলোর ঝরে ও খসে পড়ার কারণে যে অস্থিরতার সৃষ্টি হবে, সেটাকেই বুঝানো হয়েছে এই শব্দগুলোর মাধ্যমে। আর (যেদিন) হল উল্লিখিত আযাবের 'যার্ফ' বা ঘটনকাল (ক্রিয়াবিশেষণ)। অর্থাৎ, এই শাস্তি সংঘটিত হবে সেই দিন, যেদিন আকাশ আন্দোলিত হবে এবং পর্বতমালা স্বীয় স্থান ছেড়ে ধূনিত তুলার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ন্যায় এবং ধূলিকণার ন্যায় উড়তে থাকবে।
আত-তূর 52:10
এবং পর্বতসমূহ দ্রুত চলতে থাকবে।
আত-তূর 52:11
দুর্ভোগ সেদিন মিথ্যাশ্রয়ীদের।
আত-তূর 52:12
যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। [১]
[১] অর্থাৎ, যারা নিজেদের কুফরী ও বাতিল কর্মকান্ডেই মগ্ন এবং সত্যকে মিথ্যাজ্ঞান ও ঠাট্টা-বিদ্রূপ করার কাজে ব্যস্ত।
আত-তূর 52:13
সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে[১] নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে।
[১] الدَّعَّ এর অর্থ হল অত্যন্ত জোরে ধাক্কা দেওয়া।
আত-তূর 52:14
এটাই সেই আগুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে। [১]
[১] এ কথা জাহান্নামে নিযুক্ত (যাবানিয়া) ফিরিশতা তাদেরকে বলবে।
আত-তূর 52:15
এটা কি যাদু? [১] নাকি তোমরা চোখে দেখছ না? [২]
[১] যেভাবে, তোমরা দুনিয়াতে নবী ও রসূলদেরকে যাদুকর বলতে। এখন বল, এটাও কি কোন যাদুর কারসাজি?
[২] নাকি পৃথিবীতে যেমন তোমরা সত্যদর্শনে অন্ধ ছিলে, তেমনি এই শাস্তিও তোমরা দেখতে পাও না? এটা কেবল তাদেরকে ভৎর্সনা ও ধমক স্বরূপ বলা হবে। অন্যথা প্রতিটি জিনিস তাদের চোখের সামনে এসে যাবে।
আত-তূর 52:16
তোমরা এতে প্রবেশ কর, অতঃপর তোমরা ধৈর্যধারণ কর অথবা না কর উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে।
আত-তূর 52:17
আল্লাহভীরুরা থাকবে জান্নাতে ও ভোগ-বিলাসে। [১]
[১] এখানে কাফের ও দুর্ভাগ্যবান লোকদের কথা আলোচনার পর ঈমানদার ও সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।
আত-তূর 52:18
তাদের প্রতিপালক তাদেরকে যা দেবেন, তারা তা সানন্দে উপভোগ করবে[১] এবং তিনি তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হতে।
[১] অর্থাৎ, জান্নাতের প্রাসাদ, পোশাক-পরিচ্ছদ, পানাহার, বাহন, সুন্দরী রূপসী স্ত্রীগণ (হুরে ঈন) এবং অন্যান্য আরো অনেক নিয়ামত লাভ করে তারা বড়ই আনন্দিত হবে। কারণ, এ নিয়ামতগুলো দুনিয়ার নিয়ামতের তুলনায় বহুগুণ শ্রেয় হবে এবং তা হবে, مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَر) এর বাস্তব প্রমাণ। অর্থাৎ, তা হবে অতুলনীয়, বর্ণনাতীত ও কল্পনাতীত।
আত-তূর 52:19
তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাক। [১]
[১] অন্যত্র বলেছেন, (كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ) অর্থাৎ, পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা (সৎকর্ম) করেছিলে তার বিনিময়ে। (সূরা হাক্কাহ ৬৯:২৪ আয়াত) এ থেকে প্রতীয়মান হয় যে, আল্লাহর অনুকম্পা লাভের জন্য ঈমানের সাথে সৎকর্মও অত্যাবশ্যক।
আত-তূর 52:20
তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে;[১] আমি তাদের বিবাহ দেব আয়তলোচনা হুরদের সঙ্গে।
[১] مَصْفُوْفَةٍ একে অপরের সাথে মিলিত; যেন তা একটিই সারি। আবার কেউ কেউ এর অর্থ এই বর্ণনা করেছেন যে, তাদের মুখমন্ডল একে অপরের সম্মুখে হবে। যেমন, যুদ্ধের ময়দানে সৈন্যদল পরস্পরের মুখোমুখি হয়। এই অর্থকেই কুরআনের অন্যত্র এই ভাষায় বর্ণনা করা হয়েছে। (عَلَى سُرُرٍ مُّتَقَابِلِين) অর্থাৎ, মুখোমুখি হয়ে তারা আসনে আসীন থাকবে। (সূরা সাফফাত ৩৭:৪৪ আয়াত)
আত-তূর 52:21
যারা বিশ্বাস করে আর তাদের সন্তুান-সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান-সন্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না।[১] প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। [২]
[১] অর্থাৎ, যাদের পিতারা নিজেদের আন্তরিকতা, আল্লাহভীরুতা, সৎকর্ম ও সচ্চরিত্রের ভিত্তিতে জান্নাতের সুউচ্চ মর্যাদা লাভে ধন্য হবে, মহান আল্লাহ তাদের ঈমানদার সন্তান-সন্ততিদের মর্যাদাও বাড়িয়ে দিয়ে তাদেরকে তাদের পিতাদের সাথে মিলিত করবেন। এ রকম করবেন না যে, তাদের পিতাদের মর্যাদা কম করে তাদেরকে তাদের সন্তানদের নিম্নমানের মর্যাদায় তাদেরকে নিয়ে আসবেন। অর্থাৎ, মু'মিনদের প্রতি তিনি দ্বিগুণ অনুগ্রহ করবেন। প্রথমতঃ বাপ ও বেটাদেরকে পরস্পর মিলিত করবেন। যাতে তাদের চক্ষু শীতল হয়। তবে শর্ত হল যে, উভয়েই যেন ঈমানদার হয়। দ্বিতীয়তঃ এই যে, নিম্ন মর্যাদার অধিকারীদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। তাছাড়া উভয়কে মিলিত করার পদ্ধতি এটাও হতে পারত যে, প্রথম শ্রেণীর লোকদেরকে দ্বিতীয় শ্রেণী দেবেন। কিন্তু যেহেতু এটা তাঁর দয়া ও অনুগ্রহ থেকে অনেক হীন ও নীচ ব্যাপার তাই তিনি এ রকম করবেন না। বরং তিনি দ্বিতীয় শ্রেণীর অধিকারীদেরকে প্রথম শ্রেণী দান করবেন। এটা হল আল্লাহর সেই অনুগ্রহ, যা তিনি পিতাদের নেক আমলের বর্কতে সন্তানদের প্রতি করবেন। আর হাদীসে এসেছে যে, সন্তানদের দু'আ ও ক্ষমা প্রার্থনা করার কারণে পিতাদের মর্যাদা বর্ধিত হয়। জান্নাতে এক ব্যক্তির মর্যাদা উচ্চ করা হলে, সে আল্লাহকে এর কারণ জিজ্ঞাসা করলে, মহান আল্লাহ বলবেন যে, তোমার সন্তানের তোমার জন্য ক্ষমা প্রার্থনা করার কারণে। (মুসনাদে আহমাদ ২/৫০৯) এর সমর্থন ঐ হাদীস দ্বারাও হয়, যাতে এসেছে যে, "মানুষ মারা গেলে তার আমলের ধারাবাহিকতা ছিন্ন হয়ে যায়। তবে তিনটি জিনিসের সওয়াব মৃত্যুর পরও জারী থাকে। সাদকায়ে জারিয়াহ, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে, আর এমন সুসন্তান, যে তার জন্য দু'আ করে।" (মুসলিম অসিয়ত অধ্যায়)[২] رَهِيْنٌ এর অর্থ, مَرْهُوْنٍ (বন্ধক রাখা বস্তু)। প্রত্যেক ব্যক্তি তার আমলের দায়ে দায়বদ্ধ। আর এ কথাটি ব্যাপক; যাতে মু'মিন ও কাফের উভয়ই শামিল। অর্থ হল, যে ব্যক্তিই (ভাল-মন্দ) যেমন আমল করবে, সেই অনুযায়ী সে (ভাল-অথবা মন্দ) ফল পাবে। অথবা এ থেকে কাফেদেরকে বুঝানো হয়েছে। তারা নিজেদের কর্মের জন্য বন্দী থাকবে। যেমন অন্যত্র বলেন, {إِلَّكُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ، اأَصْحَابَ الْيَمِين}) অর্থাৎ, প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য দায়ী। তবে ডানহাত-ওয়ালারা নয়। (সূরা মুদ্দাসসির ৭৪:৩৮-৩৯ আয়াত)
আত-তূর 52:22
আমি তাদেরকে ঢের দেব ফল-মূল এবং গোশত, যা তারা পছন্দ করে। [১]
[১] أَمْدَدْنَاهُم এর অর্থ زِدْنَاهُمْ অর্থাৎ, আমি তাদেরকে প্রচুর দেব।
আত-তূর 52:23
সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে (মদ ভরা) পান-পাত্র,[১] যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না।[২]
[১] يَتَنَازَعُوْنَ، يَتَعَاطَوْنَ وَيَتَنَاوَلُوْنَ একে অপর থেকে নিবে। كَأس মদ অথবা পানীয় বস্তুতে ভর্তি পান-পাত্রকে বলে। খালি পাত্রকে كَأس বলা হয় না। (ফাতহুল ক্বাদীর)
[২] সেই মদে দুনিয়ার মদের কোন ক্রিয়া থাকবে না। এ মদ পান করে (নেশাগ্রস্ত হয়ে) না আবোল-তাবোল বকবে, না অশ্লীল কথা বলবে, আর না এমন মাতাল হবে যে, তার ফলে কোন পাপ-কাজ করে বসবে।
আত-তূর 52:24
তাদের (সেবায়) তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে; যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ। [১]
[১] অর্থাৎ, জান্নাতীদের সেবার জন্যে তাদেরকে চিরকিশোর সেবকও দেওয়া হবে। যারা তাদের সেবা-শুশ্রূষার কাজে ঘুরে বেড়াবে। আর সৌন্দর্যে ও চমৎকারিত্বে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় তারা হবে সেই মুক্তাসদৃশ, যাকে সুরক্ষিত রাখা হয় এই আশঙ্কায় যে, যাতে হাত লেগে তার চমক ও ঔজ্জ্বল্য নষ্ট হয়ে না যায়।
আত-তূর 52:25
তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে, [১]
[১] আপোসে তারা একে অপরকে দুনিয়ার অবস্থার কথা জিজ্ঞাসা করবে যে, তারা কোন্ অবস্থার মধ্যে জীবন-যাপন করত এবং ঈমান ও আমলের দাবীসমূহ কিভাবে পূরণ করত?
আত-তূর 52:26
এবং বলবে, ‘নিশ্চয় আমরা পূর্বে পরিবার-পরিজনের মধ্যে শংকিত অবস্থায় ছিলাম। [১]
[১] অর্থাৎ, আল্লাহর শাস্তি থেকে। এই জন্য আমরা সেই শাস্তি থেকে বাঁচার প্রতি যত্ন নিতাম। কারণ, যে যে জিনিসকে ভয় করে, সে তা থেকে বাঁচার প্রচেষ্টা চালায়।
আত-তূর 52:27
অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত ঝড়ো হাওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন। [১]
[১] سَمُوْمٌ লু-হাওয়া। ঝলসে দেয় এমন গরম হাওয়াকে বলে। আর এটা জাহান্নামের নামসমূহের একটি নামও বটে।
আত-তূর 52:28
নিশ্চয় আমরা পূর্বেও আল্লাহকে আহবান করতাম।[১] নিশ্চয় তিনি কৃপাময়, পরম দয়ালু।’
[১] অর্থাৎ, আমরা একমাত্র তাঁরই উপাসনা করতাম। তাঁর সাথে কাউকে অংশীদার স্থাপন করতাম না। কিংবা এর অর্থ এই যে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কেবল তাঁরই নিকট প্রার্থনা করতাম।
আত-তূর 52:29
অতএব তুমি উপদেশ দান করতে থাক, তোমার প্রভুর অনুগ্রহে তুমি গণক নও, পাগলও নও।[১]
[১] এতে নবী কারীম (সাঃ)-কে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে, তুমি ওয়ায-নসীহত এবং দ্বীন প্রচারের কাজ করে যাও। এরা তোমার সম্পর্কে যা কিছু বলে, তার প্রতি কান দেবে না। কারণ, আল্লাহর মেহেরবানীতে তুমি কোন গণক নও, আর কোন পাগলও নও (যেমন এরা বলে)। বরং রীতিমত তোমার প্রতি আমার পক্ষ থেকে অহী অবতীর্ণ করা হয়, যা গণকের প্রতি করা হয় না। আর তুমি যে বাণী লোকদেরকে শোনাও, তা থেকে এমন জ্ঞান ও প্রজ্ঞা বিচ্ছুরিত হয় যে, কোন পাগলের দ্বারা এ ধরনের কথাবার্তা বলা সম্ভব নয়।
আত-তূর 52:30
তারা কি বলতে চায় যে, ‘সে একজন কবি? আমরা তার জন্য কালের বিপর্যয়ের (মৃত্যুর) প্রতীক্ষা করছি।’ [১]
[১] رَيْبٌ এর অর্থ, বিপর্যয়, দুর্ঘটনা। مَنُوْنٌ মৃত্যুর নামসমূহের একটি নাম। আয়াতের তাৎপর্য হল, মক্কার কুরাইশগণ এই অপেক্ষায় ছিল যে, হয়তো মুহাম্মাদ কালের কোন দুর্ঘটনায় মারা যাবে, আর আমরা স্বস্তি লাভ করব; যে স্বস্তি তার তাওহীদের দাওয়াত আমাদের কাছে থেকে ছিনিয়ে নিয়েছে।
আত-তূর 52:31
বল, ‘তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি।’ [১]
[১] অর্থাৎ, দেখ! মৃত্যু কার আগে আসে? এবং ধ্বংস কার ভাগ্যে এসে জুটে?
আত-তূর 52:32
তবে কি তাদের বিবেক-বুদ্ধি তাদেরকে এ বিষয়ে আদেশ করে,[১] না তারা এক সীমালংঘনকারী সম্প্রদায়? [২]
[১] অর্থাৎ, এরা যে তোমার সম্পর্কে আবোল-তাবোল এবং মিথ্যা ও অবাস্তব কথাবার্তা বলে বেড়ায়, তাদের বিবেক-বুদ্ধি কি তাদেরকে এরই উপর অনুপ্রাণিত করে?
[২] না, বরং এরা হল অবাধ্য ও ভ্রষ্ট লোক। আর এই অবাধ্যতা ও ভ্রষ্টতাই তাদেরকে এ ধরনের কথাবার্তার উপর উস্কানি দেয়।
আত-তূর 52:33
তারা কি বলে, ‘এ কুরআন নিজে রচনা করেছে?’ বরং তারা অবিশ্বাসী। [১]
[১] অর্থাৎ, কুরআন রচনার অপবাদ আরোপের উপর তাদেরকে উদ্বুদ্ধকারী জিনিসও হল তাদের কুফরী।
আত-তূর 52:34
তারা যদি সত্যবাদী হয়, তাহলে এর সদৃশ কোন রচনা উপস্থিত করুক না। [১]
[১] অর্থাৎ, কুরআন মুহাম্মাদ (সাঃ)-এর স্বরচিত হওয়ার ব্যাপারে তাদের যে দাবী, তাতে যদি তারা সত্যবাদী হয়, তবে তারাও এই ধরনেরই একটি গ্রন্থ রচনা করে পেশ করুক, যা শব্দ-ছন্দে, অলৌকিকতা, ভাষালঙ্কার, সুন্দর উপস্থাপনা, বিরল বাকপদ্ধতি, তথ্য পরিবেশন ও সমস্যা সমাধানের দিক দিয়ে তার প্রতিদ্বনিদ্বতা করতে পারে।
আত-তূর 52:35
তারা কি কোন কিছু ব্যতিরেকে আপনা-আপনিই সৃষ্ট হয়েছে,[১] না তারা নিজেরাই স্রষ্টা? [২]
[১] অর্থাৎ, প্রকৃতপ্রস্তাবে যদি এ রকমই হয়, তাহলে তাদেরকে কোন কিছুর আদেশ করার অথবা কোন কিছু থেকে নিষেধ করার অধিকার কারো থাকে না। কিন্তু বাস্তবে যখন ব্যাপার এ রকম নয়, বরং তাদেরকে কোন এক স্রষ্টা সৃষ্টি করেছেন, তখন এটা স্পষ্ট ব্যাপার যে, তাদেরকে তাঁর সৃষ্টি করার পিছনে কোন এক নির্দিষ্ট উদ্দেশ্য অবশ্যই আছে। তিনি তাদেরকে সৃষ্টি করে এমনিই (কোন উদ্দেশ্য ছাড়াই) কেমন করে ছাড়তে পারেন?
[২] অর্থাৎ, তারা নিজেরা নিজেদের স্রষ্টা নয়, বরং তারা আল্লাহর স্রষ্টা হওয়ার কথা স্বীকার করে।
আত-তূর 52:36
নাকি তারা আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা নিশ্চিত বিশ্বাস রাখে না। [১]
[১] বরং তারা আল্লাহর প্রতিশ্রুতি ও শাস্তির ব্যাপারে সন্দেহে পড়ে আছে।
আত-তূর 52:37
নাকি তোমার প্রতিপালকের ভান্ডারসমূহ তাদের নিকট রয়েছে,[১] না তারা এ সমুদয়ের নিয়ন্ত্রক?[২]
[১] যে, তারা যাকে ইচ্ছা রুযী দেবে এবং যাকে ইচ্ছা দেবে না অথবা যাকে ইচ্ছা নবুঅত দানে ধন্য করবে।
[২] مُصَيْطِرٌ বা مُسَيْطِر হল سَطْرٌ ধাতু থেকে গঠিত। অর্থ লেখক। যে ব্যক্তি তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক হয়, সে যেহেতু সব কিছুই লিপিবদ্ধ করে, তাই এটা তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রকের অর্থেও ব্যবহার হয়। অর্থাৎ, আল্লাহর ধন-ভান্ডারসমূহ ও তাঁর রহমতের উপর তাদের কি কর্তৃত্ব আছে যে, যাকে ইচ্ছা দেবে, আর যাকে ইচ্ছা দেবে না?
আত-তূর 52:38
নাকি তাদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে?[১] থাকলে তাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক!
[১] অর্থাৎ, তারা কি এই দাবী করে যে, সিড়ির মাধ্যমে আকাশে গিয়ে তারাও মুহাম্মাদ (সাঃ)-এর মত ফিরিশতাদের কথা বা তাদের প্রতি প্রত্যাদিষ্ট বাণী শুনে আসে?
আত-তূর 52:39
নাকি কন্যা-সন্তান তাঁর জন্য এবং পুত্র-সন্তান তোমাদের জন্য?
আত-তূর 52:40
নাকি তুমি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যে, তারা একে একটি দুর্বহ দন্ড মনে করবে? [১]
[১] অর্থাৎ, যা আদায় করা তাদের জন্য ভারী হয়ে যায়।
আত-তূর 52:41
নাকি তাদের অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা লিখে রাখে?[১]
[১] যে, তাদের পূর্বে মুহাম্মাদ (সাঃ) অবশ্যই মারা যাবেন এবং তাদের মৃত্যু পরে আসবে।
আত-তূর 52:42
অথবা তারা কি কোন ষড়যন্ত্র করতে চায়? [১] পরিণামে অবিশ্বাসীরাই হবে ষড়্যন্ত্রের শিকার। [২]
[১] অর্থাৎ, আমার নবীর সাথে, যাতে সে ধ্বংসের মুখে পতিত হয়ে পড়বে।[২] অর্থাৎ, চক্রান্ত তাদেরই উপর ফিরে আসবে এবং যাবতীয় ক্ষতির স্বীকার তারাই হবে। যেমন মহান আল্লাহ বলেন, {وَلَا يَحِيقُ الْمَكْرُ السَّيِّئُ إِلَّا بِأَهْلِهِ} (সূরা ফাত্বির ৩৫:৪৩) তাই তো বদরযুদ্ধে এই কাফেররাই নিহত হয় এবং আরো বহু স্থানে তারা অপমান ও লাঞ্ছনার শিকার হয়।
আত-তূর 52:43
নাকি আল্লাহ ব্যতীত তাদের অন্য কোন উপাস্য আছে? তারা যাকে শরীক স্থির করে, আল্লাহ তা হতে পবিত্র।
আত-তূর 52:44
তারা আকাশের কোন খন্ড ভেঙ্গে পড়তে দেখলে বলবে, এটা তো এক পুঞ্জীভূত মেঘ।[১]
[১] অর্থাৎ, তবুও তারা নিজেদের কুফরী ও শত্রুতা থেকে ফিরে আসবে না। বরং আরো ধৃষ্টতা প্রকাশ করে বলবে যে, এটা আযাব নয়, বরং পুঞ্জীভূত মেঘ উড়ে আসছে। যেমন কোন কোন সময় এ রকম হয়ে থাকে।
আত-তূর 52:45
সুতরাং তাদেরকে উপেক্ষা করে চল সেদিন পর্যন্ত, যেদিন তাদেরকে অজ্ঞান করে দেওয়া হবে।
আত-তূর 52:46
সেদিন তাদের ষড়যন্ত্র কোন কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না।
আত-তূর 52:47
অবশ্যই এ ছাড়া আরো শাস্তি রয়েছে সীমালংঘনকারীদের জন্য।[১] কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।[২]
[১] অর্থাৎ, পৃথিবীতে। যেমন অন্যত্র বলেছেন, {وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ} (সূরা সাজদাহ ৩২:২১নং আয়াত)[২] এ কথা জানে না যে, পৃথিবীর এই শাস্তি ও বিপদাপদ কেবল এই জন্য যে, যাতে করে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। কিন্তু এই রহস্য বুঝতে না পারার কারণে তারা পাপসমূহ থেকে তাওবা করে না। বরং কখনো কখনো পূর্বের চাইতে আরো বেশী পাপে লিপ্ত হয়ে পড়ে।
আত-তূর 52:48
তুমি ধৈর্যধারণ কর তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়; তুমি আমার চোখের সামনেই রয়েছ। আর তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তুমি দাঁড়াও।[১]
[১] আয়াতে تَقُوم (দাঁড়ানো) বলতে কোন্ দাঁড়ানোকে বুঝানো হয়েছে? কেউ কেউ বলেছেন, নামাযের জন্য দাঁড়ানো। যেমন, নামাযের শুরুতে سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُك পড়া হয়। কেউ কেউ বলেছেন যে, নিদ্রা হতে জাগ্রত হয়ে দাঁড়ানো। এই সময়েও আল্লাহর তসবীহ ও প্রশংসা করা বিধেয় বা সুন্নত। আবার কেউ কেউ বলেছেন, কোন মজলিস থেকে উঠে দাঁড়ানো। যেমন হাদীসে এসেছে যে, যে ব্যক্তি কোন মজলিস থেকে উঠার সময় এই দু'আটি পাঠ করবে, তার জন্য তা ঐ মজলিসে কৃত পাপের কাফফারায় পরিণত হবে। দু'আটি হল। سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك । (তিরমিযীঃ দাওয়াত অধ্যায়)
আত-তূর 52:49
এবং রাত্রিকালে[১] ও তারকারাজির অস্তগমনের পর[২] তার পবিত্রতা ঘোষণা কর।
[১] এ থেকে 'কিয়ামুল লাইল' অর্থাৎ, তাহাজ্জুদের নামায বুঝানো হয়েছে। যে নামায নবী করীম (সাঃ) সারা জীবন পড়েছেন।
[২] أيْ وَقْتَ إِدْبَارِهَا مِنْ آخِرِ اللَّيْلِ (রাতের শেষ প্রহরে তারকারাজি অদৃশ্য হওয়ার সময়)। এ থেকে ফজরের দু' রাকআত সুন্নতকে বুঝানো হয়েছে। নফল নামাযের মধ্যে এই দু' রাকআত নামাযের প্রতি নবী করীম (সাঃ) সব চাইতে বেশী যত্ন নিতেন। আর একটি বর্ণনায় এসেছে যে, তিনি (সাঃ) বলেছেন, "ফজরের দু' রাকআত সুন্নত পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেয়।" (বুখারীঃ তাহাজ্জুদ অধ্যায়, মুসলিমঃ নামায অধ্যায়)
আন-নাজম 53:1
শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়। [১]
[১] মুফাসসিরদের কেউ কেউ 'নক্ষত্র' বলতে কৃত্তিকা নক্ষত্রকে বুঝিয়েছেন। আবার কেউ কেউ শুকতারাকে বুঝিয়েছেন। অন্যরা সমস্ত তারাকেই বুঝিয়েছেন। هَوَى উপর থেকে নীচে পড়া। অর্থাৎ, যখন তা রাতের শেষে ফজরের সময় পতিত (অদৃশ্য) হয়। অথবা শয়তানদেরকে মারার জন্য তাদের উপর পতিত হয়। অথবা অন্যদের উক্তি অনুযায়ী, কিয়ামতের দিন পতিত হবে।
আন-নাজম 53:2
তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়। [১]
[১] এটা হল কসমের জওয়াব। صَاحِبُكُمْ (তোমাদের সঙ্গী) বলে এখানে নবী করীম (সাঃ)-এর সত্যতাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, নবুঅতের পূর্বে তিনি চল্লিশ বছর তোমাদের সঙ্গে এবং তোমাদের মাঝে কাটিয়েছেন। তাঁর দিবা-রাত্রির কার্যকলাপ ও আচার-আচরণ তোমাদের সামনে বিদ্যমান। তাঁর চরিত্র ও নৈতিকতা তোমাদের জানা ও চেনা। সততা ও বিশ্বস্ততা ছাড়া তোমরা তাঁর আচরণে অন্য কিছু কি দেখেছ? এখন চল্লিশ বছর পর যখন তিনি নবুঅতের দাবী করছেন, তখন একটু ভেবে দেখ যে, তিনি কি মিথ্যাবাদী হতে পারেন? অতএব, বাস্তব এটাই যে, তিনি পথভ্রষ্টও নন এবং বিপথগামীও নন। ضَلالة বলা হয়, অজ্ঞতার কারণে সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়াকে। আর غَوى বলা হয়, এমন বক্রতাকে, যা জেনে-বুঝে সত্যকে বর্জন করে অবলম্বন করা হয়। মহান আল্লাহ এই উভয় ভ্রষ্টতা থেকে তাঁর নবীকে পাক-পবিত্র ঘোষণা করেছেন।
আন-নাজম 53:3
এবং সে মনগড়া কথাও বলে না।
আন-নাজম 53:4
তা তো অহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়। [১]
[১] অর্থাৎ, তিনি পথভ্রষ্ট বা বিপথগামী কি করে হতে পারেন?! তিনি তো আল্লাহর প্রত্যাদেশ ছাড়া মুখই খুলেন না। এমনকি রহস্য ও হাসি-ঠাট্টার সময়ও তাঁর পবিত্র জবান থেকে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না (তিরমিযীঃ বির্র্ অধ্যায়) অনুরূপ ক্রোধের সময়ও তাঁর স্বীয় আবেগ ও উত্তেজনার উপর এত নিয়ন্ত্রণ ছিল যে, তাঁর জবান থেকে কোন কথা বাস্তবের বিপরীত বের হয়নি। (আবূ দাউদঃ শিক্ষা অধ্যায়)
আন-নাজম 53:5
তাকে শিক্ষা দান করে শক্তিশালী, (ফিরিশতা জিবরীল)।
আন-নাজম 53:6
প্রজ্ঞাসম্পন্ন,[১] সে (জিবরীল নিজ আকৃতিতে) স্থির হয়েছিল,
[১] এর দ্বিতীয় অর্থঃ বলবান। এ থেকে ফিরিশতা জিবরীল (আঃ)-কে বুঝানো হয়েছে; যিনি প্রচন্ড দৈহিক শক্তির অধিকারী। এই ফিরিশতাই নবী করীম (সাঃ)-এর নিকট অহী নিয়ে এসেছেন এবং তাঁকে শিক্ষা দিয়েছেন।
আন-নাজম 53:7
তখন সে ঊর্ধ্বদিগন্তে। [১]
[১] অর্থাৎ, জিবরীল (আঃ)। অর্থাৎ, অহী শিক্ষা দেওয়ার পর আকাশের দিগন্তে গিয়ে দাঁড়ালেন।
আন-নাজম 53:8
অতঃপর সে তার (রসূল)এর নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। [১]
[১] অর্থাৎ, অতঃপর যমীনে অবতরণ করলেন এবং ধীরে ধীরে নবী করীম (সাঃ)-এর নিকটবর্তী হলেন।
আন-নাজম 53:9
ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম। [১]
[১] কেউ কেউ অনুবাদ করেছেন দুই হাত পরিমাণ। এখানে নবী করীম (সাঃ) এবং জিবরীল (আঃ)-এর পারস্পরিক নিকটবর্তিতার কথা উল্লেখ করা হচ্ছে। মহান আল্লাহ এবং নবী করীম (সাঃ)-এর কাছাকাছি হওয়ার কথা বলা হচ্ছে না। যেমন কেউ কেউ এটাই বুঝাতে চেষ্টা করেন। আয়াতগুলোর প্রাসঙ্গিক আলোচনা থেকে একথা স্পষ্ট যে, এতে কেবল জিবরীল এবং নবী করীম (সাঃ)-এর বর্ণনা দেওয়া হয়েছে। এই নিকটবর্তিতার সময়ই নবী করীম (সাঃ) জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেন। আর এটা হল নবুঅত প্রাপ্তির প্রথম দিকের সেই ঘটনা, যার আলোচনা এই আয়াতগুলোতে করা হয়েছে। দ্বিতীয়বার আসল আকৃতিতে দর্শন করেন মি'রাজের রাতে।
আন-নাজম 53:10
তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা অহী করার তা অহী করলেন। [১]
[১] এর দ্বিতীয় অর্থঃ জিবরীল (আঃ) আল্লাহর বান্দা মুহাম্মাদ (সাঃ)-এর জন্য যে অহী অথবা বার্তা নিয়ে এসেছিলেন, সেটা তিনি তাঁর কাছে পৌঁছে দিলেন।
আন-নাজম 53:11
যা সে দেখেছে তার হৃদয় তা অস্বীকার করেনি। [১]
[১] অর্থাৎ, নবী করীম (সাঃ) জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেন যে, তাঁর ছয়শত ডানা রয়েছে। তাঁর প্রসারিত ডানা পূর্ব ও পশ্চিমের (আকাশ ও পৃথিবীর) মধ্যবর্তী স্থানকে ঘিরে রেখেছিল। এ দর্শনকে নবী করীম (সাঃ)-এর অন্তর মিথ্যা মনে করেনি। বরং আল্লাহর এই বিশাল ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে।
আন-নাজম 53:12
সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে?
আন-নাজম 53:13
নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল।
আন-নাজম 53:14
সিদরাতুল মুনতাহার নিকট।[১]
[১] এটা হল মি'রাজের রাতে যে জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেছিলেন, তারই বর্ণনা। এই 'সিদরাতুল মুন্তাহা' হল ষষ্ঠ বা সপ্তম আসমানে অবস্থিত একটি কুল (বরই) গাছ। আর এটাই শেষ সীমা। এর উপরে কোন ফিরিশতা যেতে পারেন না। ফিরিশতাকুল আল্লাহর বিধানাদিও এখান থেকেই গ্রহণ করেন।
আন-নাজম 53:15
যার নিকট অবস্থিত (জান্নাতুল মা’ওয়া) বাসোদ্যান। [১]
[১] এটাকে 'জান্নাতুল মা'ওয়া' এই কারণে বলা হয় যে, এটাই ছিল আদম (আঃ)-এর আশ্রয়স্থল ও বাসস্থান। আবার কেউ কেউ বলেছেন, আত্মাসমূহ এখানে এসে জমায়েত হয়। (ফাতহুল কাদীর)
আন-নাজম 53:16
যখন (বদরী) বৃক্ষটিকে, যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল, [১]
[১] এখানে 'সিদরাতুল মুন্তাহা'র সেই দৃশ্য ও অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে, যা নবী করীম (সাঃ) মি'রাজের রাতে দর্শন করেছিলেন। সোনার প্রজাপতি তার চতুস্পার্শেব উড়ে বেড়াচ্ছিল। ফিরিশতামন্ডলীও সে বৃক্ষকে ঘিরে রেখেছিলেন এবং মহান প্রভুর জ্যোতির দৃশ্যও ছিল সেখানে। (ইবনে কাসীর প্রভৃতি) এই স্থানেই নবী করীম (সাঃ)-কে তিনটি জিনিস প্রদান করা হয়। আর তা হল, পাঁচ ওয়াক্ত নামায, সূরা বাক্বারার শেষের আয়াতগুলো এবং সেই মুসলিমের ক্ষমার প্রতিশ্রুতি, যে শিরকের মলিনতা থেকে পবিত্র থাকবে। (মুসলিমঃ কিতাবুল ঈমান, সিদরাতুল মুন্তাহা পরিচ্ছেদ)
আন-নাজম 53:17
তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি। [১]
[১] অর্থাৎ, নবী করীম (সাঃ)-এর দৃষ্টি ডানে-বামে হয়নি এবং সেই সীমা অতিক্রমও করেনি, যা তাঁর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। (আইসারুত তাফাসীর)
আন-নাজম 53:18
নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। [১]
[১] যেগুলোর মধ্যে জিবরীল (আঃ)-এর আসল আকৃতি, 'সিদরাতুল মুন্তাহা' ও প্রতিপালকের অন্যান্য মহাশক্তির কিছু নিদর্শন। যার বিস্তারিত আলোচনা মি'রাজ সংক্রান্ত হাদীসমূহে করা হয়েছে।
আন-নাজম 53:19
তোমরা কি ভেবে দেখেছ ‘লাত’ ও ‘উয্যা’ সম্বন্ধে
আন-নাজম 53:20
এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে? [১]
[১] এ কথা মুশরিকদেরকে তিরস্কার করে বলা হচ্ছে যে, এই হল আল্লাহর মাহাত্ম্য, যা উল্লেখ হয়েছে। তিনি হলেন জিবরীল (আঃ)-এর মত মহান ফিরিশতার স্রষ্টা। মুহাম্মাদ (সাঃ)-এর মত ব্যক্তিত্বসম্পন্ন মানুষটি হল তাঁর রসূল। তাঁকে তিনি আসমানে ডেকে নিয়ে স্বীয় বড় বড় নিদর্শনসমূহ প্রদর্শন করেন। তাঁর উপর অহীও অবতীর্ণ করেন। বল তো, তোমরা যেসব উপাস্যের উপাসনা কর, তাদের মধ্যেও কি এই বা এই ধরনের গুণাবলী আছে? এই কথার ভিত্তিতে আরবের প্রসিদ্ধ তিনটি প্রতিমার নাম উদাহরণ স্বরূপ উল্লেখ করেছেন। لاَتٌ (লাত) কারো কারো নিকট এটা الله থেকে উদ্ভূত। আবার কারো নিকট এটা لاَتَ يَلِيْتُ থেকে উদ্ভূত। যার অর্থ ফিরানো। পূজারীরা তাদের গর্দান তার দিকে ফিরাতো এবং তার তাওয়াফ করত তাই তার এই নাম হয়ে যায়। কেউ বলেন যে, لات এর تا অক্ষরটি তাশদীদ (ّ ) যুক্ত। لَتَّ يَلُتُّ থেকে 'ইস্ম ফায়েল' বা কর্তৃকারকপদ (যে ছাতু ঘুলে)। সে একজন নেক মানুষ ছিল। হাজীদেরকে ছাতু ঘুলে ঘুলে খাওয়াতো। যখন সে মারা গেল, তখন লোকেরা তার কবরকে ইবাদতগাহ বানিয়ে নিল। তারপর তার মূর্তি তৈরী করা হল। এটা ত্বায়েফের বানূ সাক্বীফ গোত্রের সব চাইতে বড় প্রতিমা ছিল। عُزَّى সম্পর্কে বলা হয় যে, এটা আল্লাহর গুণবাচক নাম عَزِيْزٌ থেকে উদ্ভূত। আর এটা أَعَزَّ এর স্ত্রীলিঙ্গ। যার অর্থ, عَزِيْزَةٌ (প্রিয়তমা)। কেউ কেউ বলেছেন, এটা গাত্বফানে একটি গাছ ছিল, যার পূজা করা হত। কেউ বলেছেন, এটি শয়তান জিন্নী (পেতনী) ছিল, যা কোন কোন গাছে দেখা দিত। আবার কারো মতে এটি একটি সাদা পাথর ছিল, লোকেরা যার পূজা করত। এটি কুরাইশ ও বনী কিনানাহ গোত্রের লোকদের নিজসব উপাস্য ছিল। مَنَاةٌ হল, مَنَى يَمْنِى ধাতু থেকে গঠিত। যার অর্থ হল, صَبَّ (বহানো)। এর নৈকট্য লাভের উদ্দেশ্য লোকেরা তার নিকট প্রচুর পরিমাণে পশু জবাই করত এবং তাদের রক্ত বহাতো। এটা ছিল মক্কা ও মদীনার মাঝে অবস্থিত একটি মূর্তি। (ফাতহুল ক্বাদীর) এই মূর্তিটি 'কুদাইদ'এর সামনে 'মুশাল্লাল' নামক স্থানে স্থাপিত ছিল। বনী খুযাআহ গোত্রের লোকেদের এটি নিজস্ব মূর্তি ছিল। জাহেলিয়্যাতের যুগে 'আউস ও খাযরাজ' গোত্রের লোকেরা এখান থেকেই ইহরাম বাঁধত এবং ঐ মূর্তির তাওয়াফও করত। (আয়সারুত তাফাসীর ও ইবনে কাসীর) এগুলো ছাড়াও আরো বিভিন্ন স্থানে বহু প্রতিমা ও প্রতিমালয় স্থাপিত ছিল। মক্কা বিজয়ের পর এবং আরো অন্যান্য সময়-সুযোগে নবী করীম (সাঃ) ঐ সমস্ত মূর্তিসহ আরো অন্যান্য সকল মূর্তির মূলোৎপাটন করেন। ঐগুলোর উপর নির্মিত গম্বুজ ও গৃহাদি ভেঙ্গে ফেলান। যে গাছগুলোর তা'যীম (সম্মান প্রদর্শন) করা হত, সেগুলো সব কেটে ফেলান এবং মূর্তিপূজার সমস্ত স্মৃতিচিহ্ন মিটিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আর এ কাজের জন্য তিনি খালেদ, আলী, আমর ইবনে আস এবং জারীর ইবনে আব্দুল্লাহ বাজালী (রাঃ)-দের সেই সেই স্থানে প্রেরণ করেন, যেখানে এ মূর্তিগুলো স্থাপিত ছিল। তাঁরা সেখানে গিয়ে সেসব ভেঙ্গে ফেলে আরব ভূভাগ থেকে শিরকের নাম পর্যন্ত নিশ্চিহ্ন করে দেন। (ইবনে কাসীর) প্রথম শতাব্দীর বহু পরে আরবের মাটিতে আবার একবার উক্ত শ্রেণীর শিরকীয় কার্যকলাপ ব্যাপক হয়ে ওঠে। এ সময় মহান আল্লাহ দাওয়াতের পতাকাবাহী শায়খ মুহাম্মাদ বিন আব্দুল অহ্হাব নামক একজন সংস্কারক আলেমকে তওফীক দেন। তিনি 'দিরইয়্যাহ'র শাসকের সহযোগিতায় শাসন ও ক্ষমতা বলে শিরকের এই সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি ঘটান। তারপর বাদশাহ আব্দুল আযীয; নাজদ ও হিজাযের শাসক (বর্তমান সউদী শাসকবর্গের পিতা ও এই দেশের প্রতিষ্ঠাতা) তাঁর সেই দাওয়াত পুনরায় নবায়ন ও সংস্কার করেন। তিনি সমস্ত পাকা কবর ও গম্বুজকে ভেঙ্গে ফেলে নবী করীম (সাঃ)-এর সুন্নতকে পুনর্জীবিত করেন। এইভাবেই আল-হামদুলিল্লাহ বর্তমানে পূরো সঊদী আরবে ইসলামী বিধি-বিধান অনুসারে না কোন পাকা কবর আছে, আর না কোন মাযার।
আন-নাজম 53:21
পুত্র-সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা-সন্তান তাঁর জন্য?[১]
[১] মক্কার মুশরিকরা ফিরিশতাদেরকে আল্লাহর বেটি গণ্য করত। এখানে তারই খন্ডন করা হয়েছে। আরো বিভিন্ন স্থানে এই বিষয়টি উল্লিখিত হয়েছে।
আন-নাজম 53:22
তাহলে এ তো অন্যায্য বণ্টন। [১]
[১] ضِيْزَى এর অর্থ হল, অন্যায্য; ন্যায় ও সঠিকতা থেকে দূরে।
আন-নাজম 53:23
এগুলো কতক নাম মাত্র যা তোমাদের পূর্বপুরুষরা ও তোমরা রেখে নিয়েছ; যার সমর্থনে আল্লাহ কোন দলীল প্রেরণ করেননি। তারা তো কেবল অনুমান এবং মনের খেয়াল-খুশীরই অনুসরণ করে, অথচ অবশ্যই তাদের নিকট তাদের প্রতিপালকের তরফ হতে পথ-নির্দেশ এসেছে।
আন-নাজম 53:24
মানুষ যা আশা করে, তাই কি সে পায়? [১]
[১] অর্থাৎ, এরা যে চায়, এদের এই উপাস্যগুলো এদের উপকার করুক এবং এদের হয়ে সুপারিশ করুক, এটা কখনোই সম্ভব নয়।
আন-নাজম 53:25
বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই। [১]
[১] সুতরাং হবে তা-ই যা তিনি চাইবেন। কেননা, সমস্ত কিছুই তাঁরই এখতিয়ারাধীন।
আন-নাজম 53:26
আকাশমন্ডলীতে কত ফিরিশতা রয়েছে তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হবে না, যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। [১]
[১] অর্থাৎ, ফিরিশতাগণ যাঁরা আল্লাহর অধিক নৈকট্যপ্রাপ্ত সৃষ্টি, তাঁদেরকেও সুপারিশ করার অধিকার কেবলমাত্র তাদেরই জন্য দেওয়া হবে, যাদের জন্য আল্লাহ পছন্দ করবেন। ব্যাপার যদি এই হয়, তবে পাথরের মূর্তিগুলো কারো জন্য সুপারিশ কিভাবে করবে, যার আশায় তোমরা বসে আছ? অনুরূপ মহান আল্লাহ মুশরিকদের জন্য সুপারিশ করার অধিকার কাকেই বা কখন দেবেন? তাঁর কাছে তো শিরকের পাপ ক্ষমার্হই নয়।
আন-নাজম 53:27
যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফিরিশতাদেরকে নারী-বাচক নাম দিয়ে থাকে।
আন-নাজম 53:28
অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই, তারা শুধু অনুমানের অনুসরণ করে। আর সত্যের মুকাবিলায় অনুমানের কোনই মূল্য নেই।
আন-নাজম 53:29
অতএব তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণে বিমুখ এবং যে শুধু পার্থিব জীবনই কামনা করে।
আন-নাজম 53:30
তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। নিশ্চয় তোমার প্রতিপালকই ভাল জানেন, কে তাঁর পথ হতে বিচ্যুত এবং তিনিই ভাল জানেন, কে সৎপথ প্রাপ্ত।
আন-নাজম 53:31
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যাতে তিনি যারা মন্দ কর্ম করে তাদেরকে দেন মন্দ ফল এবং যারা সৎকর্ম করে তাদেরকে দেন উত্তম পুরস্কার। [১]
[১] অর্থাৎ, হিদায়াত ও ভ্রষ্টতা তাঁরই হাতে। তিনি যাকে চান হিদায়াত দানে ধন্য করেন এবং যাকে চান তাকে ভ্রষ্টতার গহ্বরে পতিত করেন। আর এটা এই জন্য, যাতে তিনি সৎ লোকদেরকে তাদের সৎকর্মের এবং অসৎ লোকদেরকে তাদের অসৎকর্মের প্রতিদান ও প্রতিফল দেন। (فِي السَّمَوَاتِ وَمَا فِي الأرضِ وَللهِ مَا) এই বাক্যটি পূর্বাপরের সাথে সম্পর্কহীন পৃথক বাক্য (জুমলাহ মু'তারিযাহ) এবং لِيَجْزِيَ এর সম্পর্ক পূর্বে আলোচিত কথার সাথে। (ফাতহুল কাদীর)
আন-নাজম 53:32
যারা ছোট-খাট অপরাধ ছাড়া[১] গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে বিরত থাকে।[২] নিশ্চয় তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল। তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত যখন তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছিলেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে অবস্থান কর।[৩] অতএব তোমরা আত্মপ্রশংসা করো না।[৪] তিনিই সম্যক জানেন আল্লাহভীরু কে।
[১] لَمَمٌ এর আভিধানিক অর্থ অল্প ও ছোট হওয়া। আর এ থেকেই বলা হয়, أَلَمَّ بالمكان অর্থাৎ, গৃহে অল্পক্ষণ ছিল। ألَمَّ بالطَّعَام অল্প একটু খেয়েছে। অনুরূপ কোন জিনিসকে কেবল স্পর্শ করা বা তার নিকটবর্তী হওয়া অথবা কোন কাজকে লাগাতার নয়; বরং কেবল এক বা দু'বার করা কিংবা অন্তরে কেবল খেয়ালের উদয় হওয়া, এ সবকেই لمم বলা হয়। (ফাতহুল ক্বাদীর) لمم এর এই ভাষাগত প্রয়োগ ও তার অর্থের দিকে লক্ষ্য করেই তার অর্থ করা হয় 'সাগীরা গুনাহ' (ছোট-খাট পাপ)। অর্থাৎ, কোন বড় পাপের প্রাথমিক পর্যায়ের জিনিস করে ফেলা। তবে বড় পাপ থেকে বিরত থাকা অথবা কোন পাপ এক-দু'বার করে ফেলা অতঃপর চিরতরে তা বর্জন করা কিংবা কোন পাপ করার কথা কেবল মনে ভেবে নেওয়া; কিন্তু কার্যতঃ তার ধারে-পাশেও না যাওয়া। এগুলো ছোট গুনাহ বলে গণ্য হবে। যেগুলো মহান আল্লাহ বড় পাপ থেকে বিরত থাকার কারণে ক্ষমা করে দিবেন।[২] كَبَائِر হল كَبِيْرَةٌ এর বহুবচন। কাবীরা গোনাহ, গুরুতর পাপ তথা মহাপাপের সংজ্ঞায় মতভেদ রয়েছে। অধিকাংশ উলামাদের মতে এমন সব পাপকে কাবীরা তথা মহাপাপ বলা হয়, যার উপর জাহান্নামের হুমকি এসেছে অথবা যে পাপে সংশ্লিষ্ট ব্যক্তির নিন্দাবাদ কুরআন ও হাদীসে আলোচিত হয়েছে (অথবা যে পাপের কারণে পাপীকে অভিশাপ করা হয়েছে)। অনুরূপ উলামাগণ এ কথাও বলেছেন যে, অব্যাহতভাবে কোন ছোট পাপ করতে থাকলে তা মহাপাপে পরিণত হয়ে যায়। এ ছাড়া 'কাবীরা' গুনাহের অর্থ ও তার প্রকৃতত্বে যেমন মতভেদ রয়েছে, অনুরূপ মতভেদ তার সংখ্যার ব্যাপারেও রয়েছে। কোন কোন আলেম ঐ মহাপাপসমূহকে একটি পুস্তিকার মধ্যে একত্রিতও করেছেন। যেমন, ইমাম যাহাবী (রঃ) রচিত 'কিতাবুল কাবাইর' এবং ফকীহ হাইতামী রচিত 'আয্-যাওয়াজির' প্রভৃতি। فَوَاحِشُ হল فَاحِشَةٌ এর বহুবচন। অশ্লীল কাজ। যেমন, ব্যভিচার, সমলিঙ্গী ব্যভিচার ইত্যাদি। কেউ কেউ বলেছেন, যেসব পাপের জন্য দন্ডবিধি আছে, সেগুলো সব فواحش এর অন্তর্ভুক্ত। সম্প্রতি অশ্লীলতার দৃশ্যাদি যেহেতু ব্যাপক আকার ধারণ করেছে, সেহেতু আধুনিক সভ্যতায় এটাকেই সভ্যতা ও ফ্যাশন মনে করা হচ্ছে। এমন কি মুসলিমরাও ঐ অশ্লীলতা ও নির্লজ্জতার এই সভ্যতাকে লাফ দিয়ে লুফে নিয়েছে। তাই দেখা যায়, আজ তাদের ঘরে ঘরে টিভি, ভিসিআর, ভিসিপি, ভিসিডি ইত্যাদি ব্যাপক হয়ে পড়েছে। মহিলারা কেবল পর্দা ত্যাগ করেই ক্ষ্যান্ত হয়নি, বরং সুন্দরভাবে সাজগোজ করে (অর্ধনগ্নাবস্থায়) রূপ-সৌন্দর্য বিতরণ করতে করতে বাইরে বেড়ানোটাকে নিজেদের একটা ফ্যাশন ও অভ্যাসে পরিণত করে নিয়েছে। ছেলে-মেয়েদের যৌথ শিক্ষাপ্রতিষ্ঠান, যৌথ অফিস-আদালত, যৌথ সভাসমিতি এবং (পার্ক, সমুদ্র-সৈকত প্রভৃতি) আরো বিভিন্ন স্থানে নর-নারীর অবাধ মেলামেশা ও দ্বিধা-সংকোচহীন সংলাপ দিনের দিন বেড়ে চলেছে। (বেড়ে চলেছে অবৈধ ভালবাসা ও তথাকথিত পছন্দ করে বিয়ে করার নামে 'লাভম্যারেজ' ও 'লিভ টুগ্যাদার'।) অথচ এ সবই 'ফাওয়াহিশ' (অশ্লীলতা)এর অন্তর্ভুক্ত। আয়াতে যাদের ক্ষমা করার কথা আলোচনা করা হচ্ছে, তারা মহাপাপ ও অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে; তাতে তারা লিপ্ত থাকবে না।[৩] أ جِنَّةٌহল جَنِيْنٌ এর বহুবচন। (এর মূল অর্থঃ গুপ্ত) গর্ভস্থ ভ্রূণকে جَنِيْنٌ বলা হয়। কারণ, তা লোক চক্ষু থেকে গোপনে থাকে।[৪] অর্থাৎ, তাঁর নিকট যখন তোমাদের কোন অবস্থা ও আচরণ লুক্কায়িত নেই; এমনকি তোমরা যখন মাতৃগর্ভে ছিলে, যেখানে তোমাদেরকে দেখার কারো সাধ্য ছিল না, সেখানেও তিনি তোমাদের যাবতীয় অবস্থা ও খবরাখবর সম্পর্কে অবগত ছিলেন, তখন আত্মপ্রশংসা করার এবং নিজেদের মুখে নিজেদের সততার বর্ণনা দেওয়ার দরকার কি? অর্থাৎ, এ রকম করো না। যাতে লোক দেখানো কাজ থেকে তোমরা বাঁচতে পার।
আন-নাজম 53:33
তুমি কি দেখেছ সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয়;
আন-নাজম 53:34
এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয়? [১]
[১] অর্থাৎ, অল্প দিয়ে হাত টেনে নিল অথবা অল্প কিছু আনুগত্য করে পিছে সরে পড়ল। أَكْدَى এর মূল অর্থ হল, মাটি খুঁড়তে খুঁড়তে শক্ত কোন পাথর এসে পড়লে আর খোঁড়া সম্ভব না হওয়া, পরিশেষে খোঁড়ার কাজ ছেড়ে দিলে বলা হয়, أَكْدَى এখান থেকেই তার ব্যবহার এমন ব্যক্তির ব্যাপারে হতে লাগল, যে কাউকে কিছু দেয়, কিন্তু পূর্ণরূপে দেয় না। অনুরূপ কোন কাজ আরম্ভ করে, কিন্তু তা সমাপ্ত করে না।
আন-নাজম 53:35
তার কি অদৃশ্যে জ্ঞান আছে যে, সে (সবকিছু) দেখতে পাচ্ছে? [১]
[১] অর্থাৎ, সে কি দেখতে পাচ্ছে যে, আল্লাহর পথে ব্যয় করলে তার ধন-সম্পদ শেষ হয়ে যাবে? না, অদৃশ্যের এই জ্ঞান তার নেই। বরং আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত থাকার কারণ কেবলমাত্র কৃপণতা, বিষয়াসক্তি ও পরকালের প্রতি অবিশ্বাস। আর আল্লাহর আনুগত্য থেকে বিমুখতার কারণও এগুলোই।
আন-নাজম 53:36
তাকে কি অবগত করা হয়নি যা আছে মূসার কিতাবে,
আন-নাজম 53:37
এবং ইব্রাহীমের কিতাবে, যে পালন করেছিল তার দায়িত্ব?
আন-নাজম 53:38
তা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করবে না।
আন-নাজম 53:39
আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। [১]
[১] অর্থাৎ, যেরূপ কেউ কারো পাপের জন্য দায়ী হবে না, অনুরূপ পরকালে প্রতিদানও সে সেই জিনিসের পাবে, যাতে থাকবে তার নিজস্ব মেহনত ও পরিশ্রম। প্রকাশ থাকে যে, এই প্রতিদানের সম্পর্ক পরকালের সাথে, দুনিয়ার সাথে নয়। যেমন, কিছু সমাজবাদী শ্রেণীর শিক্ষিত মানুষ এই অর্থ বুঝিয়ে বলে থাকেন যে, কেউ অপর ব্যক্তিকে জমি চাষ করিয়ে উপার্জন করতে পারবে না। অনুরূপ অপর ব্যক্তিকে ঘর ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে পারবে না। (অথবা সেবাপার্জিত সম্পদ ছাড়া অন্য সম্পদে তার অধিকার নেই। অথচ উত্তরাধিকারসূত্রে তারাও সম্পদের মালিক হয়ে ও করে থাকেন।) পক্ষান্তরে এই আয়াতকে দলীল বানিয়ে যে উলামাগণ বলেছেন যে, কুরআন-খানীর সওয়াব মৃত ব্যক্তির নিকট পৌঁছে না, তাঁদের কথা ঠিক। কারণ, এ আমল না মৃত ব্যক্তি করে, আর না এতে তার কোন পরিশ্রম থাকে। আর এই জন্য নবী করীম (সাঃ) তাঁর উম্মতকে মৃতদের জন্য কুরআন-খানী করার প্রতি না কোন উৎসাহ দান করেছেন, আর না সুস্পষ্ট অথবা অস্পষ্ট কোন উক্তির মাধ্যমে এর প্রতি পথপ্রদর্শন করেছেন। অনুরূপ সাহাবায়ে কিরাম (রাঃ)-দের থেকেও এ কাজ বিধেয় হওয়ার কথা বর্ণিত হয়নি। সুতরাং এ কাজ কোন ভাল কাজ হলে, সাহাবায়ে কিরাম (রাঃ)গণ তা অবশ্যই অবলম্বন করতেন। পক্ষান্তরে যাবতীয় ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের যত কাজ আছে, তার জন্য সুস্পষ্ট দলীল থাকা অত্যাবশ্যক। এ সবে (ব্যক্তিগত) মত ও অনুমান চলে না। হ্যাঁ দু'আ ও দান-খয়রাতের সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে। এ ব্যাপারে সকল উলামা একমত। কেননা, এটা বিধানদাতার পক্ষ থেকে সুসাব্যস্ত। আর যে হাদীসে মৃত্যুর পর তিনটি জিনিসের নেকী অব্যাহত থাকার কথা এসেছে, তো সেটাও প্রকৃতপক্ষে মানুষের নিজেরই আমল যা কোন না কোনভাবে তার মৃত্যুর পরেও জারী বা চালু থাকে। সন্তানদেরকে নবী করীম (সাঃ) মানুষের নিজস্ব উপার্জন বলে ঘোষণা দিয়েছেন। (সুনানে নাসাঈ, ক্রয়-বিক্রয় অধ্যায়) 'সাদকায়ে জারিয়াহ' (প্রবহমান দান) ওয়াকফের ন্যায় মানুষের নিজস্ব কীর্তিসমূহ। আল্লাহ বলেন,(وَنَكتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُم) "আমিই তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি।" অনুরূপ মানুষের মাঝে যে জ্ঞানের সে প্রচার-প্রসার করেছে এবং মানুষ যার অনুসরণ করেছে, সেটাও তার প্রচেষ্টা ও তারই আমল। আর নবী করীম (সাঃ) বলেন, "যে ব্যক্তি সৎপথের দিকে আহবান করে, তার জন্য রয়েছে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব। এতে তাদের কারো সওয়াব এতটুকু পরিমাণও হ্রাস করা হয় না।" (মুসলিম, আবূ দাঊদ) কাজেই এই হাদীস আয়াতের পরিপন্থী বা বিরোধী নয়। (ইবনে কাসীর)
আন-নাজম 53:40
আর এই যে, তার কর্ম অচিরেই তাকে দেখানো হবে। [১]
[১] অর্থাৎ, দুনিয়াতে সে ভাল-মন্দ যাই করেছে; গোপনে করে থাকুক বা প্রকাশ্যে, কিয়ামতের দিন তা সব সামনে এসে যাবে এবং তার উপর তাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে।
আন-নাজম 53:41
অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান।
আন-নাজম 53:42
আর এই যে, সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট।
আন-নাজম 53:43
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।
আন-নাজম 53:44
এবং এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান।
আন-নাজম 53:45
আর এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী--
আন-নাজম 53:46
শুক্রবিন্দু হতে যখন তা স্খলিত হয়।
আন-নাজম 53:47
আর এই যে, পুনরুত্থান ঘটাবার দায়িত্ব তাঁরই।
আন-নাজম 53:48
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন, [১]
[১] অর্থাৎ, কাউকে এত ধন-সম্পদ দান করেন যে, সে কারো মুখাপেক্ষী হয় না এবং তার যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যায়। আর কাউকে এত সম্পদ দেন যে, তার নিকট প্রয়োজনের অতিরিক্ত বেঁচে যায় এবং সে তা সংরক্ষিত রাখে।
আন-নাজম 53:49
আর এই যে, তিনি লুব্ধক নক্ষত্রের প্রতিপালক।[১]
[১]( (লুব্ধক বা সিরিয়াস নক্ষত্র।) রব্ব তথা প্রতিপালক তো তিনিই সকল বস্তুর। এখানে এই তারার নাম এই জন্য উল্লেখ করেছেন যে, আরবের কোন কোন গোত্র তার পূজা করত।
আন-নাজম 53:50
আর এই যে, তিনিই প্রথম আ’দ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। [১]
[১] এখানে আ'দ জাতিকে প্রথম এই জন্য বলা হয়েছে যে, এদের ধ্বংস সামূদ জাতির পূর্বে হয়েছে। অথবা এই কারণে যে, নূহ (আঃ)-এর জাতির পর সর্বপ্রথম এদেরকেই ধ্বংস করা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে, আ'দ নামে দু'টি জাতি গত হয়েছে। এরা ছিল প্রথম, যাদেরকে প্রচন্ড বায়ু দ্বারা ধ্বংস করা হয়েছে। পক্ষান্তরে দ্বিতীয়টি কালচক্রের সাথে বিভিন্ন নামে নামান্তরিত হয়ে চলতে থাকে এবং বিচ্ছিন্নভাবে বিদ্যমান থাকে।
আন-নাজম 53:51
এবং সামূদ সম্প্রদায়কেও, সুতরাং কাউকেও তিনি বাকী রাখেননি।
আন-নাজম 53:52
আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও, তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।
আন-নাজম 53:53
তিনি উৎপাটিত (মু’তাফিকা) আবাস ভূমিকে উল্টিয়ে দিয়েছিলেন। [১]
[১] এ থেকে লূত (আঃ)-এর সেই জনপদকে বুঝানো হয়েছে, যা তাদের উপর উল্টে দেওয়া হয়েছিল।
আন-নাজম 53:54
তারপর ওকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার। [১]
[১] অর্থাৎ, তারপর তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়।
আন-নাজম 53:55
সুতরাং তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? [১]
[১] বা বিতর্ক করবে ও সেগুলোকে মিথ্যা মনে করবে? কারণ, সেগুলো এত ব্যাপক ও সুস্পষ্ট যে, না সেগুলো অস্বীকার করা সম্ভব, আর না গোপন করা।
আন-নাজম 53:56
অতীতের সতর্ককারীদের ন্যায় এও একজন সতর্ককারী।
আন-নাজম 53:57
কিয়ামত আসন্ন।
আন-নাজম 53:58
আল্লাহ ছাড়া কেউই তা ব্যক্ত করতে সক্ষম নয়।
আন-নাজম 53:59
তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? [১]
[১] এখানে 'কথা' বলতে কুরআন মাজীদের বাণীকে বুঝানো হয়েছে। অর্থাৎ, এর ব্যাপারে তোমরা আশ্চর্যান্বিত হও ও ঠাট্টা-বিদ্রূপ কর, অথচ এতে না কোন আশ্চর্য হওয়ার কথা আছে, আর না কোন মিথ্যা ও হাস্যকর বিষয়।
আন-নাজম 53:60
এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না?
আন-নাজম 53:61
তোমরা তো উদাসীন।
আন-নাজম 53:62
অতএব তোমরা আল্লাহকে সিজদা কর এবং তাঁর ইবাদত কর। [১]
[১] মুশরিক ও (কুরআনকে) মিথ্যাজ্ঞানকারীদেরকে তিরস্কার করার জন্য এই আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, তাদের আচরণ যখন এই যে, তারা কুরআনকে সত্য মানার পরিবর্তে তার মান খাটো ও তা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছে এবং আমার নবীর উপদেশ ও নসীহতের কোন প্রভাব তাদের উপর পড়ছে না, তখন তোমরা হে মুসলিমগণ! আল্লাহর সমীপে নত হয়ে ও তাঁর দাসত্ব ও আনুগত্য প্রদর্শন করে পবিত্র কুরআনের সম্মান ও মর্যাদা রক্ষা কর। সুতরাং এই আদেশ পালন করার জন্য নবী করীম (সাঃ) এবং সাহাবায়ে কিরাম (রাঃ) সিজদা করেন। এমনকি সেখানে সভায় উপস্থিত কাফেররাও সিজদা করে। যে কথা বহু হাদীসে বর্ণিত হয়েছে। (এই আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আ'রাফের শেষ আয়াতের ৭:২০৬ টীকা দেখুন।)
আল-কামার 54:1
কিয়ামত আসন্ন,[১] চন্দ্র বিদীর্ণ হয়েছে। [২]
[১] প্রথমতঃ এ কথা বিশ্বসৃষ্টির বিগত কাল অনুপাতে। কারণ, যা অতিবাহিত হয়ে গেছে তার তুলনায় যা অবশিষ্ট আছে, তা অল্প। দ্বিতীয়তঃ আগামী প্রত্যেকটি জিনিসই নিকটবর্তী হয়। তাই নবী করীম (সাঃ) তাঁর নিজের ব্যাপারে বলেছেন যে, আমার আগমন কাল কিয়ামত সংলগ্নে। অর্থাৎ, আমার ও কিয়ামতের মধ্যে আর কোন নবী আসবেন না।
[২] এটি সেই মু'জেযা, যা মক্কাবাসীদের দাবী অনুযায়ী দেখানো হয়েছিল। চাঁদ দু' টুকরো হয়ে গিয়েছিল। এমনকি লোকেরা তার (দু'খন্ড চাঁদের) মাঝ দিয়ে হিরা পাহাড়কে দেখতে পায়। অর্থাৎ, চাঁদের এক টুকরো পাহাড়ের একদিকে এবং দ্বিতীয় টুকরো পাহাড়ের অপর দিকে চলে যায়। (বুখারীঃ আনসারদের ফযীলত অধ্যায়, মুসলিমঃ কিয়ামতের বর্ণনা অধ্যায়) পূর্বের প্রায় সকল সালাফে সালেহীনের এটাই মত। (ফাতহুল ক্বাদীর) ইমাম ইবনে কাসীর (রঃ) লিখছেন যে, 'উলামাগণ সকলেই এ ব্যাপারে একমত যে, চাঁদ নবী করীম (সাঃ)-এর যুগে দ্বিখন্ডিত হয় এবং এটা তাঁর সুস্পষ্ট মু'জিযাসমূহের অন্যতম। বিশুদ্ধসূত্রে সাব্যস্ত বহুবিধ সূত্রে বর্ণিত হাদীসগুলোও তা প্রমাণ করে।'
আল-কামার 54:2
তারা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাচরিত যাদু।[১]
[১] অর্থাৎ, কুরাইশরা ঈমান আনার পরিবর্তে তা যাদু বলে আখ্যায়িত করে নিজেদের বিমুখতার আচরণ বহাল রাখে।
আল-কামার 54:3
তারা মিথ্যা মনে করে এবং নিজ খেয়াল-খুশীর অনুসরণ করে, আর প্রত্যেক কাজের জন্য একটি স্থিরীকৃত সময় রয়েছে। [১]
[১] এটা মক্কার কাফেরদের মিথ্যা ভাবার ও প্রবৃত্তির অনুসরণ করার কথা খন্ডন ও বাতিল করার জন্য বলা হচ্ছে যে, প্রতিটি কাজের একটি শেষ পরিণতি আছে। তাতে সে কাজ ভাল হোক বা মন্দ। অর্থাৎ, পরিশেষে তার একটি ফল বের হবে। ভাল কাজের ফল ভাল হবে এবং মন্দ কাজের ফল মন্দ হবে। সেই ফলের বিকাশ দুনিয়াতেও হতে পারে; যদি আল্লাহর ইচ্ছা হয়। অন্যথা পরকালে তো অবশ্যই হবে।
আল-কামার 54:4
তাদের নিকট এসেছে সংবাদ,[১] যাতে আছে ধমক। [২]
[১] অর্থাৎ, পূর্ববর্তী জাতিদের ধ্বংসের সংবাদ, যখন তারা মিথ্যাজ্ঞান করেছিল।
[২] অর্থাৎ, যাতে উপদেশ ও শিক্ষা গ্রহণের দিক রয়েছে। কেউ যদি তাদের থেকে শিক্ষা গ্রহণ করে শিরক ও পাপ থেকে বাঁচতে চায়, তাহলে সে বাঁচতে পারে। مُزْدَجَرٌ আসলে مُزْتَجَرٌ ছিল। এটা زَجْرٌ থেকে ক্রিয়াবিশেষ্য (মাসদার)।
আল-কামার 54:5
এটা পরিপূর্ণ জ্ঞানগর্ভ বাণী,[১] তবে এই সতর্কবাণীসমূহ তাদের কোন উপকারে আসেনি। [২]
[১] অর্থাৎ, এমন বাণী, যা ধ্বংসের হাত থেকে রক্ষাকারী। অথবা এই কুরআন সম্পূর্ণ বিজ্ঞানময়। তাতে কোন খুঁত বা ত্রুটি নেই। অথবা মহান আল্লাহ যাকে চান, হিদায়াত দেন এবং যাকে চান, পথভ্রষ্ট করেন, তাতেও যে বড় কৌশল নিহিত আছে সে কথা কেবল তিনিই জানেন।
[২] অর্থাৎ, যার জন্য আল্লাহ পাক দুর্ভাগ্য লিখে দিয়েছেন এবং যার অন্তরে মোহর মেরে দিয়েছেন নবীদের ভীতিপ্রদর্শন আর কি তার উপকারে আসতে পারে? তার জন্য তো {سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُم} কথাই প্রযোজ্য। নিম্নের আয়াতটিও প্রায় অনুরূপ অর্থেরইঃ {قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ فَلَوْ شَاء لَهَدَاكُمْ أَجْمَعِينَ} (তুমি বলে দাও! অতঃপর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন। (সূরা আনআম ৬:১৪৯ আয়াত)
আল-কামার 54:6
অতএব তুমি তাদেরকে উপেক্ষা কর। (সেদিনকে স্মরণ কর,) যেদিন আহবানকারী (ইস্রাফীল) আহবান করবে এক অপ্রিয় বিষয়ের দিকে।[১]
[১] يَوْمَ এর পূর্বে اُذْكُرْ ঊহ্য আছে। অর্থাৎ, স্মরণ কর সেই দিনকে, যেদিন---। نُكُرٌ (অপ্রিয়)এর অর্থ অত্যন্ত ভয়ঙ্কর ও ভয়াবহ। এ থেকে হাশর প্রান্তরের ও হিসাবের ময়দানের ভয়াবহতা এবং পরীক্ষাকে বুঝানো হয়েছে।
আল-কামার 54:7
অপমানে অবনমিত নেত্রে কবর হতে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। [১]
[১] অর্থাৎ কবর থেকে বের হয়ে তারা এমনভাবে ছড়িয়ে পড়বে এবং হিসাবের মাঠের দিকে অতি দ্রুততার সাথে এমনভাবে দৌড়বে যে, যেন তারা সেই পঙ্গপালের দল, যা কখনো কখনো শূন্যে বিক্ষিপ্ত অবস্থায় উড়তে দেখা যায়।
আল-কামার 54:8
তারা আহবানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে।[১] অবিশ্বাসীরা বলবে, ‘এ তো কঠিন দিন।’
[১] مُهْطِعِيْنَ অর্থ مُسْرِعِيْنَ দৌড়াবে, পিছনে থাকবে না।
আল-কামার 54:9
এদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যা মনে করেছিল; তারা মিথ্যাবাদী মনে করেছিল আমার দাসকে এবং বলেছিল, ‘এ তো এক পাগল।’ আর তাকে হুমকিও দেওয়া হয়েছিল। [১]
[১] وَازْدُجِرَ এর প্রকৃতরূপ হল وَازْتُجِرَ অর্থাৎ, নূহ (আঃ)-এর জাতি নূহ (আঃ)-কে শুধু মিথ্যাবাদীই ভাবেনি, বরং তারা তাঁকে ভয় দেখিয়েছিল, ধমক দিয়েছিল এবং হুমকিও দেখিয়েছিল। যেমন অন্যত্র বলেন, {لَئِن لَّمْ تَنتَهِ يَا نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ} হে নূহ! তুমি যদি বিরত না হও, তাহলে তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। (সূরা শুআরা ২৬:১১৬ আয়াত)
আল-কামার 54:10
তখন সে তার প্রতিপালককে আহবান করে বলেছিল, ‘আমি তো অসহায়, অতএব তুমি আমার প্রতিশোধ নাও।’
আল-কামার 54:11
ফলে প্রবল বৃষ্টি বর্ষণ দ্বারা আমি আকাশের দরজাসমূহ খুলে দিলাম। [১]
[১] مُنْهَمِرٌ এর অর্থ অধিক বা প্রবল। هَمْرٌ ব্যবহার হয় صَبٌّ (বয়ে যাওয়া)এর অর্থে। বলা হয় যে, চল্লিশ দিন পর্যন্ত একটানা অতি প্রবল বৃষ্টি হতে থাকে।
আল-কামার 54:12
এবং মাটি হতে ঝরনা প্রবাহিত করলাম, অতঃপর সকল পানি মিলিত হল এক পরিকল্পনা অনুসারে।[১]
[১] অর্থাৎ, আকাশ ও পাতালের পানি মিলিত হয়ে সেই কাজ পূর্ণ করে দিল, যা হওয়ার ব্যাপার নির্ধারিত হয়েছিল। অর্থাৎ, বন্যা সৃষ্টি হয়ে সবকে ডুবিয়ে দিল।
আল-কামার 54:13
তখন নূহকে আরোহণ করালাম কাঠ ও পেরেক দ্বারা নির্মিত এক নৌযানে। [১]
[১] دُسُرٌ হল دِسَارٌএর বহুবচন। ঐ রশি যা দিয়ে নৌকার তক্তা বাঁধা হয়। অথবা ঐ পেরেক যা দিয়ে নৌকার তক্তা জোড়া হয়।
আল-কামার 54:14
যা চলল আমার চোখের সামনে, এ ছিল অবিশ্বাসীদের প্রতিফল।
আল-কামার 54:15
আমি এটাকে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি;[১] অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? [২]
[১] تَرَكْنَاهَا এর মধ্যে ها (এটা) সর্বনামের লক্ষ্য হল سَفِيْنَةٌ (নৌযান)। অথবা فِعْلَةٌ (উক্ত কর্ম)। অর্থাৎ, আমি এই নৌযান বা কর্মকে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি।
[২] مُدَّكٍرٍ এর প্রকৃত রূপ ছিল تا। مَذْتَكِرٍ 'তা' অক্ষরটিকে د 'দাল' অক্ষর দ্বারা পরিবর্তন করা হয় এবং ذ 'যাল' অক্ষরকে د 'দাল' বানিয়ে দালকে দালের মধ্যে সন্ধি ঘটানো হয়। অর্থ হল, শিক্ষা ও উপদেশ গ্রহণকারী। (ফাতহুল ক্বাদীর)
আল-কামার 54:16
সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
আল-কামার 54:17
নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি।[১] অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
[১] অর্থাৎ, এর অর্থ ও তাৎপর্য উপলব্ধি করা, এ থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করা এবং তা মুখস্থ করা আমি সহজ করে দিয়েছি। অতএব, এটা বাস্তব যে, কুরআন কারীম অলৌকিকতা ও ভাষাশৈলীর দিক দিয়ে অতি উচ্চস্তরের কিতাব হওয়া সত্ত্বেও কোন আরবের মানুষ তার প্রতি একটু মনোযোগ ও গুরুত্ব দিলে ব্যাকরণ, অভিধান ও সাহিত্যের কোন বই-পুস্তক না পড়েই তা অনায়াসে বুঝে নেয়। অনুরূপ এটি পৃথিবীর এমন অনন্য গ্রন্থ যার প্রতিটি শব্দ (অর্থ না জেনেও) হুবহু মুখস্থ করে নেওয়া যায়। এ ছাড়া কোন ক্ষুদ্র পুস্তকও এইভাবে মুখস্থ করা ও রাখা অতি কঠিন হয়। মানুষ যদি তার অন্তর ও বিবেকের দুয়ার উন্মুক্ত রেখে কুরআনকে উপদেশ গ্রহণের দৃষ্টিতে পড়ে, নসীহতের কানে শোনে এবং উপলব্ধিকারী অন্তর দিয়ে এ নিয়ে চিন্তা-গবেষণা করে, তবে দুনিয়া ও আখেরাতের সৌভাগ্যের দরজাসমূহ তার জন্য খুলে যায় এবং কুরআন তার অন্তরের গভীরে প্রবেশ করে কুফরী ও পাপাচরণের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয়।
আল-কামার 54:18
আ’দ সম্প্রদায় মিথ্যাজ্ঞান করেছিল, সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
আল-কামার 54:19
তাদের উপর আমি নিরবচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে ঝড়ো হাওয়া প্রেরণ করেছিলাম।[১]
[১] বলা হয় যে, এই দিনটি ছিল বুধবারের সন্ধ্যা। যখন এই প্রবল ও শীতল বায়ু শাঁ শাঁ করে বইতে আরম্ভ হল, তখন লাগাতার সাত রাত ও আট দিন ধরে চলতে থাকল। এই বাতাস ঘর-বাড়ি ও দুর্গের মধ্যে আশ্রয়গ্রহণকারী লোকদেরকেও সেখান থেকে তুলে এনে এত জোরে যমীনে আছাড় দিয়ে ফেলতে লাগল যে, তাদের মাথা দেহ থেকে পৃথক হয়ে গেল। এই দিন শাস্তির দিক দিয়ে তাদের অশুভ ও দুর্ভাগ্যজনক প্রমাণিত হয়েছিল। তবে এর অর্থ এই নয় যে, বুধবার বা অন্য কোন দিনে অশুভ বা কুলক্ষণ আছে; যেমন, অনেকে মনে করে। مُسْتَمِرٌّ (একটানা, নিরবচ্ছিন্ন বা লাগাতার) এর অর্থ হল, এই আযাব সে পর্যন্ত চলতে থাকল, যে পর্যন্ত না সবাই ধ্বংস হয়ে গেল।
আল-কামার 54:20
তা মানুষকে উৎখাত করেছিল উৎপাটিত খেজুর কান্ডের ন্যায়। [১]
[১] এতে তাদের দেহের উচ্চতার সাথে সাথে অক্ষমতার কথাও তুলে ধরা হয়েছে। আল্লাহর শাস্তির মোকাবেলায় তারা কিছুই করতে পারেনি। অথচ তারা নিজের শক্তি-সামর্থ্যের ব্যাপারে চরম অহংকারী ছিল। أَعْجَازُ হল عِجْزٌ এর বহুবচন। কোন জিনিসের পিছনের অংশকে বলা হয়। مُنْقَعِرٌ যে স্বীয় মূল থেকে উপড়ে যাওয়া বা কেটে যাওয়া। অর্থাৎ, উৎপাটিত খেজুরের কান্ডের (বা কাটা গুঁড়ির) মত তাদের লাশগুলো মাটিতে পড়েছিল।
আল-কামার 54:21
সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
আল-কামার 54:22
নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
আল-কামার 54:23
সামূদ সম্প্রদায় সতর্ককারীদেরকে মিথ্যাবাদী বলেছিল;
আল-কামার 54:24
তারা বলেছিল, ‘আমরা কি আমাদেরই মধ্যকার এক ব্যক্তির অনুসরণ করব? তাহলে তো নিশ্চয় আমরা ভ্রষ্ট ও পাগলরূপে গণ্য হব। [১]
[১] অর্থাৎ, একজন মানুষকে রসূল বলে স্বীকার করে নেওয়া তাদের নিকট ভ্রষ্টতা ও পাগলামি ছিল। سُعُرٌ হল سَعِيْرٌ এর বহুবচন। যার অর্থ, আগুনের শিখা। এখানে তা পাগলামি বা শাস্তি ও কঠোরতা অর্থে ব্যবহার হয়েছ
আল-কামার 54:25
আমাদের মধ্যে কি ওরই প্রতি প্রত্যাদেশ হয়েছে? বরং সে তো একজন মিথ্যাবাদী, দাম্ভিক।’ [১]
[১] أَشِرٌ এর অর্থ مُتَكَبِّرٌ (অহংকারী)। অথবা তার অর্থ, মিথ্যা বলায় সীমা অতিক্রমকারী। অর্থাৎ, সে ভীষণ মিথ্যুক। সে বলে, আমার উপর অহী আসে। আমাদের মধ্যে কেবল তারই কাছে কি অহী আসার ছিল? নাকি এর মাধ্যমে আমাদের উপর স্বীয় বড়ত্ব দেখানো তাঁর উদ্দেশ্য।
আল-কামার 54:26
আগামীকাল তারা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক। [১]
[১] এরাই রসূলের উপর মিথ্যা অপবাদ আরোপকারী, নাকি স্বালেহ? যাঁকে মহান আল্লাহ অহী ও নবুঅত দানে ধন্য করেছেন। غَدًا আগামীকাল বলতে কিয়ামতের দিন অথবা দুনিয়াতে তাদের জন্য আযাবের নির্দিষ্ট দিন।
আল-কামার 54:27
নিশ্চয় আমি তাদের পরীক্ষার জন্যে এক উষ্ট্রী পাঠাব;[১] অতএব তুমি (হে স্বালেহ) তাদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও। [২]
[১] এই দেখার জন্য যে, তারা ঈমান আনে, না আনে না? এটা সেই উটনী, যা মহান আল্লাহ তাদেরই দাবীর ভিত্তিতে কঠিন পাথর থেকে বের করেছিলেন।
[২] অর্থাৎ দেখ, তারা নিজেদের অঙ্গীকার অনুযায়ী ঈমানের পথ ধরে, না ধরে না? এবং তাদের কষ্টদানের উপর ধৈর্য ধারণ কর।
আল-কামার 54:28
আর তুমি তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত[১] এবং পানির অংশের জন্য প্রত্যেকে হাজির হবে পালাক্রমে। [২]
[১] অর্থাৎ, একদিন উটনীর পানি পানের জন্য এবং একদিন লোকেদের পানি পানের জন্য।
[২] অর্থাৎ, প্রত্যেকের পানির অংশ তার সাথে নির্দিষ্ট। সে নিজের পালির দিনে উপস্থিত হয়ে তা সংগ্রহ করবে। অপরজন সে দিন আসবে না। شُرْبٌ মানে পানির অংশ।
আল-কামার 54:29
অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহবান করল,[১] সে ওকে (উষ্ট্রীকে) ধরে হত্যা করল। [২]
[১] অর্থাৎ, যাকে তারা উটনীকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করেছিল। যার নাম কুবদার বিন সালেফ বলা হয়। তাকে তার কাজ সম্পাদন করার জন্য ডাক দিল।
[২] অথবা তরবারি বা উটনীকে ধরে তার পা কেটে দিল। অতঃপর তাকে জবাই করে দিল। কেউ কেউ فَتَعَاطَى অর্থ করেছেন, فَجَسَرَ সে সাহস করল।
আল-কামার 54:30
সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী!
আল-কামার 54:31
নিশ্চয় আমি তাদের উপর এক বিরাট আওয়াজ প্রেরণ করলাম, ফলে তারা খোয়াড় প্রস্তুতকারীর চূর্ণ-বিচূর্ণ ডাল-পাতার মত হয়ে গেল। [১]
[১] حَظِيْرَةٌ এর অর্থ, مَحْظُوْرَةٌ খোয়াড়; যা কাঁটাযুক্ত শুকনো ডালপালা বা কাষ্ঠখন্ড দিয়ে পশুর সংরক্ষণের জন্য তৈরী করা হয়। مُحْتَظِر হল 'ইসম ফা-য়েল' (কর্তৃপদ), অর্থঃ صَاحِبُ الْحَظِيْرَةِ (খোয়াড়-ওয়ালা)। আর هَشِيْمٌ হল শুকনো ঘাস বা কর্তিত শুকনো ফসলাদি। অর্থাৎ, যেভাবে একজন বেড়া নির্মাতার শুকনো কাঠের টুকরো ও ডালপালাগুলো লাগাতার পদতলে পিষ্ট হওয়ার কারণে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়, তারাও ঐভাবে আমার আযাবে চূর্ণ হয়ে যায়।
আল-কামার 54:32
নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
আল-কামার 54:33
লূত সম্প্রদায় মিথ্যা মনে করেছিল সতর্ককারীদেরকে।
আল-কামার 54:34
নিশ্চয় আমি তাদের উপর প্রেরণ করেছিলাম পাথর বর্ষণকারী ঝড়,[১] কিন্তু লূত পরিবারের উপর নয়; তাদেরকে আমি উদ্ধার করেছিলাম ভোর রাতে--[২]
[১] অর্থাৎ, এমন হাওয়া প্রেরণ করেছিলাম, যা তাদের উপর কাঁকর নিক্ষেপ করছিল। অর্থাৎ, তাদের জনপদকে তাদের উপর এমনভাবে উল্টে দেওয়া হয়েছিল যে, তার উপরের অংশ নীচে এবং নীচের অংশ উপরে করে দেওয়া হয়েছিল। অতঃপর তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। যেমন, সূরা হুদ ১১:৭৭-৮৩ আয়াত প্রভৃতিতে এর বিস্তারিত আলোচনা হয়েছে।[২] 'লূত পরিবার' বলতে স্বয়ং লূত (আঃ) এবং তাঁর উপর ঈমান আনয়নকারী ব্যক্তিবর্গ। তবে এদের মধ্যে লূত (আঃ)-এর স্ত্রী শামিল ছিল না। কারণ, সে 'মু'মিনা' ছিল না। অবশ্য লূত (আঃ)-এর দুই কন্যা তাঁর সাথে ছিলেন। যাঁরা মুক্তি লাভে ধন্য হয়েছিলেন। سحر বলতে রাতের শেষ প্রহর।
আল-কামার 54:35
আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ;[১] যারা কৃতজ্ঞ আমি এভাবেই তাদেরকে পুরস্কৃত করে থাকি।
[১] অর্থাৎ, তাদেরকে আযাব থেকে মুক্তি দেওয়াটা ছিল তাদের উপর আমার কৃত দয়া ও অনুগ্রহ।
আল-কামার 54:36
সে (লূত) আমার কঠিন শাস্তি সম্পর্কে তাদেরকে সতর্ক করেছিল,[১] কিন্তু তারা সতর্কবাণী সম্বন্ধে বিতন্ডা শুরু করল।[২]
[১] অর্থাৎ, আযাব আসার পূর্বে আমার শক্ত পাকড়াও থেকে তাদেরকে ভয় দেখিয়েছিলেন।
[২] কিন্তু তারা তার কোন পরোয়া করেনি, বরং সন্দেহ পোষণ করেছিল এবং ভীতি প্রদর্শনকারীর সাথে বিবাদে লিপ্ত হল।
আল-কামার 54:37
তারা তার নিকট হতে তার মেহমানদের ব্যাপারে ফুসলাতে লাগল,[১] তখন আমি তাদের চোখের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলাম[২] (এবং বললাম,) আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম!
[১] বা প্ররোচিত করতে লাগল কিংবা লূত (আঃ)-এর নিকট তাঁর মেহমানদেরকে চাইতে লাগল। অর্থাৎ, যখন লূত (আঃ)-এর সম্প্রদায় জানতে পারল যে, তাঁর কাছে কিছু সুন্দর সুন্দর নব যুবক এসেছে (যাঁরা প্রকৃতপক্ষে ফিরিশতা ছিলেন এবং তাদেরকে আযাব দেওয়ার জন্যই তাঁরা এসেছিলেন), তখন তারা লূত (আঃ)-এর কাছে দাবী করল যে, ঐ অতিথিদেরকে আমাদের হাওয়ালা করে দেওয়া হোক। যাতে আমরা আমাদের বিকৃত যৌনক্ষুধা তাদের দ্বারা নিবৃত্ত করি।
[২] বলা হয় যে, এই ফিরিশতাগণ ছিলেন জিবরীল, মীকাঈল এবং ইস্রাফীল (আলাইহিমুসসালাম)। যখন তারা কুকর্ম করার উদ্দেশ্যে ফিরিশতাদের (অতিথিদের)-কে সঙ্গে নেওয়ার জন্য বেশী পীড়াপীড়ি করতে লাগল, তখন জিবরীল (আঃ) তাঁর ডানার একটি অংশ তাদের উপর মারলেন; যার ফলে তাদের চোখ বেরিয়ে গেল। কেউ কেউ বলেছেন, শুধু চোখের দৃষ্টি নষ্ট হয়েছিল। যাই হোক ব্যাপক আযাব আসার পূর্বে বিশেষ এই আযাব তাদের উপর এসেছিল, যারা কুমতলব নিয়ে লূত (আঃ)-এর নিকট এসেছিল। চোখ থেকে বা দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে তারা বাড়ী পৌঁছে ছিল। অতঃপর ভোর সকালে সেই ব্যাপক আযাবে ধ্বংস হয়ে গেল, যা সমগ্র জাতির জন্য এসেছিল। (তাফসীর ইবনে কাসীর)
আল-কামার 54:38
ভোর সকালে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল। [১]
[১] অর্থাৎ, ভোর সকালে তাদের নিকট বিরামহীন শাস্তি এসে গেল। مستقر (বিরামহীন)এর অর্থ, তাদের উপর অবতীর্ণ এমন আযাব, যা তাদেরকে ধ্বংস না করে ছাড়েনি।
আল-কামার 54:39
এবং (আমি বললাম,) আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম!
আল-কামার 54:40
নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি।[১] অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
[১] এই সূরার মধ্যে تيسير قرآن তথা কুরআন সহজ করে দেওয়ার কথাটা বারবার উল্লেখ করার উদ্দেশ্য হল, এই কুরআন বোঝা ও তা মুখস্থ করা সহজ বানিয়ে দেওয়া মহান আল্লাহর একটি বড় অনুগ্রহ। তাই তাঁর কৃতজ্ঞতা থেকে উদাসীন হওয়া মানুষের উচিত নয়।
আল-কামার 54:41
নিশ্চয় ফিরআউন সম্প্রদায়ের নিকটও এসেছিল সতর্ককারী,[১]
[১] نُذُرٌ হল نَذِيْرٌ এর বহুবচন (সতর্ককারী)। অথবা إِنْذَار অর্থে যা 'মাসদার' (ক্রিয়াবিশেষ্য)। (ফাতহুল ক্বাদীর)
আল-কামার 54:42
তারা আমার সকল নিদর্শনকে মিথ্যাজ্ঞান করল।[১] অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমানের পাকড়াও করার মত আমি তাদেরকে পাকড়াও করলাম।[২]
[১] সেই সব নিদর্শনাবলী যার মাধ্যমে মূসা (আঃ) ফিরআউন ও তার সম্প্রদায়কে ভয় দেখিয়েছিলেন। এগুলো মোট নয়টি নিদর্শন ছিল; যার আলোচনা পূর্বে করা হয়েছে।
[২] অর্থাৎ, তাদেরকে ধ্বংস করে দিলাম। কারণ, সে আযাব এমন পরাক্রমশালীর কঠিন পাকড়াও ছিল, যিনি প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম। আর তাঁর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না।
আল-কামার 54:43
(হে কুরাইশদল!) তোমাদের মধ্যকার অবিশ্বাসীগণ কি তাদের (পূর্বের অবিশ্বাসীগণ) অপেক্ষা শ্রেষ্ঠ?[১] নাকি পূর্ববর্তী কিতাবসমূহে তোমাদের কোন অব্যাহতি লেখা রয়েছে? [২]
[১] এই জিজ্ঞাসা অস্বীকৃতি সূচক। নয় বা না অর্থে। অর্থাৎ, হে আরববাসী। তোমাদের কাফেররা পূর্বের কাফেরদের চাইতে উত্তম নয়। তাদেরকে যখন তাদের কুফরীর কারণে ধ্বংস করে দেওয়া হল, তখন তোমরা যারা তাদের থেকেও নিকৃষ্ট, আযাব হতে মুক্তি লাভের আশা কিভাবে রাখ?
[২] زُبُرٌ থেকে বিগত নবীদের উপর অবতীর্ণ কিতাবগুলোকে বুঝানো হয়েছে। অর্থাৎ, পূর্বে অবতীর্ণ কিতাবগুলোতে তোমাদের ব্যাপারে এ কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে নাকি যে, এই কুরাইশ বা আরবরা যা ইচ্ছা করুক, তাদের উপর কোন আযাব আসবে না।
আল-কামার 54:44
নাকি তারা বলে যে, ‘আমরা সংঘবদ্ধ অপরাজেয় দল।’[১]
[১] সংখ্যাধিক্য এবং উপায়-উপকরণ ও শক্তি-সামর্থ্যের কারণে অন্য কারো আমাদের উপর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। অথবা অর্থ হল, আমরা পরস্পর সংঘবদ্ধ। কাজেই আমরা শত্রুদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম।
আল-কামার 54:45
এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে।[১]
[১] আল্লাহ তাদের ভ্রান্ত ধারণার খন্ডন করলেন। জামাআত তথা দল বলতে মক্কার কাফেরদেরকে বুঝানো হয়েছে। সুতরাং বদরের যুদ্ধে তাদের পরাজয় হয় এবং তারা পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করে। শিরক ও কুফরীর নেতাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। বদর যুদ্ধের সময় যখন নবী করীম (সাঃ) স্বীয় তাঁবুতে কাকুতি-মিনতি সহকারে দু'আয় মগ্ন ছিলেন, তখন আবূ বাকর (রাঃ) বললেন, حَسْبُكَ يَا رَسُوْلَ اللهِ! أَلْحَحْتَ عَلَى رَبِّكَ। "যথেষ্ট হয়েছে হে আল্লাহর রসূল! আপনি আপনার প্রতিপালকের নিকট অনুনয়-বিনয় খুব করলেন।" অতঃপর তিনি যখন তাঁবুর বাইরে এলেন, তখন তাঁর পবিত্র জবানে এই আয়াতটিই আবৃত্ত হচ্ছিল। (বুখারীঃ তাফসীর সূরা ক্বামার)
আল-কামার 54:46
বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিতকাল। আর কিয়ামত হবে কঠিনতর ও তিক্ততর। [১]
[১] أَدْهَى শব্দটি دَهَاءٌ থেকে গঠিত। কঠিন অপমানকারী। أَمَرُّ শব্দটি مَرَارَةٌ থেকে গঠিত, অতি তিক্ত। অর্থাৎ, দুনিয়াতে এদেরকে যে হত্যা এবং বন্দী ইত্যাদি করা হয়েছে, এটাই এদের শেষ শাস্তি নয়, বরং এর থেকেও আরো অনেক কঠিন শাস্তি তাদেরকে কিয়ামতের দিন দেওয়া হবে, যার প্রতিশ্রুতি এদের সাথে করা হয়েছে।
আল-কামার 54:47
নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও শাস্তির মধ্যে রয়েছে।
আল-কামার 54:48
যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে; (সেদিন বলা হবে,) ‘সাক্বার (জাহান্নামে)র যন্ত্রণা আস্বাদন কর।’ [১]
[১] سَقَرٌ জাহান্নামের নাম। অর্থাৎ, তার উত্তাপ এবং কঠিন শাস্তির স্বাদ আস্বাদন কর।
আল-কামার 54:49
নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।[১]
[১] আহলে সুন্নাহর ইমামগণ এই আয়াত এবং এই ধরনের অন্যান্য আয়াতগুলোকে দলীল হিসাবে গ্রহণ করে ভাগ্য যে আল্লাহ কর্তৃক নির্ধারিত সে কথা সাব্যস্ত করেছেন। যার অর্থ হল, মহান আল্লাহ সৃষ্টিকুলকে সৃষ্টি করার পূর্ব থেকেই তাদের ব্যাপারে জানতেন এবং (সেই জানার আলোকে) তিনি তাদের সকলের ভাগ্য লিপিবদ্ধ করে দেন। এ আয়াতে সেই ফির্কা ক্বাদরিয়ার খন্ডন রয়েছে, যাদের আবির্ভাব ঘটে সাহাবাদের একেবারে শেষ যুগে। (ইবনে কাসীর)
আল-কামার 54:50
আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন হয়, চক্ষুর পলকের মত।
আল-কামার 54:51
আমি অবশ্যই ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে,[১] অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
[১] অর্থাৎ, পূর্ববর্তী জাতিসমূহের কাফেরদেরকে। যারা কুফরীতে তোমাদেরই মত ছিল।
আল-কামার 54:52
তারা যা কিছু করেছে, তার প্রত্যেকটাই আমল-নামায় (লিপিবদ্ধ) আছে। [১]
[১] বা দ্বিতীয় অর্থ হল, 'লওহে মাহ্ফূযে' লিপিবদ্ধ আছে।
আল-কামার 54:53
আছে ক্ষুদ্র ও বৃহৎ সবকিছুই লিপিবদ্ধ; [১]
[১] অর্থাৎ, সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে। তাতে তা ছোট হোক বা বড়, তুচ্ছ হোক অথবা সুউচ্চ। দুর্ভাগ্যজনদের আলোচনার পর এবারে সৌভাগ্যবানদের আলোচনা করা হচ্ছে।
আল-কামার 54:54
সাবধানীরা থাকবে জান্নাতসমূহ ও নহরে। [১]
[১] অর্থাৎ, বিভিন্ন প্রকার (জান্নাত) বাগানে থাকবে। نَهْرٌ জিন্স (জাতি) হিসাবে ব্যবহার হয়েছে, যাতে জান্নাতের সকল প্রকার নদী শামিল।
আল-কামার 54:55
যথাযোগ্য আসনে,[১] সার্বভৌমক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। [২]
[১] مَقْعَدِ صِدْقٍ সম্মানের আসন বা সত্যের আসন। যেখানে না কোন পাপের কথা হবে, আর না অশ্লীলতার। অর্থাৎ, জান্নাত।
[২] مَلِيْكٍ مُّقْتَدِرٍ মহাশক্তিধর সম্রাট। অর্থাৎ, তিনি সর্বপ্রকার ক্ষমতার মালিক। যা চান, তা-ই করতে পারেন। তাঁকে কেউ অপারগ ও ব্যর্থ করতে পারে না। عِنْدَ (সান্নিধ্যে) বলে ইঙ্গিত করা হয়েছে সেই উচ্চ স্থান, মর্যাদা ও সম্মানের প্রতি, যা ঈমানদারগণ আল্লাহর নিকট লাভ করবেন।
আর-রাহমান 55:1
অনন্ত করুণাময় (আল্লাহ);
আর-রাহমান 55:2
তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন। [১]
[১] বলা হয় যে, এটা মক্কাবাসীদের সেই কথার উত্তর, যাতে তারা বলত যে, এই কুরআন মুহাম্মাদকে কোন মানুষ শিক্ষা দেয়। কেউ কেউ বলেছেন, এটা তাদের 'রহমান আবার কি?' কথার উত্তর। কুরআন শিখানোর অর্থঃ তা সহজ করে দিয়েছেন। অথবা আল্লাহ তাঁর নবীকে শিখিয়েছেন এবং নবী তাঁর উম্মতকে শিখিয়েছেন। এই সূরায় মহান আল্লাহ তাঁর বহু নিয়ামতের কথা বর্ণনা করেছেন। কিন্তু এই সমস্ত নিয়ামতের মধ্যে মান-মর্যাদা, গুরুত্ব ও উপকারিতার দিক দিয়ে কুরআনের শিক্ষাদান যেহেতু সর্বাধিক প্রকট, তাই প্রথমে এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। (ফাতহুল ক্বাদীর)
আর-রাহমান 55:3
তিনিই সৃষ্টি করেছেন মানুষ। [১]
[১] অর্থাৎ, এরা বানর ইত্যাদি জীব-জন্তু থেকে অভিব্যক্তি বা ক্রমবিকাশ লাভ করতে করতে মানুষ হয়ে যায়নি; যেমন মিষ্টার ডারউইনের বিবর্তনবাদ থিউরীতে বলা হয়েছে। বরং মানুষকে এই আকার-আকৃতিতেই শুরু থেকেই মহান আল্লাহ সৃষ্টি করেছেন যা পশুদের থেকে ভিন্ন এক স্বতন্ত্র সৃষ্টি। এখানে 'মানুষ' শব্দটি 'জিনস' তথা জাতি হিসাবে ব্যবহার হয়েছে।
আর-রাহমান 55:4
তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। [১]
[১] এখানে 'ভাব প্রকাশ' বলতে প্রত্যেক ব্যক্তির মাতৃভাষাকে বুঝানো হয়েছে, যা বিশেষ শিক্ষা গ্রহণ ছাড়াই প্রত্যেক ব্যক্তি নিজে নিজেই বলতে পারে এবং এতে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে। এমন কি যে শিশুর কোন জ্ঞান ও বোধশক্তি থাকে না, সেও বলতে পারে। এটা আল্লাহর এই শিক্ষার ফল, যার উল্লেখ এই আয়াতে হয়েছে।
আর-রাহমান 55:5
সূর্য ও চন্দ্র রয়েছে (নির্ধারিত) হিসাবে। [১]
[১] অর্থাৎ, আল্লাহ কর্তৃক নির্ধারিত হিসাব অনুযায়ী নিজ নিজ কক্ষপথে চলমান আছে; যা হতে বিচ্যুত হয় না।
আর-রাহমান 55:6
তৃণলতা (বা নক্ষত্র) ও বৃক্ষাদি সিজদা করে। [১]
[১] যেমন, অন্যত্র বলেন, {أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ} (অর্থাৎ, তুমি কি দেখো না যে, আল্লাহকে সিজদা করে যারা আছে আকাশমন্ডলী ও পৃথিবীতে; সিজদা করে সূর্য, চন্দ্র, নক্ষত্রমন্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে---। (সূরা হাজ্জ ২২:১৮)
আর-রাহমান 55:7
তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড, [১]
[১] অর্থাৎ, পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকেও তার নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেন, {لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ} অর্থাৎ, নিশ্চয়ই আমি আমার রসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও তুলাদন্ড (ন্যায়-নীতি); যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। (সূরা হাদীদ ৫৭:২৫)
আর-রাহমান 55:8
যাতে তোমরা ওজনে সীমালংঘন না কর। [১]
[১] অর্থাৎ, ওজনে ন্যায়পরায়ণতার গন্ডি অতিক্রম না কর।
আর-রাহমান 55:9
ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠা কর এবং ওজনে কম দিয়ো না।
আর-রাহমান 55:10
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্য।
আর-রাহমান 55:11
এতে রয়েছে ফলমূল এবং মোচাযুক্ত খেজুর বৃক্ষ।[১]
[১] أَكْمَامٌ হল كِمٌّ এর বহুবচন। وِعَاءُ التَّمْرِ কচি খেজুরের উপরের আবরণ (মোচা)।
আর-রাহমান 55:12
এবং খোসাবিশিষ্ট শস্যদানা[১] ও সুগন্ধ ফুল।[২]
[১] حَبٌّ বলতে এমন সব শস্য যা খাদ্যরূপে পরিগণিত। শস্য শুকিয়ে ভুসি হয়ে যায়, যা পশুতে ভক্ষণ করে।
[২] আরবে তুলসী গাছকে 'রাইহান' বলা হয়।
আর-রাহমান 55:13
অতএব (হে মানুষ ও জ্বিন সম্প্রদায়!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?[১]
[১] এ সম্বোধন মানুষ ও জ্বিন উভয়কেই করা হয়েছে। মহান আল্লাহ তাঁর নিয়ামতসমূহ গনিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছেন। আর এর বারবার পুনরাবৃত্তির ব্যাপারটা এমন ব্যক্তির মত, যে কারো প্রতি অব্যাহতভাবে অনুগ্রহ করে; কিন্তু সে তা অস্বীকার করে। যেমন বলে, আমি তোমার অমুক কাজটা করে দিয়েছি, তুমি কি তা অস্বীকার করছ? অমুক জিনিসটা তোমাকে দিয়েছি, তোমার কি স্মরণে নেই? অমুক অনুগ্রহটা তোমার প্রতি আমি করেছি, তোমার কি আমার ব্যাপারে একটুও খেয়াল নেই? (ফাতহুল ক্বাদীর)
আর-রাহমান 55:14
মানুষকে (আদমকে) তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুষ্ক মাটি থেকে। [১]
[১] صَلْصَالٍ শুকনো মাটি যাতে শব্দ হয়। فَخَّارٌ আগুনে পোড়ানো মাটি যাকে খোলামকুচি বলে। এখানে মানুষ বলতে আদম (আঃ)-কে বুঝানো হয়েছে। যাঁর প্রথমে মাটি থেকে (মানুষের) আকার তৈরী করা হয়। অতঃপর আল্লাহ তাতে 'রূহ' ফুঁকেন (আত্মাদান করেন)। তারপর আদম (আঃ)-এর বাম পাঁজরের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করেন এবং এর পর থেকে তাঁদের উভয়ের মাধ্যমে মানুষ সৃষ্টির ধারাবাহিকতা চলতে থাকে।
আর-রাহমান 55:15
এবং জ্বিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। [১]
[১] এ থেকে উদ্দেশ্য সর্বপ্রথম জ্বিন। সে হল আবুল জ্বিন তথা জ্বিনদের (আদি) পিতা। অথবা জ্বিন এখানে 'জিন্স' (জাতি) হিসাবে ব্যবহূত হয়েছে। যেমন অনুবাদও 'জাতি' অর্থে করা হয়েছে। مَارِجٍ বলা হয়, আগুন থেকে উঁচু হয়ে ওঠা শিখাকে।
আর-রাহমান 55:16
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? [১]
[১] অর্থাৎ, তোমাদের এই সৃষ্টিও এবং তোমাদের ঔরসে অতিরিক্ত আরো বংশধরদের সৃষ্টিও আল্লাহর নিয়ামতেরই অন্তর্ভুক্ত। তোমরা কি এই নিয়ামতকে অস্বীকার করবে?
আর-রাহমান 55:17
তিনিই দুই উদায়াচল ও দুই অস্তাচলের প্রতিপালক। [১]
[১] একটি হল গ্রীষ্মকালের উদয়াচল এবং দ্বিতীয়টি হল শীতকালের উদয়াচল। অস্তাচলের ব্যাপারটাও অনুরূপ। এই কারণে উভয়কে দ্বিবচন শব্দে উল্লেখ করেছেন। ঋতু অনুযায়ী উদয়াচল ও অস্তাচলের ভিন্নতায় মানুষ ও জ্বিনদের জন্য রয়েছে বহু উপকারিতা। তাই এটাকেও নিয়ামত হিসাবে গণ্য করা হয়েছে।
আর-রাহমান 55:18
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:19
তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয়,
আর-রাহমান 55:20
(কিন্তু) ওদের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা ওরা অতিক্রম করতে পারে না। [১]
[১] مَرَجَ অর্থ, أَرْسَلَ প্রবাহিত করেন। এর বিস্তারিত আলোচনা সূরা ফুরক্বানের ২৫:৫৩ নং আয়াতে উল্লিখিত হয়েছে। যার সার কথা হল, দুই সমুদ্র থেকে কেউ কেউ তাদের পৃথক পৃথক অস্তিত্বকে বুঝিয়েছেন। যেমন, মিষ্টি পানির সমুদ্র আছে যার দ্বারা কৃষিক্ষেত সেচন করা হয় এবং মানুষ তার পানি নিজেদের অন্যান্য প্রয়োজনেও ব্যবহার করে। দ্বিতীয় প্রকার সমুদ্রের পানি হল লবণাক্ত। তারও ভিন্ন কিছু উপকারিতা আছে। এরা উভয়ে আপোসে একে অপরের সাথে মিলে না। কেউ কেউ এর অর্থ বর্ণনা করেছেন, লোনা পানির সমুদ্রেই মিঠা পানিরও ঢেউ চলে এবং উভয় পানির ঢেউ একে অপরের সাথে মিশ্রিত হয় না। বরং একে অপর থেকে পৃথকই থাকে। এর একটি ধরন হল এই যে, মহান আল্লাহ লোনা পানির সমুদ্রেই কয়েক স্থানে মিঠা পানির তরঙ্গও প্রবাহিত করে রেখেছেন এবং তা লোনা পানি হতে পৃথক থাকে। দ্বিতীয় ধরন এমনও হতে পারে যে, উপরে লোনা পানি আছে এবং তার তলদেশে আছে মিঠা পানির ঝর্ণা। যেমন বাস্তবেই কোন কোন স্থানে এ রকম আছে। তৃতীয় ধরন হল, যে জায়গায় নদীর মিঠা পানি সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে বহু লোকের চাক্ষুষ প্রমাণ যে, উভয় পানিই কয়েক মাইল দূর পর্যন্ত এমনভাবে পাশাপাশি প্রবাহিত হয় যে, একদিকে নদীর মিঠা পানি এবং অন্য দিকে বিশাল সুপ্রসারিত সমুদ্রের লোনা পানি। এদের মাঝে যদিও কোন আড়াল নেই, তবুও তারা আপোসে একে অপরের সাথে মিলে না। উভয়ের মধ্যে সেই আড়াল আছে, যা আল্লাহ রেখেছেন। উভয়ে তা অতিক্রম করে না।
আর-রাহমান 55:21
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:22
উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। [১]
[১] مَرْجَانٌ থেকে ক্ষুদ্র মোতি বা প্রবাল বুঝানো হয়েছে। বলা হয় যে, আসমান থেকে যখন বৃষ্টি হয়, তখন ঝিনুকগুলো তাদের মুখ খুলে দেয়। পানির যে ফোঁটা তাদের মুখের ভিতরে পড়ে সেটাই মোতি হয়ে যায়। এটাই প্রসিদ্ধ আছে যে, মোতি ইত্যাদি মিঠা পানির সমুদ্র থেকে বের হয় না, বরং তা কেবল লোনা পানির সমুদ্র থেকেই বের হয়। কিন্তু কুরআন সর্বনাম দ্বিবচন ব্যবহার করেছে; যাতে বুঝা যায় যে, উভয় পানির সমুদ্র থেকেই মোতি বের হয়। তবে মোতি যেহেতু অধিকহারে লোনা পানির সমুদ্র থেকেই বের হয়, তাই তা বেশী প্রসিদ্ধ হয়ে গেছে। তবে মিঠা পানির সমুদ্র থেকে তার বের হওয়ার কথা অস্বীকার করা সম্ভব নয়। বরং সম্প্রতি কালের পরীক্ষাদি দ্বারা প্রমাণিত হয়েছে যে, মিঠা পানির সমুদ্রেও মোতি থাকে। অবশ্য এর পানি অব্যাহতভাবে প্রবাহিত থাকার কারণে এই দরিয়াগুলো থেকে মোতি বের করা বড়ই কঠিন ব্যাপার হয়। কেউ কেউ বলেছেন, (দ্বিবচন থেকে) উদ্দেশ্য সমষ্টি। এগুলোর মধ্যে কোন একটি থেকেও মোতি বের হয়ে থাকলে তার জন্য দ্বিবচন শব্দ প্রয়োগ করা সঠিক। কেউ বলেছেন, মিঠা পানির নদীও সাধারণতঃ সমুদ্রে গিয়ে পড়ে এবং সেখান থেকেই মোতি বের করা হয়। কাজেই লোনা পানির সমুদ্রই হল (মোতি বের হওয়ার) কেন্দ্রস্থল। কিন্তু অন্যান্য দরিয়ার অংশও তাতে শামিল আছে। তবে বর্তমান যুগের পরীক্ষা-নিরীক্ষার পর এসব ব্যাখ্যা ও কষ্টকল্পনার কোন প্রয়োজন নেই। আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
আর-রাহমান 55:23
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? [১]
[১] এই মণি-মাণিক্য ও মুক্তা-প্রবাল হল শোভা-সৌন্দর্য ও রূপ-শ্রী বর্ধনের বস্তু। বিলাসী ও বিত্তশালীরা তাদের সৌন্দর্য-পিপাসা মিটানোর জন্য এবং নিজেদের শোভা-সৌন্দর্যকে আরো বর্ধিত করার জন্য এ সব ব্যবহার করে থাকে। কাজেই এগুলোর নিয়ামত হওয়ার কথা সুস্পষ্ট।
আর-রাহমান 55:24
সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ সুউচ্চ (জাহাজসমূহ) তাঁরই (নিয়ন্ত্রণাধীন)। [১]
[১] الجَوَارِ হল جَارِيَةٌ এর বহুবচন এবং এটা ঊহ্য মাউসূফ (বিশেষ্য) (السُّفُنُ) এর 'সিফাত' (বিশেষণ)। এর অর্থ বিচরণশীল। مُنْشَآتٌ এর অর্থ সুউচ্চ। আর এ থেকে বুঝানো হয়েছে নৌকার সেই পালকে, যা পালতোলা নৌকার উপর পতাকার মত উঠিয়ে রাখা হয়। কেউ কেউ এর অর্থ করেছেন, নির্মিত। অর্থাৎ, আল্লাহর তৈরীকৃত সমুদ্রে বিচরণশীল।
আর-রাহমান 55:25
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? [১]
[১] এ (পানির জাহাজ)গুলোর মাধ্যমে ভারবহন ও যাতায়াতের যে সব সুবিধা রয়েছে, তার বিশ্লেষণের প্রয়োজন নেই। অতএব এও আল্লাহর নিয়ামত।
আর-রাহমান 55:26
ভূ-পৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর।
আর-রাহমান 55:27
অবিনশ্বর শুধু তোমার মহিমময়, মহানুভব প্রতিপালকের মুখমন্ডল (সত্তা)।
আর-রাহমান 55:28
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? [১]
[১] দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর প্রতিদান ও শাস্তি; অর্থাৎ, সুবিচার প্রতিষ্ঠার উপর যত্ন নেওয়া হবে। কাজেই এটাও এমন এক মহা অনুগ্রহ, যার জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজেব।
আর-রাহমান 55:29
আকাশমন্ডলী ও পৃথিবীতে যা আছে, সবাই তাঁর নিকট প্রার্থনা করে,[১] তিনি প্রত্যহ এক এক ব্যাপারে রত। [২]
[১] অর্থাৎ, সবাই তাঁর মুখাপেক্ষী এবং তাঁর দ্বারের ভিখারী।
[২] প্রত্যহ বা প্রতিদিনের অর্থ সব সময়। شان'শা'ন' অর্থমবিষয় বা ব্যাপার। অর্থাৎ, সব সময় তিনি কোন না কোন কাজে ব্যস্ত থাকেন। কাউকে রোগী বানাচ্ছেন, কাউকে রোগ থেকে মুক্ত করছেন। কাউকে ধনী করছেন, আবার কোন ধনীকে দরিদ্র করছেন, কোন ভিখারীকে রাজা বানাচ্ছেন, কোন রাজাকে বানাচ্ছেন ভিখারী, কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করছেন, আবার কাউকে অধঃপতনে পাতিত করছেন। কাউকে অস্তি থেকে নাস্তি এবং নাস্তি থেকে অস্তি করছেন ইত্যাদি। মোট কথা বিশ্বজাহানে এ সব কিছু হচ্ছে তাঁরই নির্দেশ ও ইচ্ছায়। দিবারাত্রির কোন মুহূর্ত এমন নেই, যা তাঁর কর্ম সম্পাদন থেকে খালি থাকে। {هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ}
আর-রাহমান 55:30
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? [১]
[১] আর অতি মহান এই সত্তার প্রতিমুহূর্তে বান্দাদের যাবতীয় কার্যকলাপের ব্যবস্থাপনা করতে থাকা তাঁর একটি বড় অনুগ্রহ।
আর-রাহমান 55:31
হে মানুষ ও জ্বিন! আমি শীঘ্রই তোমাদের (হিসাব-নিকাশের) জন্য অবসর গ্রহণ করব। [১]
[১] এর অর্থ এই নয় যে, আল্লাহর অবসর বা অবকাশ নেই। বরং (মানুষের চিরাচরিত রীতি অনুযায়ী) এটা একটি কথার কথা বলা হয়েছে। যার উদ্দেশ্য ধমক ও ভীতি-প্রদর্শন; অর্থঃ মনোনিবেশ করব। ثَقَلاَنِ (মানুষ ও জ্বিনকে) এই কারণে বলা হয়েছে যে, তাদের উপর শরীয়তের সমস্ত কিছুর ভার ও দায়িত্ব চাপানো হয়েছে। পক্ষান্তরে এই ভার ও বোঝ থেকে অন্য সৃষ্টি মুক্ত।
আর-রাহমান 55:32
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:33
হে জ্বিন ও মানুষ সম্প্রদায়! আকাশমন্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পার, তাহলে অতিক্রম কর,[১] কিন্তু কোন শক্তি ব্যতিরেকে তোমরা তা অতিক্রম করতে পারবে না। [২]
[১] এই হুমকিও একটি অনুগ্রহ। কেননা, এর ফলে অবাধ্যজন অবাধ্যতা থেকে ফিরে আসে এবং সৎ লোকেরা আরো সৎকর্ম করে।
[২] অর্থাৎ, আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য ও ফায়সালা থেকে পালিয়ে কোথাও যেতে পারলে চলে যাও। কিন্তু এ সাধ্য ও শক্তি কার আছে? আর পালিয়ে যাবেই বা কোথায়? কোন্ জায়গা এমন আছে, যা আল্লাহর আয়ত্তের বাইরে? এটাও হুমকি যা পূর্বের হুমকির ন্যায় নিয়ামতও বটে। কেউ কেউ বলেছেন, এটা হাশরের ময়দানে বলা হবে। যেখানে ফিরিশতারা চতুর্দিক থেকে মানুষকে ঘিরে থাকবেন। উভয় অর্থই নিজ নিজ স্থানে সঠিক।
আর-রাহমান 55:34
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:35
তোমাদের উভয়ের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ (অথবা গলিত তামা),[১] তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না। [২]
[১] অর্থাৎ, কিয়ামতের দিন যদি তোমরা কোথাও পালিয়েও যাও, তবে ফিরিশতাগণ অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তোমাদের উপর নিক্ষেপ করে অথবা গলিত তামা তোমাদের মাথায় ঢেলে তোমাদেরকে ফিরিয়ে আনবেন। نُحَاسٌ এর দ্বিতীয় অর্থ গলিত তামা করা হয়েছে।
[২] অর্থাৎ, আল্লাহর শাস্তিকে প্রতিহত করা তোমাদের সাধ্য হবে না।
আর-রাহমান 55:36
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:37
যেদিন আকাশ বিদীর্ণ হবে, সেদিন ওটা (লাল চামড়া বা) তেলের মত লাল (গোলাপের) রূপ ধারণ করবে।[১]
[১] কিয়ামতের দিন আকাশ বিদীর্ণ হয়ে পড়বে। ফিরিশতাগণ পৃথিবীতে অবতরণ করবেন। সেই দিন আকাশ জাহান্নামের আগুনের প্রচন্ড তাপের কারণে গলে রঙানো চামড়ায় মত লাল হয়ে যাবে। دِهَانٌ তেল অথবা লাল চামড়া।
আর-রাহমান 55:38
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:39
সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, না জ্বিনকে? [১]
[১] অর্থাৎ, যে সময় তারা কবর থেকে বের হবে। তাছাড়া পরে তো হিসাবের ময়দানে তাদেরকে জিজ্ঞাসাবাদ অবশ্যই করা হবে। কেউ কেউ এর অর্থ এই বর্ণনা করেছেন যে, গোনাহ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কারণ, তাদের তো সম্পূর্ণ কর্মবিবরণী ফিরিশতাদের কাছেও থাকবে এবং আল্লাহর জ্ঞানেও। অবশ্য এ কথা জিজ্ঞাসা করা হবে যে, তোমরা এ কাজ কেন করেছিলে? অথবা অর্থ হল, তাদেরকে জিজ্ঞাসা করা হবে না, বরং মানুষের অঙ্গ-প্রতঙ্গ স্বয়ং সমস্ত কিছু বলে দেবে।
আর-রাহমান 55:40
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:41
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের হুলিয়া দ্বারা,[১] সুতরাং তাদেরকে পাকড়াও করা হবে পা ও মাথার ঝুঁটি ধরে। [২]
[১] অর্থাৎ, যেভাবে ঈমানদারদের হুলিয়া ও চিহ্ন হবে, আর তা হল, তাদের ওযূর স্থানগুলো উজ্জ্বল হবে, অনুরূপভাবে পাপীদের চেহারা কালো ও চোখ নীলবর্ণ হবে। আর তারা আতঙ্কগ্রস্ত থাকবে।
[২] ফিরিশতারা তাদের ললাট ও পা এক সাথে মিলিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। অথবা কখনো কারো কপালে ধরবেন, আবার কখনো কারো পায়ে ধরবেন।
আর-রাহমান 55:42
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:43
এটাই সেই জাহান্নাম, যা অপরাধীরা মিথ্যা মনে করত।
আর-রাহমান 55:44
তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে। [১]
[১] অর্থাৎ, কখনো তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, আবার কখনো مَاءٌ حَمِيْمٌ 'ফুটন্ত পানি' পান করার শাস্তি দেওয়া হবে। آنٍ গরম অর্থাৎ, অতীব গরম ফুটন্ত পানি। যে পানি তাদের নাড়ীভুঁড়ি গলিয়ে দেবে। أَعَاذَنَا اللهُ مِنْهَا
আর-রাহমান 55:45
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:46
আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দু’টি (জান্নাতের) বাগান। [১]
[১] যেমন হাদীসে আছে যে, "দু'টি জান্নাত রূপার হবে। যার প্লেট এবং তাতে বিদ্যমান সব কিছুই রূপার হবে। দু'টি জান্নাত সোনার হবে। তার প্লেট এবং তাতে বিদ্যমান সব কিছুই সোনার হবে।" (বুখারীঃ তাফসীর সূরা রাহমান) কোন কোন উক্তিতে এসেছে যে, সোনার বাগান বিশিষ্ট মু'মিন مُقَرَّبِيْنَ তথা নৈকট্যপ্রাপ্তদের জন্য হবে এবং রূপার বাগান হবে সাধারণ মু'মিন যথা, أَصْحَابُ الْيَمِيْنِ ডান দিকের অধিকারীদের জন্য।
আর-রাহমান 55:47
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:48
উভয়ই বহু ডালপালাবিশিষ্ট (গাছে পরিপূর্ণ)। [১]
[১] এখানে ইঙ্গিত করা হয়েছে যে, তাতে ছায়া হবে ঘন ও সুনিবিড়। অনুরূপ ফলও হবে অধিকহারে। কেননা, প্রতিটি ডাল ফলে পরিপূর্ণ থাকবে। (ইবেন কাষীর)
আর-রাহমান 55:49
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:50
উভয় (বাগানে) রয়েছে প্রবহমান দুই প্রস্রবণ। [১]
[১] একটির নাম হল 'তাসনীম' আর দ্বিতীয়টির নাম হল 'সালসাবীল'।
আর-রাহমান 55:51
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:52
উভয় (বাগানে) রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার। [১]
[১] অর্থাৎ, স্বাদ ও মজার দিক দিয়ে প্রতিটি ফল হবে দুই প্রকার। আর তা হবে বিশেষ অনুগ্রহের অতিরিক্ত একটি চিত্র। কেউ কেউ বলেছেন, এক প্রকার হবে শুকনো ফলের এবং অপরটি হবে টাটকা ফলের মজা।
আর-রাহমান 55:53
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:54
সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায়,[১] দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। [২]
[১] অর্থাৎ, উপরের কাপড়টা সর্বদাই (ভিতরে ব্যবহূত) আস্তরের তুলনায় উত্তম ও সুন্দর হয়। এখানে শুধু আস্তরের আলোচনা করা হয়েছে। তার মানে হল, উপরের কাপড়টা এর চাইতে আরো অনেক অনেক উত্তম হবে।
[২] ফল এত নিকটবর্তী হবে যে, বসে বসে এমন কি শুয়ে শুয়েও তা পাড়তে পারবে। {قُطُوْفُهَا دَانِيَةٌ} (الحاقة ২৩)
আর-রাহমান 55:55
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:56
সে সবের মাঝে রয়েছে বহু আনত নয়না;[১] যাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি। [২]
[১] যাদের চোখের দৃষ্টি তাদের নিজ নিজ স্বামী ছাড়া অন্য কারো উপর পড়বে না এবং তাদেরকে নিজ নিজ স্বামীই সর্বাধিক উত্তম ও সুন্দর লাগবে।
[২] অর্থাৎ, কুমারী ও নব-যুবতী ও অবিবাহিতা হবে। এই আয়াত ও এর পূর্বের কিছু আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, যে জ্বিনরা মু'মিন হবে, তারাও মু'মিন মানুষদের মত জান্নাতে যাবে এবং তাদের জন্য সেখানে তা-ই থাকবে, যা অন্যান্য ঈমানদারদের জন্য থাকবে।
আর-রাহমান 55:57
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:58
তারা (সৌন্দর্যে) যেন পদ্মরাগ ও প্রবালসদৃশ। [১]
[১] অর্থাৎ, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়ে পদ্মরাগ এবং শুভ্রতামিশ্রিত রক্তবর্ণের দিক দিয়ে হবে প্রবালের মত। যেমন অনেক সহীহ হাদীসেও তাদের স্বচ্ছ রূপ-সৌন্দর্যের কথা এই ভাষায় ব্যক্ত করা হয়েছে, يَُرَى مُخُّ سُوْقِهِنَّ مِنْ وَرَآءِ الْعَظْمِ وَاللَّحْمِ "তাদের দেহের রূপ-স্বচ্ছতার কারণে তাদের পদনালীর মজ্জা হাড় ও মাংসের বাহির থেকে পরিদৃষ্ট হবে।" (বুখারীঃ সৃষ্টির সূচনা অধ্যায়, মুসলিমঃ জান্নাত অধ্যায়) অপর আর একটি বর্ণনায় এসেছে (রসূল (সাঃ) বলেছেন,) "জান্নাতের স্ত্রীরা এত সুন্দরী ও সুদর্শনা হবে যে, যদি তাদের মধ্যে কোন একজন পৃথিবীবাসীদের প্রতি উঁকি দেয়, তবে আকাশ ও পৃথিবীর মধ্যস্থলের সম্পূর্ণ অংশটা উজ্জ্বল হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে যাবে। আর তাদের মাথার ওড়না এত মূল্যবান হবে যে, তা দুনিয়া ও তাতে যা কিছু আছে তার থেকেও শ্রেয় হবে।" (বুখারীঃ জিহাদ অধ্যায়)
আর-রাহমান 55:59
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:60
উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? [১]
[১] প্রথম إحسان 'ইহ্সান' এর অর্থ, সৎকর্ম ও আল্লাহর আনুগত্য। আর দ্বিতীয় إحسان 'ইহসান'এর অর্থ, তার প্রতিদান। অর্থাৎ, জান্নাত ও তার নিয়ামতসমূহ।
আর-রাহমান 55:61
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:62
এই জান্নাত দুটি ছাড়া আরো দু’টি জান্নাত রয়েছে। [১]
[১] دُوْنِهِمَا থেকে এ কথা প্রমাণ করা হয়েছে যে, এই বাগান দু'টো মর্যাদা ও ফযীলতের দিক দিয়ে পূর্বের সেই বাগান দু'টির চেয়ে কম হবে, ৪৬নং আয়াতে যার কথা উল্লিখিত হয়েছে।
আর-রাহমান 55:63
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:64
কৃষ্ণবরণ ঘন সবুজ এ (জান্নাতের) বাগান দুটি; [১]
[১] অত্যধিক সতেজ ও ঘন সবুজ হওয়ার কারণে তা কালো মত দেখাবে।
আর-রাহমান 55:65
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:66
উভয় বাগানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ; [১]
[১] এই (نَضّاخَتَانِ) (উচ্ছলিত) গুণটি تَجْرِيَانِ (প্রবহমান)এর তুলনায় কিছুটা হালকা। যেহেতু প্রবাহিত হওয়ার শক্তি উচ্ছলিত হওয়ার (উথলে ওঠা বা উপচে পড়ার) চাইতে বেশী। (ইবনে কাসীর)
আর-রাহমান 55:67
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:68
সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম। [১]
[১] প্রথমোক্ত দুই বাগানের বিশেষণ সম্পর্কে বলা হয়েছে যে, প্রতিটি ফল দু'প্রকারের হবে। তাহলে এটা স্পষ্ট যে, তাতে মর্যাদা বৈশিষ্ট্যের যে আধিক্য রয়েছে, তা শেষোক্ত দুই বাগানের ক্ষেত্রে নেই।
আর-রাহমান 55:69
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:70
সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। [১]
[১] خَيْرَاتٌ থেকে উদ্দিষ্ট, চারিত্রিক ও আচার-আচরণের উৎকৃষ্টতা। আর حِسَانٌ এর অর্থ, রূপ-লাবণ্যের অপূর্বতা।
আর-রাহমান 55:71
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতি-পালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:72
তারা তাঁবুতে সুরক্ষিত হুর।[১]
[১] হাদীসে নবী করীম (সাঃ) বলেছেন, "জান্নাতে মোতির তাঁবু হবে। তার প্রস্থ হবে ৬০ মাইল। তার প্রতি কোণে থাকবে জান্নাতীর (সুন্দরী) স্ত্রী। যাকে অপর কোণের লোকেরা দেখতে পাবে না। মু'মিন তাতে বিচরণ করবে।" (বুখারীঃ সৃষ্টির সূচনা অধ্যায়, মুসলিমঃ জান্নাত অধ্যায়)
আর-রাহমান 55:73
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতি-পালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:74
তাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি।
আর-রাহমান 55:75
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতি-পালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?
আর-রাহমান 55:76
তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে ও সুন্দর গালিচার উপরে। [১]
[১] رَفْرَفٍ মসনদ, বালিশ, গালিচা অথবা এই ধরনের উৎকৃষ্ট বিছানা। عَبْقَرِيٍّ প্রত্যেক উৎকৃষ্ট ও মূল্যবান জিনিসকে বলা হয়। নবী করীম (সাঃ) উমার (রাঃ)-এর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেছিলেন। (فَلَمْ أَرَ عَبْقَرِياًّ يَفْرِيْ فَرْيَهُ) "আমি কোন প্রতিভাশালী ব্যক্তি এমন দেখি নি, যে উমারের মত কাজ করতে পারে।" (বুখারীঃ মানাক্বিব) এখানে উদ্দেশ্য, অত্যন্ত সৌন্দর্যময় গালিচা। অর্থাৎ, জান্নাতীরা এমন আসনে হেলান দিয়ে উপবেশন করবে, যার উপর সবুজ রঙের মসনদ, গালিচা এবং কারুকার্য-খচিত উৎকৃষ্টমানের বিছানা বিছানো থাকবে।
আর-রাহমান 55:77
অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে? [১]
[১] এই আয়াতটি এই সূরার মধ্যে একত্রিশ বার এসেছে। মহান আল্লাহ এই সূরায় তাঁর বিভিন্ন প্রকার নিয়ামত ও অনুগ্রহের কথা উল্লেখ করেছেন এবং প্রত্যেক নিয়ামত বা কয়েকটি নিয়ামত উল্লেখ করার পর মানব-দানবকে এ কথা জিজ্ঞাসা করেছেন। এমন কি হাশরের মাঠের ভয়াবহতা এবং জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করার পরও এই জিজ্ঞাসার পুনরাবৃত্তি করেছেন। যার অর্থ এই যে, পরকাল সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়াও অতি বড় নিয়ামত। যাতে পরকালের শাস্তি থেকে নিষ্কৃতি পেতে আগ্রহীরা তা থেকে নিষ্কৃতি পাওয়ার প্রচেষ্টা করে। দ্বিতীয় কথা এটাও জানা গেল যে, জ্বিনরাও মানুষদের মত আল্লাহর একটি সৃষ্টি। বরং মানুষের পর জ্বিনরাই হল দ্বিতীয় এমন সৃষ্টি, যাদেরকে বিবেক-বুদ্ধি দানে ধন্য করা হয়েছে। আর এর বিনিময়ে তাদের নিকট কেবল এতটুকু চাওয়া হয়েছে যে, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে। তাঁর সাথে যেন অন্য কাউকে অংশীদার স্থাপন না করে। সৃষ্টিকুলের এই উভয় সম্প্রদায়ই এমন, যাদের উপর শরীয়তের বিধি-বিধান এবং তার ফরয কার্যাদির ভার আরোপ করা হয়েছে। আর এরই জন্য তাদেরকে ইচ্ছা ও এখতিয়ারের স্বাধীনতা দেওয়া হয়েছে; যাতে তাদেরকে পরীক্ষা করা হয়। তৃতীয়তঃ নিয়ামতসমূহের বর্ণনা থেকে এটাও প্রমাণিত হয় যে, আল্লাহর নিয়ামতসমূহ দ্বারা উপকৃত হওয়া বৈধ ও মুস্তাহাব। এটা বিষয়-বিরাগ, পরহেযগারী ও আল্লাহভীরুতার বিপরীতও নয় এবং আল্লাহর প্রতি আস্থার পরিপন্থীও নয়। যেমন কোন কোন সূফীবাদীরা এ শ্রেণীর ধারণা পোষণ করে বা করায়। চতুর্থতঃ বারংবার এ প্রশ্ন যে, "তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে বা অস্বীকার করবে?" এটা ধমক ও হুমকি প্রদর্শন স্বরূপ। যার উদ্দেশ্য হল সেই আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকা, যিনি এ সমস্ত নিয়ামত সৃষ্টি ও সুলভ করেছেন। তাই নবী কারীম (সাঃ) উক্ত জিজ্ঞাসার উত্তরে (নিম্নের) এই দু'আটি পড়া পছন্দ করেছেন। (لاَ بِشَيْءٍ مِّنْ نِّعَمِِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ) "হে আমাদের পালনকর্তা! আমরা তোমার কোন নিয়ামতকে মিথ্যা মনে করি না। সুতরাং তোমারই সমস্ত প্রশংসা।" (তিরমিযী, সিলসিলাহ সাহীহাহ আলবানী) তবে নামাযের মধ্যে (ইমাম সুযোগ না দিলে অথবা উচ্চস্বরে) দু'আটি পাঠ করা বিধেয় নয়।
আর-রাহমান 55:78
কত মহান তোমার মহিমময়, [১] মহানুভব প্রতিপালকের নাম!
[১] تَبَارَكَ শব্দটি بركة থেকে উদ্ভূত। যার অর্থ, চিরত্ব ও স্থায়িত্ব। অর্থাৎ, তাঁর নাম চিরন্তন ও চিরস্থায়ী। অথবা তাঁর নিকট সর্বদাই বরকত ও কল্যাণের ভান্ডার বিদ্যমান। কেউ কেউ তার অর্থ করেছেন, আল্লাহর মহিমা, গৌরব ও মর্যাদার উচ্চতা। আর যাঁর নাম এত বরকতময় তথা এত কল্যাণ ও উচ্চতার অধিকারী, তখন তাঁর সত্তা কতই না কল্যাণময় এবং কতই না বড়ত্ব ও উচ্চতার অধিকারী।
আল-ওয়াকিয়া 56:1
যখন সংঘটিতব্য (কিয়ামত) সংঘটিত হবে। [১]
[১] وَاقِعَة কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। কেননা, তা অবশ্যই সংঘটিত হবে। তাই তার এই নাম।
আল-ওয়াকিয়া 56:2
এর সংঘটন মিথ্যা কিছু নয়।
আল-ওয়াকিয়া 56:3
এটা কাউকেও করবে অবনত, কাউকেও করবে সমুন্নত। [১]
[১] অবনত ও সমুন্নত করা বলতে লাঞ্ছিত ও সম্মানিত করা বুঝানো হয়েছে। অর্থাৎ, কিয়ামত আল্লাহর অনুগত বান্দাদেরকে সমুন্নত ও সম্মানিত এবং তাঁর অবাধ্যজনদেরকে অবনত ও লাঞ্ছিত করবে; যদিও দুনিয়াতে ব্যাপার এর বিপরীত হয়। ঈমানদাররা সেখানে সম্মানিত ও মর্যাদাবান হবেন এবং কাফের ও অবাধ্যজনরা সেখানে লাঞ্ছিত ও অপদস্থ হবে।
আল-ওয়াকিয়া 56:4
যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে।
আল-ওয়াকিয়া 56:5
এবং পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। [১]
[১] رَجًّا এর অর্থ নড়াচড়া ও অস্থিরতা (কম্পন)। আর بسّ অর্থ চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া।
আল-ওয়াকিয়া 56:6
ফলে ওটা পর্যবসতি হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়।
আল-ওয়াকিয়া 56:7
এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে। [১]
[১] أَزْوَاجًا হল أَصْنَافًا (শ্রেণী বা প্রকার) এর অর্থে।
আল-ওয়াকিয়া 56:8
ডান হাত-ওয়ালারা; কত ভাগ্যবান ডান হাত-ওয়ালারা! [১]
[১] এ থেকে বুঝানো হয়েছে এমন সব সাধারণ মু'মিনদেরকে, যাঁদেরকে তাঁদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং যেটা তাঁদের সৌভাগ্য লাভের নিদর্শন হবে।
আল-ওয়াকিয়া 56:9
আর বাম হাত-ওয়ালারা; কত হতভাগ্য বাম হাত-ওয়ালারা![১]
[১] এ থেকে বুঝানো হয়েছে কাফেরদেরকে যাদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে।
আল-ওয়াকিয়া 56:10
আর অগ্রবর্তিগণ তো অগ্রবর্তী। [১]
[১] এঁরা হলেন বিশিষ্ট ঈমানদারগণ। আর এটা হল ঈমানদারদের তৃতীয় প্রকার, যারা ছিলেন ঈমান গ্রহণ করার ব্যাপারে অগ্রবর্তী এবং যাবতীয় নেকীর কাজে আগে বেড়ে অংশ গ্রহণকারী। মহান আল্লাহ তাঁদেরকে বিশেষ নৈকট্য দানে ধন্য করবেন। বাক্যটির শব্দবিন্যাস ঠিক এইরূপ, যেরূপ বলা হয়, তুমি তো তুমি, আর যায়দ তো যায়দ। এতে যায়দের মাহাত্ম্য ও গুরুত্ব অধিকহারে প্রকাশ করা উদ্দেশ্য হয়।
আল-ওয়াকিয়া 56:11
তারাই হবে নৈকট্যপ্রাপ্ত।
আল-ওয়াকিয়া 56:12
তারা থাকবে সুখময় জান্নাতসমূহে।
আল-ওয়াকিয়া 56:13
বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে
আল-ওয়াকিয়া 56:14
এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে[১]
[১] ثُلَّةٌ এমন বড় দলকে বলা হয়, যার গণনা সম্ভব নয়। বলা হয় যে, أوَّلِين (পূববর্তীগণ) থেকে উদ্দেশ্য হল, আদম (আঃ) থেকে নিয়ে নবী করীম (সাঃ) পর্যন্ত উম্মতের লোক। আর آخِرِين (পরবর্তীগণ) থেকে উদ্দেশ্য হল, মুহাম্মাদ (সাঃ)-এর উম্মতের ব্যক্তিবর্গ। অর্থ হল এই যে, পূর্ববর্তীদের মধ্য থেকে অগ্রবর্তী একটি বড় দল হবে। কেননা, তাদের যুগ সুদীর্ঘ, যাতে হাজার হাজার নবীদের অগ্রবর্তীগণ শামিল আছেন। এঁদের তুলনায় মুহাম্মাদ (সাঃ)-এর উম্মতের যুগ কিয়ামত পর্যন্ত অল্পই। তাই এদের মধ্যে অগ্রবর্তীদের সংখ্যা তুলনামূলক পূর্ববর্তীদের চাইতে কম হবে। কিন্তু একটি হাদীসে এসেছে, নবী করীম (সাঃ) বলেছেন যে, "আমি আশা করি যে, তোমরা জান্নাতীদের অর্ধেক হবে।" (মুসলিম ২০০নং) তবে এটা আয়াতে উল্লিখিত অর্থের পরিপন্থী নয়। কারণ, মুহাম্মাদ (সাঃ)-এর উম্মতের অগ্রবর্তীদেরকে এবং সাধারণ মু'মিনদেরকে মিলিয়ে জান্নাতে প্রবেশকারীদের সংখ্যা অন্যান্য সমস্ত উম্মতের অর্ধেক হয়ে যাবে। অতএব পূর্ববর্তী উম্মতের কেবল অগ্রবর্তীদের সংখ্যা বেশী হয়ে যাওয়া হাদীসে বর্ণিত সংখ্যার বিপরীত নয়। তবে এই উক্তি (সঠিক কি না তা) যাচাই সাপেক্ষ। পক্ষান্তরে কেউ কেউ أوَّلِين এবং آخِرِين থেকে মুহাম্মাদ (সাঃ)-এর উম্মতের লোকদেরই বুঝিয়েছেন। অর্থাৎ, এই উম্মতের পূর্ববর্তীদের মধ্যে অগ্রবর্তীদের সংখ্যা বেশী এবং পরবর্তীদের মধ্যে অগ্রবর্তীদের সংখ্যা কম হবে। ইমাম ইবনে কাসীর এই দ্বিতীয় উক্তিটাকেই প্রাধান্য দিয়েছেন। আর এটাকেই সর্বাধিক সঠিক মনে হচ্ছে। এই বাক্যটি فِيْ جَنَّاتِ النَّعِيْمِ এবং عَلَى سُرُرٍ مَّوْضُوْنَةٍ এর মধ্যস্থলে একটি 'মু'তারিযাহ' (পূর্বাপরের সাথে সম্পর্কহীন বিচ্ছিন্ন) বাক্য।
আল-ওয়াকিয়া 56:15
স্বর্ণখচিত আসনে।
আল-ওয়াকিয়া 56:16
তারা আসনে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে।[১]
[১] مَوْضُوْنَةٌ নির্মিত, খচিত। অর্থাৎ, উল্লিখিত জান্নাতীরা সোনার তার দিয়ে তৈরী করা এবং সোনা-মণি-রত্ন খচিত আসনে পরস্পরের মুখোমুখি হয়ে বালিশের উপর হেলান দিয়ে বসবে। অর্থাৎ, সামনা-সামনি, পরস্পর পিছন করে নয়।
আল-ওয়াকিয়া 56:17
তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা--[১]
[১] অর্থাৎ, তারা বড় হয়ে বৃদ্ধ হয়ে যাবে না। না তাদের গাল বসবে, আর না শারীরিক গঠন ও কাঠামোতে কোন পরিবর্তন ঘটবে। বরং তারা কিশোর হয়ে একই বয়স ও একই অবস্থায় চিরদিন থাকবে।
আল-ওয়াকিয়া 56:18
পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে।
আল-ওয়াকিয়া 56:19
সেই সুরা পানে তাদের মাথাব্যথা হবে না, তারা জ্ঞান-হারাও হবে না। [১]
[১] صُدَاعٌ এমন মাথা ব্যথাকে বলে, যা মদের নেশা ও মাদকতার কারণে হয়ে থাকে। إِنْزِافٌ এমন জ্ঞানশূন্যতা যা নেশাগ্রস্ততার ফলে হয়ে থাকে। পার্থিব মদ পানে এই উভয় ক্ষতিই ঘটে থাকে। পক্ষান্তরে পরকালের শারাব বা সুরাপানে আনন্দ ও তৃপ্তি তো অবশ্যই হবে, কিন্তু এসব মন্দ জিনিসের কোন কিছুই ঘটবে না। مَعِيْن প্রবহমান ঝরনা; যা শুকিয়ে যায় না।
আল-ওয়াকিয়া 56:20
এবং তাদের পছন্দ মত ফলমূল
আল-ওয়াকিয়া 56:21
আর তাদের পছন্দমত পাখীর গোশত নিয়ে।
আল-ওয়াকিয়া 56:22
আর (তাদের জন্য থাকবে) আয়তলোচনা হুর;
আল-ওয়াকিয়া 56:23
সুরক্ষিত মুক্তা সদৃশ-[১]
[১] مَكْنُوْنٌ (সুরক্ষিত) যাকে গুপ্ত রাখা হয়েছে। তাতে না কারো হাতের স্পর্শ লাগে, আর না ধূলাবালি লাগে। এ ধরনের জিনিস একেবারে পরিষ্কার-পরিছন্ন এবং তার আসল অবস্থায় থাকে।
আল-ওয়াকিয়া 56:24
তাদের কর্মের পুরস্কার স্বরূপ।
আল-ওয়াকিয়া 56:25
তারা শুনবে না কোন অসার অথবা পাপবাক্য।
আল-ওয়াকিয়া 56:26
সালাম-সালাম (শান্তি) বাণী ব্যতীত। [১]
[১] অর্থাৎ, পৃথিবীতে তো পরস্পর দন্ধ-বিবাদ হয়। এমনকি (আপন) ভায়ে-ভায়ে ও বোনে-বোনেও বিবাদ লেগে থাকে। এই ঝগড়া-বিবাদের ফলে অন্তরে জন্ম নেয় এমন ঘৃণা, বিদ্বেষ ও শত্রুতা, যা একে অপরের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার, গালি-গালাজ এবং গীবত ও চুগলী ইত্যাদি করার উপর উদ্বুদ্ধ করে। জান্নাত এ সমস্ত চারিত্রিক নোংরামি ও পঙ্কিলতা থেকে কেবল পবিত্রই হবে না, বরং সেখানে শুধু সালাম আর সালামেরই ধ্বনি মুখরিত হবে; ফিরিশতাদের পক্ষ থেকেও এবং জান্নাতবাসীদের পরস্পরের পক্ষ থেকেও। যার অর্থ হল, সেখানে সালাম-সম্ভাষণ তো হবে, কিন্তু অন্তর ও জিভের সেই নোংরামি থাকবে না, যা পৃথিবীতে ব্যাপকহারে বিদ্যমান রয়েছে। এমনকি বড় বড় দ্বীনদার ব্যক্তিরাও এ জঘন্য অভ্যাস থেকে সুরক্ষিত নয়।
আল-ওয়াকিয়া 56:27
আর ডান হাত-ওয়ালারা, কত ভাগ্যবান ডান হাত-ওয়ালারা! [১]
[১] এ পর্যন্ত অগ্রবর্তী (مُقَرَّبِيْنَ) নৈকট্যপ্রাপ্তদের আলোচনা ছিল। এবারে أَصْحَابُ الْيَمِيْنِ (ডান হাত-ওয়ালা) থেকে সাধারণ মু'মিনদের কথা আলোচনা হচ্ছে।
আল-ওয়াকিয়া 56:28
(তারা থাকবে এক বাগানে) সেখানে আছে কাঁটাহীন কুলগাছ।
আল-ওয়াকিয়া 56:29
কাঁদি ভরা কলাগাছ।
আল-ওয়াকিয়া 56:30
সম্প্রসারিত ছায়া। [১]
[১] যেমন এক হাদীসে আছে যে, "জান্নাতের একটি গাছের ছায়া তলে একজন অশবারোহী একশ' বছর পর্যন্ত চলতে থাকবে, তবুও সে ছায়া শেষ হবে না।" (বুখারীঃ তাফসীর সূরা ওয়াকিআহ, মুসলিমঃ জান্নাত অধ্যায়)
আল-ওয়াকিয়া 56:31
সদা প্রবহমান পানি।
আল-ওয়াকিয়া 56:32
এবং প্রচুর ফলমূল;
আল-ওয়াকিয়া 56:33
যা শেষ হবে না ও নিষিদ্ধও হবে না। [১]
[১] অর্থাৎ, এই ফলগুলো এমন মৌসমী ফল হবে না যে, মৌসম শেষ হয়ে গেলেই এই ফলগুলো আগামী মৌসম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। ফলগুলো এ ধরনের ফুল-মুকুলের ঋতুর অধীনস্থ হবে না। বরং তা সদা-সর্বদা পাওয়া যাবে।
আল-ওয়াকিয়া 56:34
আর সমুচ্চ শয্যাসমূহ। [১]
[১] কেউ কেউ فُرُشٍ থেকে অর্থ নিয়েছেন স্ত্রীগণ। আর مَرفوعة এর নিয়েছেন উচ্চ মর্যাদাসম্পন্না। যেহেতু পরবর্তীতে তাদের কথাই আলোচনা হয়েছে।
আল-ওয়াকিয়া 56:35
তাদেরকে (হুরীগণকে) আমি সৃষ্টি করেছি বিশেষরূপে।
আল-ওয়াকিয়া 56:36
তাদেরকে করেছি কুমারী। [১]
[১] أَنْشَأْنَاهُنَّ এর মধ্যে সর্বনাম যদিও নিকটের কোন বিশেষ্যকে জ্ঞাপন করছে না, তবুও আলোচনার প্রাসঙ্গিকতা এটা প্রমাণ করছে যে, এ থেকে উদ্দেশ্য হল সেই নারী ও হুরগণ, যা জান্নাতবাসীরা লাভ করবে। জান্নাতী হুরগণ সাধারণ জন্ম পদ্ধতির মাধ্যমে জন্ম লাভকারিণী নয়, বরং মহান আল্লাহ জান্নাতে তাদেরকে তাঁর বিশেষ কুদরতে বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করেছেন। আর হুর ছাড়া পার্থিব স্ত্রীগণকেও জান্নাতবাসীরা স্ত্রী হিসাবে পাবে। এদের মধ্যে বৃদ্ধা, কালো ও কুশ্রী যে যাই হবে, সবাইকে মহান আল্লাহ জান্নাতে যৌবন ও রূপ-লাবণ্য দানে ধন্য করবেন। না কোন বৃদ্ধা বৃদ্ধা থাকবে, আর না কোন কুশ্রী কুশ্রী থাকবে। বরং সবাই হবে কুমারী এবং অনিন্দ্য সুন্দরী।
আল-ওয়াকিয়া 56:37
প্রেমময়ী ও সমবয়স্কা। [১]
[১] عُرُبٌ হল عَرُوْبَةٌ এর বহুবচন। এমন নারী, যে তার রূপ-সৌন্দর্য ও অন্যান্য গুণের কারণে স্বীয় স্বামীর কাছে অত্যন্ত প্রিয়া। أَتْرَابٌ হল تِرْبٌ এর বহুবচন। অর্থ সমবয়স্কা। অর্থাৎ, যেসব নারীদেরকে জান্নাতবাসীরা স্ত্রীরূপে পাবে, তারা সবাই সমবয়স্কা হবে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে যে, সকল জান্নাতী তেত্রিশ বছর বয়সের হবে। (তিরমিযী) অথবা অর্থ হল, নিজ নিজ স্বামীর সমবয়স্কা হবে। উভয় অবস্থাতে অর্থ একই।
আল-ওয়াকিয়া 56:38
ডান হাত-ওয়ালাদের জন্য।
আল-ওয়াকিয়া 56:39
তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্যে হতে। [১]
[১] অর্থাৎ, আদম (আঃ) থেকে নিয়ে নবী করীম (সাঃ) পর্যন্ত মানুষদের মধ্য থেকে অথবা মুহাম্মাদ (সাঃ)-এরই উম্মতের পূর্ববর্তীদের মধ্য থেকে।
আল-ওয়াকিয়া 56:40
এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। [১]
[১] নবী করীম (সাঃ)-এর উম্মতের মধ্য হতে অথবা তাঁর উম্মতের পরবর্তীদের মধ্য থেকে।
আল-ওয়াকিয়া 56:41
আর বাম হাত-ওয়ালারা, কত হতভাগা বাম হাত-ওয়ালারা! [১]
[১] এ থেকে বুঝানো হয়েছে জাহান্নামীদের। এদেরকে তাদের আমলনামা বাম হাতে ধরানো হবে। আর এটা হবে তাদের নির্ধারিত দুর্ভাগ্যের নিদর্শন।
আল-ওয়াকিয়া 56:42
তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে।
আল-ওয়াকিয়া 56:43
কালোবর্ণ ধোঁয়ার ছায়ায়। [১]
[১] سَمُومٌ আগুনের এমন তাপ বা গরম হাওয়া, যা শরীরের লোমকূপে ঢ়ুকে যায়। حَمِيْمٌ ফুটন্ত পানি। يَحْمُوْمٍ শব্দটি حِمَمَةٌ থেকে উদ্ভুত; অর্থ কালো। আর যদি অত্যধিক কালো জিনিস হয়, তাহলে أحم বলা হয়। يَحْمُوْمٍ এর অর্থ হল অতি কালো ধোঁয়া। অর্থ হল, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি থেকে অতিষ্ঠ হয়ে এক ছায়ার দিকে দৌড়বে। কিন্তু সেখানে যখন পৌঁছবে, তখন দেখবে যে, সেটা ছায়া নয়, বরং জাহান্নামের আগুনেরই অতি কালো ধোঁয়া। কেউ কেউ বলেছেন, এটা حَمٌّ শব্দটি থেকে গঠিত। আর তা হল সেই চর্বি, যা আগুনে দগ্ধ হয়ে হয়ে কালো হয়ে যায়। অন্যরা বলেছেন, এটা حِمَمٌ থেকে গঠিত; যার অর্থ কয়লা। তাই ইমাম যাহ্হাক বলেন, আগুনের রঙও কালো, জাহান্নামীরাও হবে কালো এবং জাহান্নামে যা কিছু হবে সবই হবে কালো। اَللَّهُمَّ أَجِرْنَا مِنَ النَّار।
আল-ওয়াকিয়া 56:44
যা শীতলও নয়, আরামদায়কও নয়। [১]
[১] অর্থাৎ, ছায়া শীতল হয়, কিন্তু তারা যেটাকে ছায়া মনে করবে, সেটা তো প্রকৃতপক্ষে ছায়াই হবে না যে, তা শীতল হবে। বরং তা হবে জাহান্নামের ধোঁয়া। وَلاَ كَرِيْمٍ যাতে কোন সুন্দর দৃশ্য বা কল্যাণ নেই কিংবা যাতে কোন মিষ্টতা নেই।
আল-ওয়াকিয়া 56:45
ইতিপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে। [১]
[১] অর্থাৎ, পার্থিব জীবনে পরকাল থেকে উদাসীন হয়ে ভোগ-বিলাসে ডুবে ছিল।
আল-ওয়াকিয়া 56:46
এবং অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে।
আল-ওয়াকিয়া 56:47
তারা বলত, ‘মরে হাড় ও মাটিতে পরিণত হলেও কি আমরা অবশ্যই পুনরুত্থিত হব?
আল-ওয়াকিয়া 56:48
এবং আমাদের পূর্ব-পুরুষগণও?’ [১]
[১] এ থেকে জানা গেল যে, পরকালকে অস্বীকার করাই হল কুফরী, শিরক এবং পাপাচারে নিমজ্জিত থাকার প্রধান কারণ। আর এটাই কারণ যে, যখন আখেরাতের খেয়াল তার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের মনে ম্লান হয়ে যায়, তখন তাদের মধ্যে অন্যায়-অশ্লীলতা ব্যাপক হয়ে যায়। যেমন, বর্তমানের বহু মুসলিমদের অবস্থা।
আল-ওয়াকিয়া 56:49
বল, অবশ্যই পূর্ববর্তিগণ ও পরবর্তিগণ।
আল-ওয়াকিয়া 56:50
সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে;
আল-ওয়াকিয়া 56:51
অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাজ্ঞানকারীরা!
আল-ওয়াকিয়া 56:52
তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ হতে।
আল-ওয়াকিয়া 56:53
এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। [১]
[১] অর্থাৎ, দেখতে অতি বীভৎস খেতে অতি বিস্বাদ ও তিক্ত বৃক্ষের খাদ্য যদিও তোমাদের কাছে অতীব অপ্রীতিকর হবে, তবুও প্রচন্ড ক্ষুধার জ্বালায় তাই দিয়েই তোমাদেরকে উদর পূর্ণ করতে হবে।
আল-ওয়াকিয়া 56:54
তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি।
আল-ওয়াকিয়া 56:55
পান করবে পিপাসার্ত উটের ন্যায়। [১]
[১] هِيْمٌ হল أَهْيَمٌ এর বহুবচন। সেই পিপাসিত উটদেরকে বলা হয়, যারা বিশেষ এক রোগের কারণে পানির উপর পানি পান করেই যায়, কিন্তু তাদের পিপাসার নিবৃত্তি হয় না। অর্থাৎ, যাক্কুম খাওয়ার পর পানিও ঐভাবে পান করবে না, যেভাবে সাধারণতঃ পান করা হয়। বরং প্রথমতঃ শাস্তি স্বরূপ তোমরা ফুটন্ত পানিই পাবে। দ্বিতীয়তঃ তোমরা সে পানিকে পিপাসার্ত উটের মত পান করেই যাবে; কিন্তু তোমাদের পিপাসা নিবৃত্ত হবে না।
আল-ওয়াকিয়া 56:56
কিয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য। [১]
[১] মহান আল্লাহ এ কথা ঠাট্টা ও বিদ্রূপ ছলে বলেছেন। অন্যথা আতিথ্য তো তাকেই বলা হয়, যা অতিথির সম্মানে প্রস্তুত ও পেশ করা হয়। এটা ঐ রকমই যেমন কোন কোন স্থানে বলেছেন {فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيْمٍ} "তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।" (সূরা আলে ইমরান ৩:২১)
আল-ওয়াকিয়া 56:57
আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছ না? [১]
[১] অর্থাৎ, তোমরা জান যে, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহই। তবুও তোমরা তাঁকে মানছ না কেন? অথবা মৃত্যুর পর পুনর্জীবনের উপর বিশ্বাস করছ না কেন?
আল-ওয়াকিয়া 56:58
তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
আল-ওয়াকিয়া 56:59
ওটা কি তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? [১]
[১] অর্থাৎ, স্ত্রীদের সাথে সহবাসের ফলে তোমাদের বীর্যের যে ফোঁটাগুলো তাদের গর্ভে যায়, সেগুলো থেকে মানব আকৃতি আমি বানাই, না তোমরা?
আল-ওয়াকিয়া 56:60
আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি[১] এবং আমি অক্ষম নই--[২]
[১] অর্থাৎ, প্রত্যেক ব্যক্তির মৃত্যুকাল আমি নির্ধারিত করে দিয়েছি। তা কেউ অতিক্রম করতে পারবে না। সুতরাং কেউ শৈশবে, কেউ যৌবনে এবং কেউ বার্ধক্যে মৃত্যুবরণ করে।
[২] অর্থাৎ, আমি অপারগ ও ব্যর্থ নই, বরং আমি সক্ষম।
আল-ওয়াকিয়া 56:61
তোমাদের স্থলে তোমাদের অনুরূপ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতি দান করতে, যা তোমরা জান না।[১]
[১] অর্থাৎ, তোমাদের আকৃতির বিকৃতি ঘটিয়ে তোমাদেরকে বানর ও শূকরে পরিণত করতে পারি এবং তোমাদের স্থলে তোমাদেরই মত আকার-আকৃতির অন্য জাতি নিয়ে আসতে পারি।
আল-ওয়াকিয়া 56:62
তোমরা তো অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্বন্ধে। তবে তোমরা উপদেশ গ্রহণ কর না কেন? [১]
[১] অর্থাৎ, তোমরা এ কথা কেন বুঝো না যে, যেভাবে তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন (যা তোমরা জান), তিনি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারেন।
আল-ওয়াকিয়া 56:63
তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে চিন্তা করেছ কি?
আল-ওয়াকিয়া 56:64
তোমরা কি ওকে অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি? [১]
[১] অর্থাৎ, জমিতে তোমরা যে বীজ বপন কর, তা থেকে একটি গাছ যমীনের উপর উঠে দাঁড়ায়। নির্জীব এক শস্যদানাকে বিদীর্ণ করে এবং মৃত্তিকার বক্ষ ভেদ করে এইভাবে বৃক্ষ উদগত কে করে? এটাও বীর্য-বিন্দু থেকে মানব সৃষ্টি করার ন্যায় আমারই কুদরতের কৃতিত্ব, না তোমাদের কোন দক্ষতা বা জাদু-মন্ত্রের ফল?
আল-ওয়াকিয়া 56:65
আমি ইচ্ছা করলে অবশ্যই একে টুকরা-টুকরা (খড়-কুটায়) পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা। [১]
[১] ক্ষেতের ফসলকে সবুজ-শ্যামল বানানোর পর যখন তা পাকার উপক্রম হয়, তখন আমি ইচ্ছা করলে তাকে শুকিয়ে খড়-কুটায় পরিণত করে দিতে পারি, যখন তোমরা বিস্ময়ে তা দেখতেই থেকে যাবে। تَفَكُّهٌ শব্দটি 'আয্বদাদ' (বিপরীতমুখী অর্থবোধক) শব্দসমূহের অন্তর্ভুক্ত। যার অর্থ, নিয়ামত ও সচ্ছলতাও বটে, আবার দুঃখ ও নিরাশাও বটে। এখানে দ্বিতীয় অর্থেই ব্যবহার হয়েছে। এর বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে। যেমন, হতবুদ্ধি, হতবাক, বিস্মিত, দুঃখিত হওয়া ইত্যাদি। ظَلَلْتُمْ এর অর্থ صِرْتُمْ এবং تَفَكَّهُوْنَ আসলে ছিল تَتَفَكَّهُوْنَ ।
আল-ওয়াকিয়া 56:66
(বলবে,) ‘নিশ্চয় আমরা সর্বনাশগ্রস্ত!
আল-ওয়াকিয়া 56:67
বরং আমরা হৃতসর্বস্ব।’[১]
[১] অর্থাৎ, আমরাই প্রথমে জমিতে হাল চালিয়ে তাকে ঠিক-ঠাক করে তাতে বীজ ফেললাম। অতঃপর সেচন করতে থাকলাম। কিন্তু যখন ফসল পাকার সময় হল, তখন তা শুকিয়ে গেল এবং আমরা তা থেকে কিছুই পেলাম না। অর্থাৎ, এ সমস্ত খরচাদি এবং মেহনত-পরিশ্রম এক ধরনের জরিমানার মত অনর্থক চলে গেল, যা আমাদেরকে বহন করতে হল। জরিমানার অর্থ এটাই হয় যে, মানুষ তার অর্থ বা পরিশ্রমের প্রতিদান পায় না। বরং তা অনর্থক নষ্ট হয়ে যায়। অথবা জোরপূর্বক তার কাছ থেকে কিছু নিয়ে নেওয়া হয় এবং তার বিনিময়ে তাকে কিছু দেওয়া হয় না।
আল-ওয়াকিয়া 56:68
তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে তোমরা চিন্তা করেছ কি?
আল-ওয়াকিয়া 56:69
তোমরাই কি তা মেঘ হতে বর্ষণ কর, না আমি বর্ষণ করি?
আল-ওয়াকিয়া 56:70
আমি ইচ্ছা করলে ওটা লবণাক্ত করে দিতে পারি। তবুও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না কেন? [১]
[১] অর্থাৎ, এই অনুগ্রহের জন্য আমার আনুগত্য করে আমার কর্মগত কৃতজ্ঞতা জ্ঞাপন কর না কেন?
আল-ওয়াকিয়া 56:71
তোমরা যে আগুন জ্বালিয়ে থাক, তা লক্ষ্য করে দেখেছ কি?
আল-ওয়াকিয়া 56:72
তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি? [১]
[১] বলা হয় যে, আরবে দুটি গাছ আছে, 'মার্খ্' ও 'আফার'। এই দু'টি গাছের ডাল নিয়ে যদি পরস্পরের সাথে ঘষা হয়, তবে তা থেকে আগুনের ফুলকি বের হয়।
আল-ওয়াকিয়া 56:73
আমি একে করেছি উপদেশের বিষয়[১] এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু। [২]
[১] এইভাবে যে, এর প্রভাব ও উপকারিতা বিস্ময়কর ব্যাপার। পৃথিবীর অসংখ্য জিনিস প্রস্তুত করণে এর প্রয়োজনীয়তার কথা অনস্বীকার্য। এটা আমার অসীম ক্ষমতার একটি নিদর্শন। তাছাড়া যেভাবে আমি পৃথিবীতে আগুন সৃষ্টি করেছি, অনুরূপ পরকালেও সৃষ্টি করার ক্ষমতা আমি রাখি। আর সেই আগুনের তাপ পৃথিবীর আগুনের তুলনায় ৬৯ গুণ বেশী হবে। যেমন এ কথা হাদীসে বর্ণিত হয়েছে।
[২] مُقْوِيْنَ হল مُقْوِيْ এর বহুবচন। অর্থঃ قَوَآءٌ অর্থাৎ নির্জন মরুভূমিতে প্রবেশকারী। উদ্দেশ্য মুসাফির। অর্থাৎ, মুসাফির মরুভূমি এবং বন-জঙ্গলে এই গাছগুলো দ্বারা উপকৃত হয়। এ থেকে আলো ও তাপ গ্রহণ করে এবং ইন্ধন হিসাবেও কাজে লাগায়। কেউ কেউ مُقْوِين বলতে বুঝিয়েছেন এমন সব দরিদ্র মানুষকে, যাদের পেট ক্ষুধার কারণে খালি থাকে। কেউ কেউ এর অর্থ করেছেন, مُسْتَمْتِعِيْنَ (উপকারিতা অর্জনকারী)। এতে ধনী, গরীব, গৃহবাসী ও মুসাফির সবাই এসে যায়। আর সবাই আগুন থেকে উপকৃত হয়। এই জন্যই হাদীসে যে তিনটি জিনিসকে সার্বজনীন রাখার ও তা থেকে কাউকে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে পানি ও ঘাস সহ আগুনও বটে। (আবূ দাউদঃ ক্রয়-বিক্রয় অধ্যায়, ইবনে মাজাহ) ইমাম ইবনে কাসীর এই মতটিকেই বেশী পছন্দ করেছেন।
আল-ওয়াকিয়া 56:74
সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
আল-ওয়াকিয়া 56:75
আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের। [১]
[১] فَلاَ أُقْسِمُ তে لا অক্ষরটি অতিরিক্ত। এটা তাকীদ স্বরূপ এসেছে। অথবা এটা অতিরিক্ত নয়, বরং পূর্বের কোন জিনিসের অস্বীকৃতি জ্ঞাপনের জন্য এসেছে। অর্থাৎ, এই কুরআন জ্যোতিষ বা কাব্যগ্রন্থ নয়। বরং আমি তারকারাজির অস্তাচলের শপথ করে বলছি যে, এই কুরআন সম্মানিত---। مَوَاقِعُ النُّجُوْمِ থেকে উদ্দেশ্য তারকারাজির উদয়াচল ও অস্তাচল এবং তাদের গন্তব্যস্থল ও কক্ষপথ। কেউ কেউ অনুবাদ করেছেন, "শপথ করছি আয়াতসমূহের অবতরণের পয়গম্বরদের অন্তরে।" (মুঅয্যিহুল কুরআন) অর্থাৎ, نجوم এর অর্থ কুরআনের আয়াতসমূহ এবং مواقع এর অর্থ, নবীদের অন্তর। আবার কেউ কেউ এর অর্থ নিয়েছেন, কুরআন মাজীদের ধীরে ধীরে পর্যায়ক্রমে অবতীর্ণ হওয়া। কেউ বলেছেন, এর অর্থ হল, কিয়ামতের দিন তারকারাজির ঝরে পড়া। (ইবনে কাসীর)
আল-ওয়াকিয়া 56:76
অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে।[১]
[১] (এ বিশাল বিশ্বের কত দূর দূরান্তে যে তারকারাজি ছড়িয়ে আছে, তা কি মানুষের জানা সম্ভব? সত্যিই এ শপথ, মহাশপথ!)
আল-ওয়াকিয়া 56:77
নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন। [১]
[১] এটা কসমের জবাব।
আল-ওয়াকিয়া 56:78
যা আছে সুরক্ষিত কিতাবে।[১]
[১] অর্থাৎ, 'লওহে মাহফূয'এ।
আল-ওয়াকিয়া 56:79
পূত-পবিত্রগণ ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না। [১]
[১] لاَ يَمَسُّهُ তে هُ সর্বনামের বিশেষ্য হল, 'লওহে মাহফূয'। আর 'পবিত্রগণ' বলতে ফিরিশতাগণকে বুঝানো হয়েছে। কেউ কেউ هُ এর বিশেষ্য বানিয়েছেন কুরআন কারীমকে। অর্থাৎ, এই কুরআনকে ফিরিশতারাই স্পর্শ করেন। অর্থাৎ, আসমানে ফিরিশতাগণ ছাড়া অন্য কেউ এই কুরআন পর্যন্ত পৌঁছতে পারে না। আসলে এখানে মুশরিকদের কথার খন্ডন করা হয়েছে। যারা বলত যে, কুরআন শয়তানরা নিয়ে অবতরণ করে। আল্লাহ বলেন, এটা কি করে সম্ভব? এই কুরআন তো শয়তানের প্রভাব থেকে একেবারে সুরক্ষিত। (অন্য মতে আয়াতের অর্থ হল, পবিত্র মুমিন ব্যক্তি ছাড়া কোন অপবিত্র ব্যক্তি যেন কুরআন স্পর্শ না করে। আর আল্লাহই অধিক জানেন।)
আল-ওয়াকিয়া 56:80
এটা বিশ্ব-জাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।
আল-ওয়াকিয়া 56:81
তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছজ্ঞান করবে? [১]
[১] حَدِيث থেকে কুরআন কারীম উদ্দেশ্য। مُدَاهَنَةٌ বলা হয় এমন নম্রতা ও শৈথিল্য ভাবকে, যা বিরোধীর বিপক্ষে অবলম্বন করা হয়। (এখানে সম্বোধন মুশরিক ও মুনাফিকদেরকে করা হয়েছে, বলা হয়েছে তোমরা কি এই কুরআনকে মানতে তোষামোদ, চাটুবৃত্তি ও মোসাহেবির পথ অবলম্বন করবে অথবা তা মিথ্যা ও তুচ্ছজ্ঞান করবে?) অথবা মু'মিনদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে, তোমরা কি এই কুরআনকে মানতে কাফের ও মুনাফিকদের বিপক্ষে নম্রতা ও শৈথিল্য ভাব প্রকাশ করবে? অথচ প্রয়োজন হল তাদের বিরুদ্ধে চরম কঠোর পদক্ষেপ গ্রহণ করার। অর্থাৎ, এই কুরআনকে অবলম্বন করার ব্যাপারে সমস্ত কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য নরম ভাব ও বিমুখতার পথ অবলম্বন করছ। অথচ এই কুরআন যা উল্লিখিত গুণাবলীর অধিকারী, তা এই দাবী রাখে যে, তাকে সানন্দে (গর্বের সাথে) অবলম্বন করা হোক।
আল-ওয়াকিয়া 56:82
এবং তোমরা মিথ্যাজ্ঞানকেই তোমাদের উপজীব্য করে নেবে?
আল-ওয়াকিয়া 56:83
পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয়।
আল-ওয়াকিয়া 56:84
এবং তখন তোমরা তাকিয়ে থাক।[১]
[১] অর্থাৎ, আত্মাকে বের হতে দেখ, কিন্তু তা রোধ করার অথবা কোন উপকার করার ক্ষমতা রাখ না।
আল-ওয়াকিয়া 56:85
আর আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, [১] কিন্তু তোমরা দেখতে পাও না। [২]
[১] অর্থাৎ, আমি স্বীয় জ্ঞান, ক্ষমতা ও দর্শন করার দিক দিয়ে তোমাদের চাইতেও বেশী মৃতের নিকটবর্তী। অথবা نحن (আমরা) বলতে আল্লাহর কর্মীবৃন্দ তথা মৃত্যুর ফিরিশতাদেরকে বুঝানো হয়েছে, যাঁরা মানুষের জান কবজ করেন।
[২] অর্থাৎ, অজ্ঞতার কারণে তোমাদের এই বোধটুকুও নেই যে, আল্লাহ তোমাদের গ্রীবাস্থিত ধমনী (ঘাড়ের শিরা) অপেক্ষাও বেশী নিকটে। অথবা জান কবযকারী ফিরিশতাকে তোমরা দেখতে পাও না।
আল-ওয়াকিয়া 56:86
তোমরা যদি কর্তৃত্বাধীন না হও,
আল-ওয়াকিয়া 56:87
তাহলে তোমরা তা ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও। [১]
[১] دَانَ يَدِيْنُ এর অর্থ অধীনস্থ হওয়া। দ্বিতীয় অর্থ হল, প্রতিদান বা শাস্তি দেওয়া। অর্থাৎ, তোমরা যদি তোমাদের এই কথায় সত্যবাদী হও যে, তোমাদের এমন কোন প্রভু ও মালিক নেই, তোমরা যাঁর আজ্ঞাবহ দাস ও কর্তৃত্বাধীন, অথবা প্রতিদান ও শাস্তির কোন দিন আসবে না, তাহলে কবয করা ঐ আত্মাকে ফিরিয়ে আন তো দেখি। আর যদি তোমরা এমন করতে না পার, তাহলে তার পরিষ্কার অর্থ হল, তোমাদের ধারণা মিথ্যা। অবশ্যই তোমাদের একজন প্রভু আছেন এবং এমন একদিন অবশ্যই আসবে, যেদিন সেই প্রভু প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান ও শাস্তি দেবেন।
আল-ওয়াকিয়া 56:88
সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, [১]
[১] সূরার শুরুতে নিজ নিজ কর্ম হিসাবে মানুষের যে তিনটি শ্রেণী উল্লেখ করা হয়েছে, তারই পুনরাবৃত্তি করা হচ্ছে। আলোচ্য আয়াতে তার প্রথম শ্রেণীর কথা বলা হচ্ছে, যাদেরকে 'নৈকট্যপ্রাপ্ত' ছাড়া অগ্রবর্তীও বলা হয়। কেননা তারা নেকী ও পুণ্যের প্রত্যেক কাজে সর্বদা আগে আগে থাকে এবং ঈমান গ্রহণ করার ব্যাপারেও তারা সবার অগ্রণী হয়। আর এই সদগুণের জন্যই তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত গণ্য হবে।
আল-ওয়াকিয়া 56:89
তাহলে (তার জন্য রয়েছে) আরাম উত্তম রুযী ও সুখময় জান্নাত;
আল-ওয়াকিয়া 56:90
আর যদি সে ডান হাত-ওয়ালাদের একজন হয়, [১]
[১] এরা দ্বিতীয় শ্রেণীর সাধারণ মু'মিন। এরাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তবে মর্যাদায় অগ্রবর্তীদের তুলনায় কম হবে। মৃত্যুর সময় ফিরিশতারা এদেরকেও নিরাপত্তার সুসংবাদ দিয়ে থাকেন।
আল-ওয়াকিয়া 56:91
তাহলে (তাকে বলা হবে,) তোমার প্রতি শান্তি;[১] কারণ তুমি ডান হাত-ওয়ালাদের একজন।
[১] অথবা (হে মুহাম্মাদ!) ডান হাত-ওয়ালাদের তরফ থেকে তোমার জন্য সালাম।
আল-ওয়াকিয়া 56:92
কিন্তু সে যদি মিথ্যাজ্ঞানকারী ও বিভ্রান্তদের একজন হয়, [১]
[১] এরা তৃতীয় শ্রেণীর মানুষ; যাদেরকে সূরার শুরুতে أَصْحَابُ الْمَشْئَمَةِ বলা হয়েছিল। অর্থাৎ, বাম হাত-ওয়ালা, হতভাগ্য বা কুলক্ষণ লোক। এরা নিজেদের কুফরী ও মুনাফিক্বীর শাস্তি অথবা তার কুলক্ষণের ফল জাহান্নামের আযাব আকারে ভোগ করবে।
আল-ওয়াকিয়া 56:93
তাহলে (তার জন্য রয়েছে) ফুটন্ত পানি দ্বারা আপ্যায়ন।
আল-ওয়াকিয়া 56:94
এবং জাহান্নাম প্রবেশ।
আল-ওয়াকিয়া 56:95
নিশ্চয় এটাই তো ধ্রুব সত্য।
আল-ওয়াকিয়া 56:96
অতএব, তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। [১]
[১] হাদীসে এসেছে যে, দু'টি বাক্য আল্লাহর নিকট অতি প্রিয়, মুখে বলতে খুবই সহজ এবং দাঁড়ি-পাল্লায় হবে খুবই ভারী। আর তা হল, سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ)) (বুখারীঃ সর্বশেষ হাদীস, মুসলিম)